ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার সলিমগঞ্জ ইউনিয়নের বাড্ডা ও বাড়াইল গ্রামে দুই গ্রুপের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে একজন নিহত ও অন্তত ৩০ জন আহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম আজিজ মিয়া (৫২)। তিনি বাড্ডা গ্রামের মৃত শরীফ উদ্দিনের ছেলে। মঙ্গলবার (২৯ এপ্রিল) বিকেলে তাকে কুপিয়ে হত্যা করা হয়।সংঘর্ষের সময় ককটেল বিস্ফোরণ এবং বাড়িতে অগ্নিসংযোগের ঘটনাও ঘটে। আহতদের মধ্যে গুরুতর দুইজনকে ঢাকায় পাঠানো হয়েছে এবং বাকিদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে এলাকায় সেনাবাহিনী ও পুলিশ মোতায়েন রয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে,গত ৩ এপ্রিল বৃহস্পতিবার সলিমগঞ্জ বাজারে বাড্ডা গ্রামের যুবক ইসাক মিয়া ও এক দোকানদারের মধ্যে টাকা ভাংতি নিয়ে বিরোধ হয়। এরপর সন্ধ্যায় বাড্ডা গ্রামের লোকজন বাড়াইল গ্রামের ছোট্ট মিয়ার বাড়িতে হামলা চালিয়ে আগুন ধরিয়ে দেয়। এতে উভয় পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন।এই ঘটনার জের ধরে মঙ্গলবার বিকেলে ফের সংঘর্ষ শুরু হলে আজিজ মিয়াকে কুপিয়ে হত্যা করা হয়। ঘটনাস্থলে একাধিক ককটেল বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে, যা স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে দেয়।নবীনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, “পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা যৌথ বাহিনী নিয়ে ঘটনাস্থলে রয়েছি। নিহতের মরদেহ থানায় পাঠানো হয়েছে এবং তদন্ত চলছে।”এ ঘটনায় পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। পরবর্তী সংঘর্ষ ঠেকাতে প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
লঙ্কানদের হারিয়ে বড় সুখবর পেল বাংলাদেশ
লঙ্কানদের হারিয়ে বড় সুখবর পেল বাংলাদেশ

প্রথম ওয়ানডেতেই জয়ের দারুণ সুযোগ ছিল বাংলাদেশের সামনে। কিন্তু শান্ত-মিরাজদের অবিশ্বাস্য ব্যাটিং ধসের কারণে লঙ্কানরা ম্যাচটি জিতে নেয়। দ্বিতীয় ওয়ানডে Read more

ধামইরহাটে টাপেন্টাডলসহ নারী গ্রেফতার
ধামইরহাটে টাপেন্টাডলসহ নারী গ্রেফতার

নওগাঁর ধামইরহাটে ৫০ পিস টাপেন্টাডল ট্যাবলেটসহ মোছা লাইলী বেগম (৪২) নামের একজনকে গ্রেফতার করেছে র‍্যাব। রবিবার (১৭ আগস্ট) দুপুরে এক বিজ্ঞপ্তিতে Read more

মেঘনা নদীতে চাঁদাবাজি করতে গিয়ে যুবক আটক
মেঘনা নদীতে চাঁদাবাজি করতে গিয়ে যুবক আটক

দীর্ঘদিন ধরে কুমিল্লার মেঘনা ও মুন্সীগঞ্জের গজারিয়া সীমান্তবর্তী আড়ালিয়া নদীতে ত্রাসের রাজত্ব কায়েম করেছে একটি জলদস্যু চক্র। গজারিয়ার চান বাদশা Read more

মিরপুরের উইকেট নিয়ে কড়া সমালোচনা পাকিস্তান কোচের
মিরপুরের উইকেট নিয়ে কড়া সমালোচনা পাকিস্তান কোচের

মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে সিরিজের প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছে পাকিস্তান। বাংলাদেশের কাছে এমন হারের পর অবশ্য Read more

লিবিয়ার উপকূলে নৌকাডুবিতে ১৮ অভিবাসীর মৃত্যু, নিখোঁজ ৫০
লিবিয়ার উপকূলে নৌকাডুবিতে ১৮ অভিবাসীর মৃত্যু, নিখোঁজ ৫০

উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার পূর্বাঞ্চলীয় শহর তোবরুকের উপকূলে অভিবাসীদের বহনকারী একটি নৌকাডুবে অন্তত ১৮ জন নিহত হয়েছেন। এই ঘটনায় নিখোঁজ Read more

সৌদির দুটি তেল পরিশোধনাগারে হামলা চালিয়েছে ইরান
সৌদির দুটি তেল পরিশোধনাগারে হামলা চালিয়েছে ইরান

সৌদি আরবের দুটি তেল পরিশোধনাগারে ইরান হামলা চালিয়েছে বলে জানিয়েছেন সৌদির পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান আল সউদ। বৃহস্পতিবার (১৯ মার্চ) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন