যশোর সদর উপজেলার  ইছালীর রামকৃষ্ণপুর গ্রামের স্কুলছাত্রী নাদিরা আক্তারকে আত্মহত্যা প্ররোচনার অভিযোগে প্রেমিকসহ ৮ জনের বিরুদ্ধে এবার আদালতে মামলা হয়েছে।রবিবার(১৪ ডিসেম্বর) নাদিয়ার ফুফা একই গ্রামের নজরুল ইসলাম বাদী হয়ে এ মামলা করেছেন। অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আছাদুল ইসলাম অভিযোগটি গ্রহণ করে এ ঘটনায় থানায় মামলা হয়েছে কিনা সে বিষয়ে প্রতিবেদন জমা দেয়ার আদেশ দিয়েছেন কোতয়ালি থানার ওসিকে।আসামিরা হলো- একই গ্রামের প্রতিবেশী নাছির উদ্দিন মোল্যা ও তার দুই ছেলে নাজমুল ইসলাম ও হোসেন মোল্যা, নজরুল মোল্যার ছেলে মিরাজুল ইসলাম, মৃত আমিন মোল্যার ছেলে ফয়জুর রহমান, আদিল মোল্যার ছেলে বাবলু মোল্যা, মৃত হারেজ মোল্যার ছেলে ও নাজমুলের চাচা কামাল হোসেন এবং বাহারুলের ছেলে নাইম।এর আগে নাদিরা মা শিল্পী বেগম এ ঘটনায় প্রেমিক নাজমুলসহ ৪ জনের বিরুদ্ধে হত্যা ও পর্নোগ্রাফি আইনে কোতয়ালি থানায় মামলা করেন। এদিকে, নাদিরা হত্যার আসামিদের আটক ও দ্রুত বিচারের মাধ্যমে শাস্তির দাবিতে রোববার সকালে শহরে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী।মামলার অভিযোগে জানা গেছে, নাদিরার পিতা কুয়েত প্রবাসী। নাদিরা আক্তার ইছালি মাধ্যমিক বিদ্যালয়ে দশম শ্রেণিতে লেখাপড়া করতো। আসামিরা সকলেই তাদের প্রতিবেশী। নাদিরার সাথে প্রেমের সম্পর্ক গড়ে তোলে নাজমুল। পরবর্তীতে নজমুল বিয়ের প্রলোভন দেখিয়ে দৈহিক সম্পর্ক করে। পরবর্তীতে নাদিয়া তাকে বিয়ের চাপ দিলে চরিত্রহীন বলে অপবাদ দিয়ে বিয়ে করতে অস্বীকার করে। নাজমুলের করা ভিডিও দেখিয়ে ব্যাকমেইল করে বিদেশ থেকে নাদিরার পিতার পাঠানো টাকা ও গহনা নিয়ে নেয়। তারপরও নাদিরা তাকে বিয়ের জন্য চাপ দিলে আসামিরা জনতে পেরে তাকে আত্মহত্যার প্ররোচনা দেয়। এতে অপমানিত হয়ে নাদিরা আসামিদের বাড়ির সামনে আমগাছে ঝুলে আত্মহত্যা করে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী শমশের আলী মারা গেছেন
বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী শমশের আলী মারা গেছেন

বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ও গবেষক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক অধ্যাপক, সাউথইস্ট বিশ্ববিদ্যালয় ও উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা উপাচার্য, প্রফেসর এমিরেটাস ড. এম Read more

গ্রেটার গাজাগামী ত্রাণবাহী জাহাজ থামাতে চায় ইসরায়েল
গ্রেটার গাজাগামী ত্রাণবাহী জাহাজ থামাতে চায় ইসরায়েল

ইসরায়েলের সামরিক অবরোধ ভেঙে অবরুদ্ধ গাজার ক্ষুধার্ত মানুষের জন্য ত্রাণ নিয়ে এগিয়ে যাচ্ছে আন্তর্জাতিক মানবাধিকার তৎপরতায় পরিচালিত জাহাজ ‘ম্যাডলিন’। ইতালি Read more

বিএনপির নেতাকর্মীদের পিটিয়ে আহত করল আ.লীগ কর্মীরা
বিএনপির নেতাকর্মীদের পিটিয়ে আহত করল আ.লীগ কর্মীরা

জামালপুরের সরিষাবাড়ীতে ইউনিয়ন ছাত্রদলের সভাপতিসহ যুবদল কর্মীদের পিটিয়ে আহত করেছে আওয়ামী লীগের সমর্থকরা।সোমবার (১২ মে) রাত সাড়ে ১১টার দিকে উপজেলার Read more

সব সরকারি অফিসের জন্য জরুরি নির্দেশনা
সব সরকারি অফিসের জন্য জরুরি নির্দেশনা

নির্বাচন পর্যন্ত সরকারি যোগাযোগে গণভোটের লোগো ব্যবহার এবং এ সংক্রান্ত ব্যানার দৃষ্টিনন্দন স্থানে প্রদর্শনের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।সম্প্রতি Read more

লিসবনে ভয়াবহ ক্যাবল রেল দুর্ঘটনায় নিহত ১৫
লিসবনে ভয়াবহ ক্যাবল রেল দুর্ঘটনায় নিহত ১৫

পর্তুগালের রাজধানী লিসবনের প্রাণকেন্দ্রে ‘এলিভাদোর গ্লোরিয়া’ নামের একটি ফানিকুলার (ক্যাবল রেল) দুর্ঘটনায় ১৫ জন নিহত হয়েছেন। এছাড়া আহত হয়েছেন আরও Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন