যে সকল স্থলবন্দর দিয়ে তেমনভাবে আমদানি রফতানি হয় না, লোকশানে চলছে সেসব বন্দর বন্ধ করে দেওয়া হবে বলে জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল (অব) ড. এম সাখাওয়াত হোসেন। শনিবার (৯ আগস্ট) সকালে হিলি স্থলবন্দর পরিদর্শনে এসে তিনি এই কথা বলেন। এ সময় তিনি আরো বলেন, ২৪টি বন্দরের মধ্যে ৮টি বন্দর বন্ধ করতে চেয়েছিলাম, ইতোমধ্যে ৪টি বন্ধ করতে পেরেছি। বাকি ২০টি বন্দর রয়েছে, এর মধ্যে কার্যকর ১২ থেকে ১৪টির বেশি নেই। এসব বন্দরকে আধুনিকায়ন করে কী হবে, এক পয়সা যেখানে আয় নেই, সারা বছর যেখানে ১০ থেকে ৩০ হাজার টাকা আয় হয় অথচ খরচ তো হচ্ছে এর চেয়ে অনেক বেশি। যেগুলো কার্যকর ও বড় বন্দর, সেগুলোকে আধুনিকায়ন করা হচ্ছে। এছাড়া আরো কিছু নদী বন্দর রয়েছে, এগুলোকেও আমরা এভাবে বেসরকারি খাতে পরিচালনার জন্য দেওয়ার চেষ্টা করছি। এর আগে তিনি বন্দরের সভাকক্ষে কাস্টমস বন্দর কর্তৃপক্ষ ও ব্যবসায়ীদের সাথে বৈঠক করেন। এ সময় ব্যবসায়ীরা বন্দরের রাস্তাঘাট সংস্কার, ওয়্যারহাউজ, অবকাঠামো উন্নয়নসহ বন্দরে যেসব জটিলতা রয়েছে সেগুলো তুলে ধরেন ও এর সমাধান চান উপদেষ্টার কাছে। পরে তিনি বন্দর ও কাস্টমসের বিভিন্ন অবকাঠামো পরিদর্শন করেন। এ সময় সেখানে বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান মানজারুল মান্নান, কাস্টমসের রংপুর বিভাগীয় কমিশনার অরুন কুমার, হিলি কাস্টমসের সহকারী কমিশনার এ এস এম আকরাম সম্রাট, বাংলাহিলি সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ফেরদৌস রহমান, আমদানি-রপ্তানিকারক গ্রুপের সভাপতি সাখাওয়াত হোসেন শিল্পী, হাকিমপুর থানার অফিসার ইনচার্জ ওসি নাজমুল হক, থানার তদন্ত কর্মকর্তা এস এস জাহাঙ্গীর আলমসহ অনেকেই উপস্থিত ছিলেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভারতের বিরুদ্ধে বিক্ষোভে নামল পাকিস্তানের হিন্দুরা
ভারতের বিরুদ্ধে বিক্ষোভে নামল পাকিস্তানের হিন্দুরা

ভারতের ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে বেলুচিস্তানের কোয়েটায় বিক্ষোভ করেছে হিন্দুরা। সম্প্রতি কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগ তোলে ভারত। Read more

মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলিতে ধাক্কা, ঝরল দুই প্রাণ
মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলিতে ধাক্কা, ঝরল দুই প্রাণ

যশোরের চৌগাছায় নিয়ন্ত্রণ হারিয়ে বালুবাহী ট্রলিতে ধাক্কা লেগে মোটরসাইকেল আরোহী দুই তরুণ নিহত হয়েছে।  শুক্রবার (২৪ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার Read more

মায়ের স্বপ্নপূরণে হেলিকপ্টারে চড়ে গ্রামে ফিরলেন সৌদি প্রবাসী নুরুন্নবী
মায়ের স্বপ্নপূরণে হেলিকপ্টারে চড়ে গ্রামে ফিরলেন সৌদি প্রবাসী নুরুন্নবী

মায়ের ইচ্ছা ছিল হেলিকপ্টারে চড়ার। সেই লালিত স্বপ্নকে বাস্তবে রূপ দিলেন মাগুরা সদর উপজেলার চাউলিয়া ইউনিয়নের ঘোড়ানাছ গ্রামের সৌদি প্রবাসী Read more

করিমগঞ্জে ভুট্টাক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার
করিমগঞ্জে ভুট্টাক্ষেত থেকে অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার

কিশোরগঞ্জের করিমগঞ্জে ভূট্টা ক্ষেত থেকে মো. ইয়াছিন (২৮) নামে এক অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।সোমবার (২৮ এপ্রিল) বিকেলে করিমগঞ্জ Read more

শঙ্খে বাড়ছে পানি, আতঙ্কে নদীতীরের মানুষ
শঙ্খে বাড়ছে পানি, আতঙ্কে নদীতীরের মানুষ

টানা কয়েক দিনের ভারী বর্ষণ আর পাহাড়ি ঢলে হঠাৎ করেই উত্তাল হয়ে উঠেছে শঙ্খনদী। নদীর পানিপ্রবাহ বিপদসীমার কাছাকাছি এসে ঠেকেছে। Read more

গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে এই মুহূর্তে বিএনপির কোনো বিকল্প নেই: টুকু
গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে এই মুহূর্তে বিএনপির কোনো বিকল্প নেই: টুকু

গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণে এই মুহূর্তে বিএনপির কোনো বিকল্প নেই বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও টাঙ্গাইল-৫ (সদর) আসনে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন