খাগড়াছড়ির রামগড়ে মোটরসাইকেল দূর্ঘটনায় এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে।শনিবার,(২০ডিসেম্বর) দুপুর দেড়টার দিকে রামগড় পৌর বাজার মেইনরোডস্থ খাগড়াছড়ি স্ট্যান্ড এলাকায় এই দূর্ঘটনা ঘটে।‎‎প্রত্যক্ষদর্শীরা জানান, দূর্ঘটনার সময় বিপরীত দিক থেকে আসা মালবাহী ট্রাকের ধাক্কা খেয়ে অন্য আরেকটি বাইকের সঙ্গে ত্রিমূখী সংঘর্ষের ঘটনা ঘটে।এতে মোটরসাইকেলে থাকা আরোহীগন মারাত্মক ভাবে আহত হন।‎তাৎক্ষনিক স্থানীয়রা আহতদের উদ্ধার করে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। অর্জুন কুমার নাথ (৫০) নামে একজনকে প্রাথমিক চিকিৎসা শেষে, উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে প্রেরণ করা হয়।  বিকালের দিকে অর্জুন কুমার নাথ চিকিৎসাধীন অবস্থায় মারা যান।‎‎পারিবারিক সূত্রে জানাগেছে, নিহত অর্জুন কুমার নাথ রামগড় শ্রী শ্রী অদ্বৈতধাম আশ্রমের পরিচালনা পর্ষদের সহ-সভাপতি দায়িত্বে ছিলেন। তিনি রামগড়ে দীর্ঘদিন মেকানিকের কাজ করতেন বলে জানান স্থানীয় ব্যবসায়ীরা। এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ব্রিটিশ আমলের প্রত্যর্পণ চুক্তিতে কি বাংলাদেশও পলাতক আসামিদের ফেরাতে পারবে?
ব্রিটিশ আমলের প্রত্যর্পণ চুক্তিতে কি বাংলাদেশও পলাতক আসামিদের ফেরাতে পারবে?

ব্রিটিশ ঔপনিবেশিক আমলের একটি চুক্তিতে বেলজিয়াম থেকে পলাতক একজন আসামিকে ফিরে আনার চেষ্টা করছে ভারত। এমন প্রেক্ষাপটে প্রশ্ন উঠেছে, শত Read more

আজ মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা
আজ মালয়েশিয়া সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তিন দিনের দ্বিপক্ষীয় সরকারি সফরে আজ মালয়েশিয়া যাচ্ছেন। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে তিনি Read more

ন্যায়বিচারের জন্য কিছুটা অপেক্ষা করতে হতে পারে: ধর্ষণ প্রসঙ্গে আইন উপদেষ্টা
ন্যায়বিচারের জন্য কিছুটা অপেক্ষা করতে হতে পারে: ধর্ষণ প্রসঙ্গে আইন উপদেষ্টা

জুলাই গণআন্দোলনে শহীদের মেয়ে ধর্ষণের শিকার হয়ে আত্মহত্যা এবং মাগুরার সেই শিশুটিকে ধর্ষণ ও হত্যাকাণ্ডের বিষয়ে অন্তর্বর্তী সরকারের আইন বিষয়ক Read more

সিরাজগঞ্জে ৫টি আসনে জাতীয় পার্টির প্রার্থী ঘোষণা
সিরাজগঞ্জে ৫টি আসনে জাতীয় পার্টির প্রার্থী ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন  উপলক্ষে সিরাজগঞ্জের ছয়টি সংসদীয় আসনের মধ্যে পাঁচটিতে প্রার্থিতা ঘোষণা করেছে জি এম কাদের নেতৃত্বাধীন জাতীয় পার্টি। Read more

ফুলপুরে পাখির বাচ্চা পারতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু
ফুলপুরে পাখির বাচ্চা পারতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

গাছ থেকে ময়না পাখির বাচ্চা পারতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে স্কুল পড়ুয়া এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (০৩ জুলাই) Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন