ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদি হত্যাকাণ্ডকে এক অত্যন্ত ভয়াবহ ঘটনা বলে অভিহিত করেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)। শুক্রবার (১৯ ডিসেম্বর) লন্ডন থেকে প্রকাশিত এক বিবৃতিতে সংস্থাটি এই হত্যাকাণ্ডের নিন্দা জানানোর পাশাপাশি প্রথম আলো এবং দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলাকে মতপ্রকাশের স্বাধীনতার ওপর নগ্ন আক্রমণ বলে উল্লেখ করেছে।বিবৃতিতে বলা হয়, শেখ হাসিনার দীর্ঘ স্বৈরাচারী শাসনের পর বাংলাদেশ যখন গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার সংগ্রামে লিপ্ত, তখন এমন সহিংসতা উত্তরণ প্রক্রিয়াকে ব্যাহত করছে।হিউম্যান রাইটস ওয়াচের এশিয়া অঞ্চলের উপ-পরিচালক মীনাক্ষী গাঙ্গুলি বলেন, যুব নেতা ওসমান হাদি হত্যাকাণ্ড একটি শকিং ঘটনা। আগস্টে পটপরিবর্তনের পর থেকে দেশে যে গণপিটুনি ও বিচারহীনতার সংস্কৃতি শুরু হয়েছে, তা প্রতিরোধে বাংলাদেশ কর্তৃপক্ষকে এখনই জরুরি পদক্ষেপ নিতে হবে।তিনি আরও সতর্ক করে বলেন, নির্বাচনের তারিখ ঘোষিত হলেও রাজনৈতিক সহিংসতা এবং আইনের শাসন সমুন্নত রাখতে সরকারের ব্যর্থতা নাগরিক অধিকারকে মারাত্মক হুমকির মুখে ফেলেছে। আগামী বছরের ফেব্রুয়ারিতে একটি অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পরিবেশ নিশ্চিত করার জোর দাবি জানান তিনি।প্রথম আলো এবং দ্য ডেইলি স্টার কার্যালয়ে হামলার ঘটনাকে উদ্বেগজনক উল্লেখ করে মীনাক্ষী গাঙ্গুলি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ও কিছু রাজনৈতিক দলের উসকানিমূলক বক্তব্য দেশের স্থিতিশীলতা নষ্ট করছে। এমন সহিংস প্ররোচনা গণতান্ত্রিক পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর বলে বিবৃতিতে উল্লেখ করা হয়।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
উৎসব ভাতা নিয়ে এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর
উৎসব ভাতা নিয়ে এমপিওভুক্ত শিক্ষকদের জন্য সুখবর

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য উৎসব ভাতা ২৫ শাতংশ থেকে ৫০ শতাংশে নির্ধারণ করেছে সরকার। আসন্ন ঈদুল আজহা থেকেই ৫০ Read more

সাম্য হত্যাকান্ডে ইবি ছাত্রদলের প্রতিবাদ 
সাম্য হত্যাকান্ডে ইবি ছাত্রদলের প্রতিবাদ 

ঢাকার সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্যার এ এফ রহমান হল শাখা ছাত্রদলের সাহিত্য ও প্রকাশনা সম্পাদক এবং শিক্ষা ও গবেষণা Read more

নেত্রকোনার মদনে শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার
নেত্রকোনার মদনে শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার

নেত্রকোনার মদনে ছয় বছর বয়সী সৌরভ নামের এক শিশুর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সুরতহাল প্রতিবেদন শেষে সোমবার (১৬ জুন) বিকালে Read more

নিবন্ধন পেতে ‘ঘাটতি’ পূরণে ইসিতে এনসিপি
নিবন্ধন পেতে ‘ঘাটতি’ পূরণে ইসিতে এনসিপি

নিবন্ধনের জন্য ‘ঘাটতি’ থাকা নথিপত্র নিয়ে নির্বাচন কমিশনে হাজির হয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ রবিবার (৩ আগস্ট) দুপুর সোয়া Read more

জুমার দিনে যেসব আমলে গুনাহ মাফ হয়
জুমার দিনে যেসব আমলে গুনাহ মাফ হয়

ইসলামে জুমার দিনটি খুবই গুরুত্বপূর্ণ। পবিত্র কোরআনে জুমার দিন দ্রুত মসজিদে গমনের নির্দেশ দেওয়া হয়েছে। তা ছাড়া হাদিসে গুরুত্বপূর্ণ আমলের Read more

পুরনো নয়, ভবিষ্যতের দুর্নীতি প্রতিরোধে জোর দিতে হবে: দুদক চেয়ারম্যান
পুরনো নয়, ভবিষ্যতের দুর্নীতি প্রতিরোধে জোর দিতে হবে: দুদক চেয়ারম্যান

সরকার প্রধান মনে করেন আমাদের কর্মপদ্ধতিতে একটি বড় দুর্বলতা হলো, আমরা বেশিরভাগ সময় ব্যয় করি পুরনো দুর্নীতি খুঁজে বের করার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন