‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে বাগেরহাটের ৪টি সংসদীয় আসনের মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষ হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা রিটার্নিং কর্মকর্তা ও বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মোঃ বাতেন প্রার্থী ও তাদের প্রতিনিধিদের উপস্থিতিতে মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে দাখিলকৃত ৩২ টি মনোনয়নপত্রের মধ্যে ৫টি মনোনয়নপত্র বাতিল এবং ২৭টি মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেন।‎বাতিল হয়ে যাওয়া মনোনয়নপত্রের মধ্যে বাগেরহাট-১ আসনে ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় পার্টি ও স্বতন্ত্র মিলে ৩ টি। বাগেরহাট-২ আসনে এলডিপির ১টি এবং বাগেরহাট-৪ আসনে স্বতন্ত্র ১টি রয়েছে। বাগেরহাট-৩ আসনে সবকটা মনোনয়ন বৈধ হয়েছে।‎সাবেক সংসদ সদস্য ও বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ এইচ সেলিম বাগেরহাট ১, ২ ও ৩ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন পত্র জমা দেন এবং তিনটি আসনেই তার মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।‎এদিকে বাগেরহাট-২ আসনে বাগেরহাট জেলা বিএনপির সাবেক দুই সভাপতি আপন দুই ভাই এম এ এইচ সেলিম ও এম এ সালাম এর স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করতে আর কোন আইনগত বাধ্যবাধকতা নেই।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
১৫ মে থেকে রাজশাহীতে আম পাড়া শুরু
১৫ মে থেকে রাজশাহীতে আম পাড়া শুরু

রাজশাহীর আমচাষিদের জন্য সুখবর নিয়ে এসেছে জেলা প্রশাসন। আগামী ১৫ মে থেকে শুরু হচ্ছে রাজশাহীর আম পাড়ার মৌসুম। বুধবার (৭ মে) Read more

মারা গেছেন মেহের আফরোজ শাওনের মা
মারা গেছেন মেহের আফরোজ শাওনের মা

জনপ্রিয় অভিনেত্রী, নির্মাতা ও গায়িকা মেহের আফরোজ শাওনের মা বেগম তাহুরা আলী ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। Read more

একক প্রার্থীতে উজ্জীবিত বিএনপি, বিভক্ত ইসলামী দল, সমীকরণ পাল্টাতে পারে জেএসডি
একক প্রার্থীতে উজ্জীবিত বিএনপি, বিভক্ত ইসলামী দল, সমীকরণ পাল্টাতে পারে জেএসডি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে লক্ষ্মীপুর-৪ (রামগতি-কমলনগর) আসনে বইছে উৎসবমুখর নির্বাচনী হাওয়া। বিএনপির এক সময়ের এই ‘দুর্গ’ পুনরুদ্ধার Read more

কিডনির জন্য মৃত্যুপথযাত্রী ক্যানসার রোগীকে বিয়ে নারীর, পরে বাঁচলেন দুজনই
কিডনির জন্য মৃত্যুপথযাত্রী ক্যানসার রোগীকে বিয়ে নারীর, পরে বাঁচলেন দুজনই

কিডনির জটিল রোগে আক্রান্ত এক নারী। চিকিৎসকরা জানিয়েছেন কিডনি প্রতিস্থাপন না করলে আর এক বছরের বেশি বাঁচবেন না। তখন অন্য Read more

দুপুরের মধ্যে ৭ জেলায় ঝড়বৃষ্টির শঙ্কা, সতর্ক সংকেত জারি
দুপুরের মধ্যে ৭ জেলায় ঝড়বৃষ্টির শঙ্কা, সতর্ক সংকেত জারি

দুপুরের মধ্যে দেশের সাত জেলার ওপর দিয়ে সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ের আভাস দিয়েছে আবহাওয়া অফিস। একইসঙ্গে বজ্রবৃষ্টিও হতে পারে Read more

শেখ হাসিনার অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু
শেখ হাসিনার অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু

ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে অবৈধ সম্পদের অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।রোববার (১৮ মে) দুদক সূত্রে এ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন