শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় দুর্বৃত্তদের হামলায় দগ্ধ হওয়া ওষুধ ব্যবসায়ী খোকন দাস চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। শনিবার (৩ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে তাঁর মৃত্যু হয়।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বুধবার (৩১ ডিসেম্বর) রাতে দোকান বন্ধ করে বাড়ি ফেরার পথে ডামুড্যা উপজেলার কনেশ্বর ইউনিয়নের তিলই এলাকার বাসিন্দা ও ওষুধ ব্যবসায়ী এবং মোবাইল ব্যাংকিং বিকাশের এজেন্ট খোকন দাসের ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। হামলার সময় খোকন দাস দুর্বৃত্তদের চিনে ফেলেন বলে ধারণা করা হচ্ছে।এ কারণে তাঁকে হত্যার উদ্দেশ্যে শরীর ও মুখে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। তাঁর চিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে হামলাকারীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।পরে গুরুতর দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে শরীয়তপুর সদর হাসপাতাল ও পরে  ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার সকালে তিনি মারা যান। এ ঘটনায় বৃহস্পতিবার (১ জানুয়ারি) গভীর রাতে নিহত খোকন দাসের বাবা পরেশ চন্দ্র দাস বাদী হয়ে কনেশ্বর এলাকার বাবুল খানের ছেলে সোহাগ খান (২৭), সামছুদ্দিন মোল্যার ছেলে রাব্বি মোল্যা (২১) এবং শহীদ সরদারের ছেলে পলাশ সরদার (২৫)-এর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।এ বিষয়ে শরীয়তপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) তানভীর হোসেন বলেন,  ‘আমরা তার স্বজনদের কাছ থেকে মৃত্যুর বিষয়টি জেনেছি। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।’আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সরকারি চাকরি নামের সোনার হরিণ ধরতেই পরিচয়পত্র জালিয়াতি
সরকারি চাকরি নামের সোনার হরিণ ধরতেই পরিচয়পত্র জালিয়াতি

‘সময়ের কণ্ঠস্বরের’ অনুসন্ধানে তথ্য জালিয়াতি করে সরকারি চাকরি গ্রহণ করার চাঞ্চল্যকর খবর উদ্ঘাটিত হয়েছে। জানা গেছে, নিজের বয়স, বাবা-মা’র নামসহ Read more

বিএনপি নেতার ওপর হামলার প্রতিবাদে উল্লাপাড়ায় মানববন্ধন
বিএনপি নেতার ওপর হামলার প্রতিবাদে উল্লাপাড়ায় মানববন্ধন

উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব আজাদ হোসেনের উপর অতর্কিত হামলার প্রতিবাদে উল্লাপাড়ায় মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।রোববার (২০ এপ্রিল) দুপুরে Read more

সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা আর নেই
সাবেক সিইসি এ টি এম শামসুল হুদা আর নেই

সাবেক প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা আর নেই। শনিবার (০৫ জুলাই) রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস Read more

অবরুদ্ধ গাজায় গণহত্যা চালিয়েছে ইসরায়েল: জাতিসংঘের তদন্ত কমিশন
অবরুদ্ধ গাজায় গণহত্যা চালিয়েছে ইসরায়েল: জাতিসংঘের তদন্ত কমিশন

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েল গণহত্যা চালিয়েছে বলে জানিয়েছে জাতিসংঘের স্বাধীন আন্তর্জাতিক তদন্ত কমিশন (সিওআই)।এই গণহত্যায় ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুসহ অন্য Read more

নবীনগরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ চেষ্টা, অশ্লীল ভিডিও ধারণ
নবীনগরে প্রবাসীর স্ত্রীকে ধর্ষণ চেষ্টা, অশ্লীল ভিডিও ধারণ

নবীনগর উপজেলার শ্যামগ্রাম ইউনিয়নের দীর্ঘসাইর গ্রামে এক হৃদয়বিদারক ঘটনার জন্ম দিয়েছে দুর্বৃত্তরা। প্রবাসীর অনুপস্থিতিতে তার স্ত্রীর উপর বর্বর হামলা চালিয়ে Read more

ঘুষ ছাড়া কাজে হাত দেন না বদলগাছীর ভূমি কর্মকর্তা রাসেল
ঘুষ ছাড়া কাজে হাত দেন না বদলগাছীর ভূমি কর্মকর্তা রাসেল

নওগাঁর বদলগাছী উপজেলার মিঠাপুর-মথুরাপুর-পাহাড়পুর ইউনিয়ন ভূমি অফিসে জমি সংক্রান্ত সেবা পেতে হলে দিতে হচ্ছে ঘুষ। অভিযোগ, ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন