লালমনিরহাটের কালীগঞ্জের শীর্ষ মাদক ব্যবসায়ী খায়রুজ্জামান ওরফে খয়ের জামালকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করেছেন লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালত।মঙ্গলবার (২৯ জুলাই) দুপুরে লালমনিরহাটের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোঃ হায়দার আলী খয়ের জামালের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামী পলাতক ছিলেন।মামলার এজাহার ও আদালত সূত্রে জানা যায়, ২০১৯ সালের ১৬ নভেম্বর রাত সাড়ে ১০ টার দিকে র‌্যাব-১৩, রংপুরের একটি বিশেষ টহল দল কালীগঞ্জ থানার ৫নং চন্দ্রপুর ইউনিয়নের চন্দ্রপুর বাজারে অভিযান চালায়। অভিযানে খয়ের জামালকে অস্ত্র ও ফেন্সিডিলসহ গ্রেফতার করা হয়। এসময় ১টি বিদেশী পিস্তল, ২টি ওয়ান শুটার গান, একটি ম্যাগাজিন, ২ রাউন্ড গুলি, ৭২ বোতল ফেন্সিডিল, ১টি মোবাইল ফোন, ২টি সিম কার্ড, ১টি মেমোরি কার্ড এবং মাদক বিক্রয় থেকে প্রাপ্ত নগদ ৭,০০০ টাকা উদ্ধার করে র‌্যাব। পরে র‌্যাব সদস্য রবিউল আলম বাদী হয়ে মাদক ব্যবসায়ী খয়ের জামালের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় মাদক ও অস্ত্র আইনে একটি এজাহার দায়ের করে। মামলার তদন্ত শেষে তদন্তকারী কর্মকর্তা এ মামলায় একটি অস্ত্র আইনে ও একটি মাদক নিয়ন্ত্রণ আইনে (মোট দুটি) অভিযোগপত্র আদালতে দাখিল করে। আদালত দুটি অভিযোগপত্র গ্রহণ করে। পরে দীর্ঘ শুনানি শেষে আজ মাদক নিয়ন্ত্রণ আইনে হওয়া মামলার রায় ঘোষণা করেন আদালত। রায়ে আসামী খয়ের জামালের যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা অর্থদণ্ড এবং দ্বন্ডিত অর্থ অনাদায়ে আরও ৬ মাস কারাদণ্ডের রায় দেয় আদালত। আদালতে অস্ত্র আইনের হওয়া অভিযোগপত্রটি বর্তমানে বিচারাধীন রয়েছে।এ বিষয়ে লালমনিরহাট জেলা ও দায়রা জজ আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডঃ হুমায়ুন রেজা স্বপন বলেন, ‘মাদক মামলায় খয়ের জামালের বিরুদ্ধে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের রায় প্রদান করেছেন আদালত। আর অস্ত্র আইনের মামলাটি এখনো বিচারাধীন রয়েছে’ বলেও নিশ্চিত করেছেন তিনি।অপরদিকে আসামী পক্ষের আইনজীবী লুৎফর রহমান রিপন রায় প্রসঙ্গে অসন্তোষ প্রকাশ করে জানান, ‘খয়ের জামালের রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করা হবে।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চট্টগ্রামে রিকশাসহ নালায় পড়ে তলিয়ে গেল শিশু
চট্টগ্রামে রিকশাসহ নালায় পড়ে তলিয়ে গেল শিশু

চট্টগ্রাম নগরের চকবাজার থানার কাপাসগোলা এলাকায় নবাব হোটেলের পাশের খোলা নালায় ব্যাটারিচালিত একটি রিকশা পড়ে ছয় মাস বয়সী এক শিশু Read more

তারাগঞ্জে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ নারী আটক
তারাগঞ্জে মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ নারী আটক

রংপুরের তারাগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে ১ কেজি গাঁজাসহ মোছাঃ রোহিদা বেগম (৪৫) নামের এক নারী মাদক কারবারিকে আটক করেছে যৌথ Read more

৬৬ দেশি নির্বাচক পর্যবেক্ষক চূড়ান্ত নিবন্ধন পেল
৬৬ দেশি নির্বাচক পর্যবেক্ষক চূড়ান্ত নিবন্ধন পেল

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ৬৬টি দেশি পর্যবেক্ষক সংস্থাকে চূড়ান্ত নিবন্ধন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এছাড়া ১৬টি সংস্থাকে Read more

সন্তানকে বাঁচাতে হাসপাতালে কাঁদছেন মা, প্রয়োজন ২ লক্ষ টাকার
সন্তানকে বাঁচাতে হাসপাতালে কাঁদছেন মা, প্রয়োজন ২ লক্ষ টাকার

ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে নিজের সন্তানকে বুকে নিয়ে কাঁদছেন এক অসহায় মা। আল্লাহকে ডাকছেন আর বলছেন, 'হে আল্লাহ, আমার অবুঝ Read more

সিরাজদিখানে জরাজীর্ণ শিল্পকলা একাডেমীর অডিটোরিয়াম
সিরাজদিখানে জরাজীর্ণ শিল্পকলা একাডেমীর অডিটোরিয়াম

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলা পরিষদে অবস্থিত শিল্পকলার একমাত্র অডিটোরিয়াম বা কমিউনিটি সেন্টারটি বর্তমানে চরম জরাজীর্ণ অবস্থায় রয়েছে। দীর্ঘদিন সংস্কার ও রক্ষণাবেক্ষণের Read more

সচিবালয়ে কঠোর নিরাপত্তা, সোয়াট ও বিজিবি মোতায়েন
সচিবালয়ে কঠোর নিরাপত্তা, সোয়াট ও বিজিবি মোতায়েন

সরকারি কর্মচারী অধ্যাদেশ ঘিরে আন্দোলনের মধ্যে সচিবালয় ঘিরে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা। পুলিশের সঙ্গে মোতায়েন রয়েছে সোয়াট ও বিজিবির Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন