ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় কৃত্রিম দুর্ভিক্ষ সৃষ্টি করে গাজাবাসীকে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে ইসরায়েল। গাজাবাসীর ওপর নির্মম হত্যাযজ্ঞ চালানোর পর এবার পুরো গাজা সিটি দখলে নিতে চাচ্ছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তার এমন ঘোষণার পর বিশ্বজুড়ে সমালোচনার ঝড় উঠেছে।এরই মধ্যে ইসরায়েলে অস্ত্র রপ্তানি বন্ধের ঘোষণা দিয়েছে জার্মানি। দেশটির চ্যান্সেলর ফ্রিডরিশ মের্জ জানান, পরবর্তী সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত এই আদেশ বহাল থাকবে। টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।জার্মানির এই সিদ্ধান্ত বেশ তাৎপর্যপূর্ণ। কারণ আন্তর্জাতিক বিশ্বে জার্মানি ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ট মিত্রদের মধ্যে অন্যতম। রাজনীতি বিশ্লেষকদের ধারণা, গত দুই বছর ধরে গাজায় ইসরায়েলি বাহিনীর চলমান নিষ্ঠুর সমারিক অভিযান, গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী গোষ্ঠী গাজা থেকে বিদায় করতে না পারা এবং নেতানিয়াহুর সাম্প্রতিক সম্পূর্ণ গাজা দখলের অভিপ্রায়ের কারণেই জার্মানি এই সিদ্ধান্ত নিয়েছে।চ্যান্সেলর ফ্রিডরিশ মের্জের বক্তব্যেও তার আভাস পাওয়া গেছে। এক বিবৃতিতে তিনি বলেন, বর্তমানে যে সামরিক পরিকল্পনা নিয়ে ইসরায়েল এগোচ্ছে, তাতে কীভাবে ফিলিস্থিনি স্বাধীনতাকামী গোষ্ঠীকে গাজা থেকে বিদায় করা যাবে এবং সেখানে বন্দি ইসরায়েলি জিম্মিদের কীভাবে মুক্ত করা সম্ভব হবে- তা বুঝতে পারা দিন দিন তাদের জন্য কঠিন হয়ে উঠছে। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাত ৯টার পর বন্ধ ঢাবির সব হলের পকেট গেট
রাত ৯টার পর বন্ধ ঢাবির সব হলের পকেট গেট

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে অপ্রীতিকর ঘটনা রোধ এবং বিশ্ববিদ্যালয়ের সার্বিক নিরাপত্তার স্বার্থে ৯ ঘণ্টা বন্ধ রাখা সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। বৃহস্পতিবার Read more

বিদেশি কর্মীদের সুখবর দিল নিউজিল্যান্ড
বিদেশি কর্মীদের সুখবর দিল নিউজিল্যান্ড

অভিবাসন নীতিতে ফের পরিবর্তন আনতে যাচ্ছে নিউজিল্যান্ড। এর ফলে দক্ষ কর্মীদের জন্য দেশটিতে প্রবেশ করা আরও সহজ হবে। ২০২৬ সালের Read more

স্ত্রীর সঙ্গে ঝগড়া করে ছেলেকে বাংলাদেশ সীমান্তে রেখে পালালেন বাবা
স্ত্রীর সঙ্গে ঝগড়া করে ছেলেকে বাংলাদেশ সীমান্তে রেখে পালালেন বাবা

স্ত্রীর সঙ্গে ঝগড়ার জেরে নিজের ১০ বছর বয়সী ছেলেকে বাড়ি থেকে বহু দূরে বাংলাদেশ সীমান্তে ফেলে রেখে পালিয়ে গেছেন ভারতের Read more

এসএসসি পাশেই ইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরি
এসএসসি পাশেই ইউএস-বাংলা এয়ারলাইন্সে চাকরি

ইউএস-বাংলা এয়ারলাইন্স লিমিটেডে ‘নারী হুইল চেয়ার অ্যাসিস্ট্যান্ট’ পদে জনবল নিয়োগ দেওয়া হবে। আগ্রহীরা আগামী ২৭ এপ্রিল পর্যন্ত আবেদন করতে পারবেন।প্রতিষ্ঠানের Read more

নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের বিষয়টি সঠিক নয়: এনসিপি
নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগের বিষয়টি সঠিক নয়: এনসিপি

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারীর পদত্যাগ কিংবা দল থেকে অব্যাহতি নেওয়ার বিষয়টি সঠিক নয় বলে জানিয়েছে দলটি।বৃহস্পতিবার Read more

সখীপুরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু
সখীপুরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

টাঙ্গাইলের  সখীপুরে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু ও দুই শিশু আহত।আজ শুক্রবার (২৩ মে) বিকেল ৪টাযর দিকে উপজেলার কালিদাস তেতুলিয়া Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন