চলতি এপ্রিল মাসে দেশে জ্বালানি তেলের কোনো সংকট হবে না বলে জানিয়েছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী। বৃহস্পতিবার (২ এপ্রিল) সচিবালয়ে জ্বালানি পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ  কথা বলেন।মনির হোসেন চৌধুরী বলেন, এপ্রিল মাসে কোনো সংকট হবে না জ্বালানি তেলের। এপ্রিল মাস জ্বালানি নিয়ে নিরাপদে আছে বাংলাদেশ।ইরান যে ৬টি জাহাজ হরমুজ প্রণালি দিয়ে ছেড়েছে তারমধ্যে একটি অপরিশোধিত তেলের জাহাজ রয়েছে জানিয়ে তিনি বলেন, জাহাজটি দেশে আসলে ইস্টার্ন রিফাইনারিতে কোনো সংকট থাকবে না।মজুতের প্রবণতা পরিহার করলে জ্বালানির কোনো সংকট থাকবে না বলেও জানান মনির হোসেন চৌধুরী। তিনি বলেন, প্রত্যেক নাগরিকের এই সময়ে এসে জ্বালানি সাশ্রয় করে জাতিকে রক্ষা করা উচিত। এই সরকার জনগণের সরকার। তাই জনগণের কথা চিন্তা করেই সরকার জ্বালানি তেলের দাম বাড়ায়নি।গত ৩ মার্চ থেকে এখন পর্যন্ত সারাদেশে অভিযান চালিয়ে ৩ লাখ ৭২ হাজার ৩৮৮ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে। ১ এপ্রিল উদ্ধার করা হয়েছে ২৫ হাজার ৫৩৭ লিটার তেল।ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারত পালানোর উদ্দেশ্যে ফেনীর পলাতক আসামি রামগড়ে গ্রেপ্তার
ভারত পালানোর উদ্দেশ্যে ফেনীর পলাতক আসামি রামগড়ে গ্রেপ্তার

দীর্ঘদিন পালিয়ে বেড়ানো ফেনীর এক পলাতক আসামিকে রামগড় থেকে আটক করে নিয়ে গেলেন ফেনী সদর মডেল থানা পুলিশ।বুধবার (৩০এপ্রিল) দুপুরে Read more

অস্তিত্ব সংকটে সেন্টমার্টিনকে আগের অবস্থা ফেরাতে হবে: উপদেষ্টা রিজওয়ানা
অস্তিত্ব সংকটে সেন্টমার্টিনকে আগের অবস্থা ফেরাতে হবে: উপদেষ্টা রিজওয়ানা

সরকার সেন্টমার্টিনে পর্যটন ব্যবসা নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে বলে জানিয়েছেন, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন; পানি সম্পদ এবং তথ্য ও Read more

নাঈম ঝড়ে চট্টগ্রামের ৯ উইকেটের জয়
নাঈম ঝড়ে চট্টগ্রামের ৯ উইকেটের জয়

চলতি বিপিএলে ধীরে ধীরে নিজেদের শক্ত অবস্থান জানান দিচ্ছে চট্টগ্রাম রয়্যালস। শুরুতে কিছুটা এলোমেলো দেখালেও অল্প সময়ের মধ্যেই দলটি ছন্দ Read more

গাজীপুরের কালিয়াকৈরে চলন্ত অ্যাম্বুলেন্সে আগুন
গাজীপুরের কালিয়াকৈরে চলন্ত অ্যাম্বুলেন্সে আগুন

গাজীপুরের কালিয়াকৈরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে চলন্ত অবস্থায় একটি অ্যাম্বুলেন্সে হঠাৎ আগুন লেগে যায়। সোমবার (২০ অক্টোবর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার সূত্রাপুর Read more

আনোয়ারায় নসিমন-সিএনজি মুখোমুখি সংঘর্ষে চালকের মৃত্যু
আনোয়ারায় নসিমন-সিএনজি মুখোমুখি সংঘর্ষে চালকের মৃত্যু

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় নসিমন ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে গুরুতর আহত সিএনজি চালক মোহাম্মদ নেজাম উদ্দীন (৩২) মারা গেছেন। তিনি Read more

হ্যাকারের টার্গেটে ৩০০ কোটি জি-মেইল অ্যাকাউন্ট
হ্যাকারের টার্গেটে ৩০০ কোটি জি-মেইল অ্যাকাউন্ট

ব্যক্তিগত কিংবা অফিসিয়াল কাজে মেইল ব্যবহার করছেন সবাই। অনেকেই অন্যান্য সোশ্যাল মিডিয়া বা মেসেজিং প্ল্যাটফর্ম থেকে মেইলকে বেশি নিরাপদ মনে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন