গাজীপুরে অটোষ্ট্যান্ডে চাঁদাবাজির মামলায় আসামী ভূমিদস্যু ইসলাম উদ্দিনসহ তার সহযোগীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ করেছে ভুক্তভোগী এলাকাবাসী। পরে তারা ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে মানববন্ধনে বক্তব্য এসব দাবি করেন।বুধবার (১৬ জুলাই) বিকেল সাড়ে ৪টায় জেলার সদর উপজেলা বাঘের বাজারে এ কর্মসূচী পালন করা হয়।মানববন্ধনে বক্তারা বলেন, ইসলাম উদ্দিন বিগত ফ্যাসিস্ট আওয়ামী সরকারের নেতাকর্মীদের সাথে মিলে বাঘের বাজার এলাকার সাধারণ নিরীহ মানুষের জমি দখল করেছে। তাঁর নেতৃত্বে একটি চক্র বাঘের বাজার ও আশপাশের এলাকায় ভূমি দখল এবং অটোস্ট্যান্ডে চাঁদাবাজি করে আসছে।শুক্রবার (১১ জুলাই) বিকেলে বাঘের বাজার-সাফারি পার্ক সড়কে অটোস্ট্যান্ড থেকে তার লোকজন চাঁদা তুলতে আসলে চালক ও এলাকাবাসী তাদের বাধা দেয়। এ সময় নিরীহ এক অটোচালককে মারধর এবং স্বেচ্ছাসেবক দলের কর্মী দেলোয়ারকে তার (ইসলাম উদ্দিনের) দোকানে আটক করে নির্যাতন করে। খবর পেয়ে জয়দেবপুর থানা পুলিশ ঘটনাস্থল থেকে তাকে উদ্ধার করে। এ ঘটনায় রবিবার (১৩ জুলাই) দেলায়ার হোসেন বাদী হয়ে গাজীপুর সদর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ইসলাম উদ্দিনকে প্রধান আসামী করে জয়দেবপুর থানায় মামলা দায়ের করেন। এদিন ওই মামলার এজাহারভুক্ত দুই নম্বর আসামী ভাওয়ালগড় ইউনিয়ন শ্রমিক দলের সাধারণ সম্পাদক শহিদুল্লাহকে আটক করে জেল হাজতে পাঠায়।বিক্ষোভ ও মানববন্ধনে অংশগ্রহণকারীরা আরও বলেন, ইসলাম উদ্দিনের নেতৃত্বে তার সহযোগীরা চাঁদাবাজি করছিল। আমরা ঐক্যবদ্ধ হয়ে সকল অটোস্ট্যান্ডে চাঁদাবাজি বন্ধে অবস্থান নিয়েছি। তার এসব অবৈধ কর্মকাণ্ডের প্রতিবাদ জানালে তার লালিত বাহিনীর সদস্যরা আমাদের নিরীহ চালকদের হামলা ও মারধর করে। তারা মামলার প্রধান আসামী গাজীপুর সদর উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য ইসলাম উদ্দিনসহ অন্যান্য আসামীদের গ্রেফতারের দাবি জানান।জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তৌহিদ আহমেদ বলেন, ইতোমধ্যে ওই মামলার দুই নম্বর আসামীকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। সে এখনো কারাগারে রয়েছে। অন্যান্য আসামীদের গ্রেফতার করতে পুলিশ অভিযান অব্যাহত রয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
Hacked by CoupDeGrace
Hacked by CoupDeGrace

Hacked by CoupDeGraceGreetz:Hmei7, BrokenPipe, SimSimi, L4663r666h05t, AntonKil, d3b~x, Index Php, Mdn_Newbie, Sultan Haikal, Brian Kamikaze

ইসরাইলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালালো হুথি
ইসরাইলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালালো হুথি

ইসরাইলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের হুথি যোদ্ধারা। ইসরাইলি সেনাবাহিনী জানায়, ইয়েমেন থেকে নিক্ষেপ করা একটি ক্ষেপণাস্ত্র তারা আটকে দিয়েছে। Read more

যশোরে সৎ মাকে গলাকেটে হত্যা
যশোরে সৎ মাকে গলাকেটে হত্যা

যশোরের চৌগাছায় রিক্তা বেগম (৪০) নামে এক নারীকে গলাকেটে হত্যা করা হয়েছে। অভিযোগ উঠেছে নিহতের সতীনর ছেলে হত্যার সাথে জড়িত।বুধবার (৯ এপ্রিল) Read more

নিলামে খাটি সোনার টয়লেট ‘আমেরিকা’, দাম শুনলে চমকে যাবেন
নিলামে খাটি সোনার টয়লেট ‘আমেরিকা’, দাম শুনলে চমকে যাবেন

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে নিলামে উঠতে চলেছে সম্পূর্ণরূপে খাঁটি সোনা দিয়ে তৈরি একটি টয়লেট। ইতালীয় শিল্পী মাউরিজিও ক্যাটেলান-এর এই বিখ্যাত শিল্পকর্মটির নাম Read more

ধামইরহাটে দুই হোটেল মালিককে জরিমানা
ধামইরহাটে দুই হোটেল মালিককে জরিমানা

নওগাঁর ধামইরহাট উপজেলায় অস্বাস্থ্যকর পরিবেশ ও বাসি খাবার রাখার অপরাধে দুই হোটেল মালিককে জরিমানা প্রদান করা হয়েছে। শনিবার (১৯ জুলাই) বেলা Read more

ভারতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশের জারিফ
ভারতকে হারিয়ে সেমিফাইনালে বাংলাদেশের জারিফ

৩৫তম বাংলাদেশ ওয়ার্ল্ড টেনিস ট্যুর জুনিয়র জে-৩০ প্রতিযোগিতায় দুর্দান্ত ছন্দে এগিয়ে যাচ্ছেন বাংলাদেশের উদীয়মান টেনিস খেলোয়াড় জারিফ আবরার। বুধবার (১৫ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন