চুয়াডাঙ্গার দামুড়হুদায় বর্ডার গার্ড বাংলাদেশ (৬ বিজিবি) অভিযান চালিয়ে ৮ কেজি ৯০০ গ্রাম রুপা জব্দ করেছে। শনিবার (৯ আগস্ট) সকালে দামুড়হুদা উপজেলার ঈশাড়ার মোড় নামক স্থানে অভিযান চালিয়ে এ রুপা জব্দ করা হয়। শনিবার দুপুরে বিজিবির চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের সহকারী পরিচালক মো. হায়দার আলী এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যম কর্মীদের বিষয়টি নিশ্চিত করেছেন। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চুয়াডাঙ্গা-৬ ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্নেল মো. নাজমুল হাসান গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারেন চোরাকারবারীরা চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার জগন্নাথপুর সীমান্ত দিয়ে বিপুল পরিমাণ রুপা পাচার করবে। এ সংবাদের ভিত্তিতে অধিনায়কের দিক নির্দেশনা ও পরিকল্পনা মোতাবেক বিজিবি সদস্যরা সীমান্তের মেইন পিলার ৯৬ নং হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঈশাড়ার মোড়ে অবস্থান নেয়। শনিবার ভোর সাড়ে ৫ টার দিকে ২ জন সন্দেহভাজন ব্যক্তি মোটরসাইকেলযোগে উক্ত এলাকা দিয়ে সীমান্তের দিকে যাওয়ার সময় বিজিবি টহলদল তাদের থামার নির্দেশ দেয়। এ সময় বিজিবির উপস্থিতি টের পেয়ে তারা মোটরসাইকেল ফেলে পাশের পাট ক্ষেতের মধ্যে দিয়ে পালিয়ে যায়। পরে বিজিবি সদস্যরা চোরাকারবারীর ফেলে যাওয়া মোটরসাইকেলটি জব্দ করে এবং মোটরসাইকেলটি তল্লাশি করে মোটরসাইকেলের ভেতর অভিনব কায়দায় লুকানো অবস্থায় ৮ কেজি ৯০০ গ্রাম ভারতীয় দানাদার রুপা জব্দ করে। এ ব্যাপারে নায়েব সুবেদার মো. আব্দুস সাত্তার বাদী হয়ে দামুড়হুদা থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। এছাড়া জব্দকৃত ভারতীয় দানাদার রুপাগুলো চুয়াডাঙ্গা ট্রেজারী অফিসে জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশসহ যে ১২ দল খেলবে অ-২০ নারী এশিয়ান কাপ
বাংলাদেশসহ যে ১২ দল খেলবে অ-২০ নারী এশিয়ান কাপ

বাংলাদেশের নারী ফুটবলে বইছে সাফল্যের জোয়ার। এক মাসের ব্যবধানে জাতীয় দল ও অনূর্ধ্ব-২০ নারী দল গড়েছে ইতিহাস। প্রথমবারের মতো জাতীয় Read more

সীমান্তে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো দুই যুবকের
সীমান্তে ঘুরতে গিয়ে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেলো দুই যুবকের

লালমনিরহাটের হাতীবান্ধায় ভারতীয় সীমান্তে ঘুরতে এসে মোটর সাইকেল থেকে ছিটকে পড়ে গাছের সাথে ধাক্কায় প্রাণ গেলো দুই যুবকের।রবিবার (২৪ আগস্ট) Read more

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ঔষুধ ফার্মেসি কর্মচারীর আত্মহত্যা
ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ঔষুধ ফার্মেসি কর্মচারীর আত্মহত্যা

‘বেঁচে থেকে লাভ কি যদি আল্লাহ'র ইবাদতই না করি’ সামাজিক যোগাযোগমাধ্যম ফেইসবুকে এমন আবেগময় স্ট্যাটাসের তিন ঘন্টা পর বিশাল মিয়া Read more

রাজধানীর কাকরাইলে সংঘর্ষের ঘটনা প্রসঙ্গে যা জানাল সেনাবাহিনী
রাজধানীর কাকরাইলে সংঘর্ষের ঘটনা প্রসঙ্গে যা জানাল সেনাবাহিনী

রাজধানীর কাকরাইলে জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে জাতীয় পার্টি ও গণ অধিকার পরিষদ নেতাকর্মীদের সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। Read more

আজ কি হাত মেলাবে ভারত?
আজ কি হাত মেলাবে ভারত?

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই আলাদা উত্তেজনা। চলতি এশিয়া কাপেও এর বাইরে নয়। অবশ্য এবার মাঠের লড়াইয়ের চেয়ে অন্য একটি বিষয় এই Read more

দুর্বল শাসন ব্যবস্থার করণেই বাংলাদেশে সরকার পতন: অজিত দোভাল
দুর্বল শাসন ব্যবস্থার করণেই বাংলাদেশে সরকার পতন: অজিত দোভাল

দুর্বল শাসন কাঠামোই বাংলাদেশে সরকার পরিবর্তনের কারণ বলে জানিয়েছেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা (এনএসএ) অজিত দোভাল।তিনি বলেন, দুর্বল শাসন ব্যবস্থা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন