রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (রাকসু) নবনির্বাচিত সহ-সভাপতি (ভিপি) নীলফামারীর সন্তান মোস্তাকুর রহমান জাহিদকে সংবর্ধনা দিয়েছে গ্রামবাসী।মঙ্গলবার (২৮ অক্টোবর) বিকেলে ভিপি মোস্তাকুর রহমান জাহিদের নিজ গ্রাম নীলফামারী সদর উপজেলার দক্ষিণ দোনদরি দাখিল মাদ্রাসা মাঠে এই সংবর্ধনার আয়োজন করেন স্টার স্পোর্টিং ক্লাব ও গ্রামবাসী।অনুষ্ঠানে ভিপি জাহিদকে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও বিশিষ্ট ব্যক্তিরা ফুল ও ক্রেস্ট দিয়ে বরণ করে নেন।এ সময় মোস্তাকুর রহমান জাহিদ বলেন, ‘ভিপি নির্বাচিত হওয়ার পর গ্রামে এসে মানুষের যে ভালোবাসা পেলাম, তাতে আমি গর্বিত। মানুষ আমাকে যে ভালোবাসা দেখিয়েছে, সেই ভালোবাসার আস্থা যেন রাখতে পারি, এজন্য সবাই আমার জন্য দোয়া করবেন।’তিনি আরও বলেন, ‘আমরা রাকসু নির্বাচনে যে ইশতেহার দিয়েছিলাম, সেই ইশতেহার অনুযায়ী কাজ করব।’সংবর্ধনা অনুষ্ঠানে সাবেক ইউপি সদস্য আলহাজ্ব আলী হোসেনের সভাপতিত্বে ইসলামী ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি নুর আলম সিদ্দিকীর সঞ্চালনায় বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও নীলফামারী-২ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী এ্যাডভোকেট আল ফারুক আব্দুল লতীফ, ইসলামী ছাত্রশিবিরের রংপুর মহানগর শাখার সভাপতি নুরুল হুদা, নীলফামারী জেলা শাখার সাবেক সভাপতি আহমাদ রায়হান, শহর শাখার সভাপতি মাজেদুল ইসলাম, ভিপি জাহিদের গর্বিত পিতা মোজহারুল ইসলাম এবং জামায়াত নেতা আব্দুল হান্নান প্রমুখ।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
দরবার শরীফে হামলার প্রতিবাদে আখাউড়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
দরবার শরীফে হামলার প্রতিবাদে আখাউড়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

নরসিংদীর রায়পুরা উপজেলার গাউছে হক দরবার শরীফে হামলা, ভাঙচুর ও লুটপাটের প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।সোমবার Read more

ইরানে নতুন প্রজন্মের দুটি ক্ষেপণাস্ত্র উন্মোচন
ইরানে নতুন প্রজন্মের দুটি ক্ষেপণাস্ত্র উন্মোচন

উন্নতমানের ‘ইমাদ’ ও ‘কাদর’ নামের দুটি ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে ইরান।  শনিবার (১৮ অক্টোবর) দেশটির  ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পসের (আইআরজিসি) অ্যারোস্পেস Read more

কাশ্মীর হামলায় বেছে বেছে পুরুষদের ওপর গুলি চালানো হয়
কাশ্মীর হামলায় বেছে বেছে পুরুষদের ওপর গুলি চালানো হয়

ভারতশাসিত কাশ্মীরের পহালগামে বন্দুকধারীরা হামলা চালানোর সময় নারী-পুরুষদের আলাদা করে বেছে বেছে পুরুষদের লক্ষ্য করে গুলি করছিল। পর্যটক বাস থেকে Read more

শাহজাদপুরে বিএনপি নেতাদের সহযোগিতায় পিতৃহারা মেয়ের বিয়ে সম্পন্ন
শাহজাদপুরে বিএনপি নেতাদের সহযোগিতায় পিতৃহারা মেয়ের বিয়ে সম্পন্ন

মৃত দলীয় কর্মী রফিকুল ইসলামের নাতনির বিয়েতে আর্থিক সহযোগিতা করে দৃষ্টান্ত স্থাপন করেছে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা বিএনপি নেতারা।বিয়ের পিঁড়িতে বসতে Read more

পর্তুগালে প্রথমবারের মতো ফিলিস্তিনের দূতাবাস চালু
পর্তুগালে প্রথমবারের মতো ফিলিস্তিনের দূতাবাস চালু

পর্তুগালে প্রথমবারের মতো আনুষ্ঠানিকভাবে ফিলিস্তিনের দূতাবাস উদ্বোধন করা হয়েছে।শুক্রবার (৩১ অক্টোবর) লিসবনের একটি আনুষ্ঠানিক ফিলিস্তিনের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দূতাবাসের Read more

বেনাপোল স্থলবন্দর পরিদর্শন করলেন নৌপরিবহন মন্ত্রনালয়ের সিনিয়র সচিব
বেনাপোল স্থলবন্দর পরিদর্শন করলেন নৌপরিবহন মন্ত্রনালয়ের সিনিয়র সচিব

বেনাপোল আন্তর্জাতিক স্থলবন্দর পরিদর্শন করলেন বাংলাদেশ নৌ পরিবহন মন্ত্রনালয়ের সিনিয়র সচিব মো. ইউসুফ আলী।শনিবার (২৪ মে) দুপুরের দিকে তিনি বেনাপোল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন