ময়মনসিংহের গৌরীপুরে বিএনপির ধানের শীষ প্রার্থী ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন ও মনোনয়ন বঞ্চিত নেতা আহাম্মদ তায়েবুর রহমান হিরণ গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনায় আবিদ নামের একজন ছাত্রদল নেতা নিহত হয়েছেন। এছাড়া অন্তত অর্ধশতাধিক নেতা-সমর্থক আহত হয়েছেন।রবিবার (৯ নভেম্বর) গৌরীপুর সরকারি কলেজ হোস্টেল মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন ও ধানের শীষ প্রার্থীর প্রচারণা চলাকালে এই সংঘর্ষ ঘটে। একই দিনে ধানমহাল এলাকায় মহিলা দলের সমাবেশও অনুষ্ঠিত হয়েছিল।হিরণ গ্রুপের অভিযোগ, তাদের সমাবেশে অর্তকিতভাবে হামলা চালানো হয়েছে। আহতদের মধ্যে হিরণের স্ত্রী সাইদা মাসরুরও রয়েছেন। হিরণ জানান, বিএনপি অফিস, চেয়ার, টেবিলসহ বিভিন্ন স্থাপনা ভাঙচুর করা হয়েছে এবং মোটরসাইকেল ৩০-৪০টি ধ্বংস করা হয়েছে।এ ঘটনায় হিরণের পক্ষ সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি করেছে। অন্যদিকে, ধানের শীষ প্রার্থীর পক্ষের নেতা ইঞ্জিনিয়ার এম ইকবাল হোসাইন গ্রুপও পালটা সংবাদ সম্মেলন করেছেন। তাদের দাবি, পূর্বপরিকল্পিত হামলায় তাদের সমাবেশে বাধা দেওয়ার চেষ্টা করা হয়েছিল।স্থানীয় পুলিশ জানিয়েছে, রাত ৯টা পর্যন্ত কোনো অভিযোগ দায়ের হয়নি। নিহত আবিদের ময়নাতদন্তের পর বিস্তারিত তথ্য জানা যাবে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঘূর্ণিঝড়ে রূপ নেবে না নিম্নচাপ, ৪৮ ঘণ্টা থাকবে ভারী বৃষ্টি
ঘূর্ণিঝড়ে রূপ নেবে না নিম্নচাপ, ৪৮ ঘণ্টা থাকবে ভারী বৃষ্টি

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার সম্ভবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া অফিস। তবে আগামী ৪৮ ঘণ্টা দেশের বিভিন্ন স্থানে ভারী Read more

জীবননগরে শাক বীজ উৎপাদনে ভাগ্য বদলেছে হাজার কৃষকের
জীবননগরে শাক বীজ উৎপাদনে ভাগ্য বদলেছে হাজার কৃষকের

চুয়াডাঙ্গার জীবননগর উপজেলায় শাকের বীজ উৎপাদনে পাল্টে গেছে অনেক কৃষকের ভাগ্য। বদলে দিয়েছে গ্রামীণ অর্থনীতির চিত্র। একসময় শুধু ইরি-বোরো ও Read more

জাকসুর ভোট গণনা শেষ, ফলাফল সন্ধ্যা ৭টায়
জাকসুর ভোট গণনা শেষ, ফলাফল সন্ধ্যা ৭টায়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ (জাকসু) নির্বাচনের আওতায় ২১টি আবাসিক হলের ভোট গণনার কাজ শেষ হয়েছে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের Read more

‘বিজয় দিবস ৭১-এর যুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর ঐতিহাসিক এবং চূড়ান্ত বিজয়ের প্রতীক’
‘বিজয় দিবস ৭১-এর যুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর ঐতিহাসিক এবং চূড়ান্ত বিজয়ের প্রতীক’

আজ ১৬ ডিসেম্বর, বাঙালি জাতির মহান বিজয় দিবস। ১৯৭১ সালের এই দিনে পাক হানাদার বাহিনীর আত্মসমর্পণের পর প্রতি বছর ১৬ Read more

চেকপোস্টে থামেনি বাইক, ধরা পড়ে মিলল মাদক
চেকপোস্টে থামেনি বাইক, ধরা পড়ে মিলল মাদক

যৌথবাহিনীর চেকপোস্টে থামতে বলার পরও মোটরসাইকেল না থামিয়ে চলে যাওয়ার মুহূর্তে এক মাদকসেবীকে আটক করা হয়। বুধবার (১৬ এপ্রিল) জেলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন