চট্টগ্রামের আনোয়ারায় বিএসটিআই বিভাগীয় কার্যালয়, চট্টগ্রাম ও উপজেলা প্রশাসনের যৌথ উদ্যোগে এক মোবাইল কোর্ট অভিযানে অবৈধভাবে আর্টিফিসিয়াল ফ্লেভার্ড ড্রিংক উৎপাদনকারী একটি কারখানা ধ্বংস করা হয়েছে।বৃহস্পতিবার (৩০ অক্টোবর) সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট জনাব দীপক ত্রিপুরার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। এ সময় বিএসটিআই, চট্টগ্রাম কর্তৃক গঠিত কমিটি, স্থানীয় জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।জানা গেছে, এর আগে গত ১৭ জুলাই ২০২৫ তারিখে আনোয়ারা উপজেলার সদর ইউনিয়নের কালা বিবির দীঘি এলাকায় অবস্থিত ‘এরিকো ফুড অ্যান্ড বেভারেজ’ নামের কারখানায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। ওই সময় বিএসটিআই লাইসেন্স ছাড়া অবৈধভাবে আর্টিফিসিয়াল ফ্লেভার্ড ড্রিংক উৎপাদনের অভিযোগে প্রতিষ্ঠানটিকে ১ লাখ ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয় এবং উৎপাদিত মালামাল জব্দ করে স্থানীয় মহিলা ইউপি সদস্যের জিম্মায় রাখা হয়।পরবর্তীতে বিএসটিআই পরীক্ষাগারে পণ্যটির নমুনা পাঠানো হলে তা অকৃতকার্য প্রমাণিত হয়। এরই ধারাবাহিকতায় আজ বিএসটিআই কর্তৃপক্ষের নির্দেশক্রমে জব্দ তালিকা অনুযায়ী জব্দকৃত আর্টিফিসিয়াল ফ্লেভার্ড ড্রিংক ও মোড়ক ধ্বংস করা হয়। একইসঙ্গে কারখানার অভ্যন্তরে থাকা অন্যান্য যন্ত্রপাতি মালিকের জিম্মায় বুঝিয়ে দেওয়া হয়।অভিযানে আইনশৃঙ্খলা বাহিনীর সর্বাত্মক সহযোগিতা ছিল বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা। তারা আরও জানান, জনস্বার্থে অবৈধ খাদ্য ও পানীয় উৎপাদনকারীদের বিরুদ্ধে এ ধরনের অভিযান চলমান থাকবে। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ফুলপুরের সড়কে আবারো ঝরে পড়লো একটি প্রাণ
ফুলপুরের সড়কে আবারো ঝরে পড়লো একটি প্রাণ

ময়মনসিংহের ফুলপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ঝরে পড়লো মানসিক ভারসাম্যহীন এক নারীর দেহ।মঙ্গলবার (০১ জুলাই) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার Read more

শরীয়তপুরে প্রবাসীর বাড়িতে ভাঙচুর, আটক ২
শরীয়তপুরে প্রবাসীর বাড়িতে ভাঙচুর, আটক ২

শরীয়তপুরের নড়িয়া উপজেলায় পূর্বশত্রুতার জের ধরে ইতালি প্রবাসীর বাড়িতে হামলা ও ভাঙচুর করার অভিযোগ উঠেছে।

কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬
কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬

কেনিয়ায় ভারী বৃষ্টি এবং বন্যায় এখন পর্যন্ত অর্ধশতাধিক মানুষ নিহত হয়েছে। পুলিশ জানিয়েছে, ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় আরও ৪জনের Read more

সিরাজগঞ্জে কৃষকের মরদেহ উদ্ধার
সিরাজগঞ্জে কৃষকের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জের কাজীপুরে ধান খেত থেকে সবুর মিয়া (৪৬) নামের এক কৃষকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ।আজ শনিবার (৯ আগস্ট) সন্ধ্যায় Read more

প্রথমবারের মতো দেশে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু
প্রথমবারের মতো দেশে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন শুরু

দেশে প্রথমবারের মতো একযোগে আজ রবিবার (১২ অক্টোবর) থেকে টাইফয়েডের টিকা দেওয়া শুরু হলো। ৯ মাস থেকে ১৫ বছরের কম Read more

নিহতের সংখ্যা বেড়ে ৩১ জন, শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগের দাবিতে সচিবালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ
নিহতের সংখ্যা বেড়ে ৩১ জন, শিক্ষা উপদেষ্টা ও সচিবের পদত্যাগের দাবিতে সচিবালয়ে শিক্ষার্থীদের বিক্ষোভ

রাজধানীর উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের ক্যাম্পাসে বিমান বাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত ৩১ জনের মৃত্যু হয়েছে বলে জানিয়েছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন