ফরিদপুরের সালথায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শাওন কাজী (৩০) কে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকুর গাড়ি ভাঙচুর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি ছিলেন।শনিবার (২০ ডিসেম্বর) সকাল ১১টার দিকে সালথা উপজেলার বল্লভদী ইউনিয়নের ফুলবাড়িয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।সালথা থানা পুলিশের ওসি (তদন্ত) মো. মারুফ হাসান রাসেল জানান, শাওন কাজী দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে।মো. শাওন কাজী ফুলবাড়িয়া গ্রামের মজনু কাজীর ছেলে। ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে সালথা কলেজ মাঠে বিএনপির শামা ওবায়েদের পক্ষে আয়োজিত জনসভায় স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীদের হামলায় শামা ওবায়েদের গাড়ি ভাঙচুর হয়। এ ঘটনায় দ্রুত বিচার আইনে মামলা দায়ের করা হয়, যার অন্যতম আসামি শাওন কাজী।স্থানীয় বিএনপি নেতা আব্দুর রব মাতুব্বরের দায়ের করা মামলায় ৮২ জন স্থানীয় আওয়ামী লীগ নেতা-কর্মীসহ অজ্ঞাতনামা ২০০-৩০০ জনকে আসামি করা হয়েছিল।সালথা থানা পুলিশ এ ঘটনায় দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের পাশাপাশি ঘটনার সুষ্ঠু তদন্ত করছে।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হাদি হত্যার দ্রুত বিচার দাবিতে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ
হাদি হত্যার দ্রুত বিচার দাবিতে ঢাবি ছাত্রদলের বিক্ষোভ

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী শহীদ শরীফ ওসমান বিন হাদিকে হত্যার প্রতিবাদ ও দ্রুত বিচারের Read more

আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস আজ
আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস আজ

আজ ২৮ সেপ্টেম্বর, ‘আন্তর্জাতিক তথ্য অধিকার দিবস’। তথ্য অধিকার বিষয়ে জনসচেতনতা বাড়াতে দিবসটি পালন করা হয়। ইউনেস্কো স্বীকৃত এ দিবসটির Read more

মানিকগঞ্জে সরকারি সহায়তা না পেয়ে গ্রামবাসী গড়ছেন সেতু!
মানিকগঞ্জে সরকারি সহায়তা না পেয়ে গ্রামবাসী গড়ছেন সেতু!

বছরের পর বছর স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতাদের পিছনে ঘুরেও চলাচলের জন্য নদীর উপর সেতু নির্মাণ করাতে না পেরে গ্রামবাসী Read more

তফসিলকে স্বাগত জানালেও নিরপেক্ষতার ঘাটতি দেখছেন পাটওয়ারী
তফসিলকে স্বাগত জানালেও নিরপেক্ষতার ঘাটতি দেখছেন পাটওয়ারী

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘোষিত তফসিলকে স্বাগত জানিয়েছেন নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। তবে সরকারের সদিচ্ছা থাকলেও Read more

সিঙ্গাপুরকে হারিয়ে ‘ঈদ উপহার’ দিতে চান কাবরেরা
সিঙ্গাপুরকে হারিয়ে ‘ঈদ উপহার’ দিতে চান কাবরেরা

দেশজুড়ে চলছে ঈদের আমেজ। ঈদের ছুটিতে অধিকাংশ মানুষই গ্রামে বা প্রিয়জনের কাছে পাড়ি জমিয়েছেন। তবে ছুটি নেই জাতীয় দলের ফুটবলারদের। Read more

নিয়োগ দিচ্ছে যমুনা গ্রুপ
নিয়োগ দিচ্ছে যমুনা গ্রুপ

শীর্ষস্থানীয় শিল্পপ্রতিষ্ঠান যমুনা গ্রুপে ‘এক্সিকিউটিভ/সিনিয়র এক্সিকিউটিভ’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৯ সেপ্টেম্বর পর্যন্ত আবেদন করতে পারবেন।প্রতিষ্ঠানের নাম: Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন