সেবাগ্রহীতারা সেবা নিতে এসে দাঁড়াতে হবেনা লাইনে, সময় কাটাতে পারবে বইয়ের সাথে, এমন চিন্তা থেকে লক্ষ্মীপুর সদর উপজেলা ভূমি অফিস কার্যালয়ে নবনির্মিত লাইব্রেরীর শুভ উদ্বোধন করা হয়েছে।আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) সকালে ফিতা কেটে লাইব্রেরীর উদ্বোধন করেন জেলা প্রশাসক রাজীব কুমার সরকার।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জামশেদ আলম রানা, সহকারী কমিশনার (ভূমি) অভি দাশ, সনাকে’র সাবেক সভাপতি জেডএম ফারুকী, টিআইবি লক্ষ্মীপুরের এরিয়া কো-অর্ডিনেটর আব্দুর রব খান প্রমুখ।অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জেলা প্রশাসক রাজীব কুমার সরকার বলেন, ‘মানুষ এবং জ্ঞান ভিত্তিক সমাজ গঠনের জন্য বই পড়ার বিকল্প নেই। বইয়ের সঙ্গে আমাদের সকল শ্রেণীর পাঠকদের একাত্ত করে তোলার জন্য, তাদেরকে সংযুক্ত করার জন্য আমরা এই পাঠাগারগুলো গড়ে তুলেছি। তথ্যসমৃদ্ধ বই দিয়ে এই লাইব্রেরিটি সুন্দরভাবে সাজানো হয়েছে। সদর উপজেলাবাসী সেবা নিতে এসে লাইব্রেরীতে বসে বই পড়লে তাদের মন সমৃদ্ধ হবে। বই পড়ার মাধ্যমে তারা আনন্দের পাশাপাশি জ্ঞানের খোরাকও পাবে।’এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভোলায় ঈদ যাত্রায় ঘরমুখো মানুষের ঢল
ভোলায় ঈদ যাত্রায় ঘরমুখো মানুষের ঢল

আর মাত্র একদিন পরেই মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল আযহা। ঈদের আনন্দ ভাগাভাগি করতে নাড়ীর টানে বাড়ি ফেরা ঘরমূখো Read more

দুর্গোৎসবে টানা যতদিন মিলছে ছুটি
দুর্গোৎসবে টানা যতদিন মিলছে ছুটি

সরকারি চাকরিজীবীরা টানা চার দিনের ছুটিতে যাচ্ছেন আসন্ন শারদীয় দুর্গাপূজায়। সাপ্তাহিক ছুটির সঙ্গে মিলিয়ে ১ থেকে ৪ অক্টোবর পর্যন্ত তারা Read more

আবু ত্বহার পক্ষে সাফাই দিয়ে তোপের মুখে কাসিমী
আবু ত্বহার পক্ষে সাফাই দিয়ে তোপের মুখে কাসিমী

সম্প্রতি আলোচিত ধর্মীয় বক্তা আবু ত্বহা মুহাম্মদ আদনানের বিরুদ্ধে একাধিক অভিযোগ করেন তার দ্বিতীয় স্ত্রী সাবিকুন্নাহার। নিজের ফেসবুক পেজে এক Read more

ভোলার মানচিত্র গিলে খাচ্ছে মেঘনা, প্রয়োজন টেকসই বাঁধ
ভোলার মানচিত্র গিলে খাচ্ছে মেঘনা, প্রয়োজন টেকসই বাঁধ

'গাঙে (নদী) আমাগো সব লইয়া গ্যাছে, আমাগো বাপদাদার ভিটেমাটির উপর দিয়া এহন জাহাজ চলে। চোখের পলকে সব ভাইঙা লইয়া গ্যাছে Read more

ডেঙ্গুতে আরও ৩ জনের প্রাণহানি, হাসপাতালে ৪১১
ডেঙ্গুতে আরও ৩ জনের প্রাণহানি, হাসপাতালে ৪১১

সারাদেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। তবে এ সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আরও ৪১১ জন। Read more

সিদ্ধিরগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, আহত ৪
সিদ্ধিরগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে ব্যবসা প্রতিষ্ঠানে হামলা, আহত ৪

সিদ্ধিরগঞ্জে চাঁদাবাজী, ছিনতাইসহ অপরাধ কর্মকান্ডে বাঁধা দেয়ায় পূর্ব শত্রুতার জের ধরে দুটি ব্যবসা প্রতিষ্ঠানে দেশীয় অস্ত্র-শস্ত্র নিয়ে হামলা চালিয়েছে কিশোরগ্যাংয়ের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন