ইসরায়েলের অবরোধের মুখে দুর্ভিক্ষের কবলে পড়া অবরুদ্ধ গাজার বাসিন্দাদের জন্য আকাশ থেকে খাদ্য ও ওষুধ ফেলার ঘোষণা দিয়েছে ফ্রান্স। মঙ্গলবার (২৯ জুলাই) ফরাসি এক কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এএফপি।জাতিসংঘ-সমর্থিত বিশেষজ্ঞরা সতর্ক করে দিয়ে জানান, ফিলিস্তিনের এই ভূখণ্ড দ্রুত দুর্ভিক্ষের দিকে ধাবিত হচ্ছে। যদিও বৈশ্বিক ক্ষুধা পর্যবেক্ষণ সংস্থা ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফেজ ক্লাসিফিকেশন (আইপিসি) বলেছে, দুর্ভিক্ষের সবচেয়ে ভয়াবহ পরিস্থিতি এখন গাজা উপত্যকায় চলমান। এই উপত্যকায় ব্যাপক ক্ষুধা, অপুষ্টি এবং রোগব্যাধির সঙ্গে ক্ষুধাজনিত মৃত্যুর হারও বৃদ্ধি পেয়েছে।২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া যুদ্ধের ২২ মাসে গাজা উপত্যকায় ক্ষুধা ও খাদ্যসংকট নিয়ে গত এক সপ্তাহে বিশ্বজুড়ে ব্যাপক উদ্বেগ দেখা দিয়েছে। কূটনৈতিক ওই সূত্র জানায়, গাজার বেসামরিক জনগণের সবচেয়ে জরুরি ও মৌলিক চাহিদা পূরণের জন্য ফ্রান্স আগামী দিনগুলোতে আকাশ থেকে উপত্যকায় ত্রাণ ফেলবে। এ সময় গাজাবাসীর নিরাপত্তা নিশ্চিতে সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হবে।তবে আকাশপথে ত্রাণ পাঠানোর এই কার্যক্রমকে কোনোভাবেই স্থলপথের অধিক কার্যকর ও নিয়মিত ত্রাণ সরবরাহের বিকল্প হিসেবে দেখা উচিত নয় বলেও মন্তব্য করেছে সূত্রটি। গাজা উপত্যকায় ত্রাণসামগ্রী পৌঁছানোর জন্য স্থলপথের সব সীমান্ত ক্রসিং পয়েন্ট দ্রুত খুলে দিতে ইসরায়েলের প্রতি আহ্বান জানিয়েছে ফ্রান্স।সূত্রটি জানায়, ফ্রান্স স্থলপথে ত্রাণ পৌঁছে দেওয়ার জন্যও কাজ করছে। কারণ এটাই সবচেয়ে কার্যকর উপায়। এই পথে গাজায় বিপুল পরিমাণ ও বাধাহীনভাবে জরুরি মানবিক সহায়তা পৌঁছানো সম্ভব।আন্তর্জাতিক বিভিন্ন দাতব্য সংস্থা সতর্ক করে দিয়ে বলেছে, গাজার ২০ লাখেরও বেশি মানুষের মাঝে ‌‌ব্যাপক ক্ষুধা ছড়িয়ে পড়ছে। বিশ্বজুড়ে তীব্র সমালোচনার মুখে সম্প্রতি কিছুসংখ্যক ত্রাণবাহী ট্রাককে গাজায় প্রবেশের অনুমতি দিয়েছে ইসরায়েল।এদিকে, সোমবার জার্মান চ্যান্সেলর ফ্রিডরিশ মের্জ বলেছেন, জর্ডানের সঙ্গে যৌথভাবে গাজায় আকাশপথে ত্রাণ পাঠাবে জার্মানি। তারা ফ্রান্স ও যুক্তরাজ্যের সঙ্গে অত্যন্ত ঘনিষ্ঠ সমন্বয়ের মাধ্যমে এই কার্যক্রম পরিচালনা করবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করে ড. ইউনূসকে চিঠি ট্রাম্পের
বাংলাদেশি পণ্যের ওপর ৩৫ শতাংশ শুল্ক আরোপ করে ড. ইউনূসকে চিঠি ট্রাম্পের

বাংলাদেশি রপ্তানি পণ্যের ওপর নতুন করে ৩৫ শতাংশ শুল্ক আরোপ করে অন্তর্বর্তী সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূসকে চিঠি দিয়েছেন মার্কিন Read more

বরিশালে ছাত্রদল-শিবির দু’গ্রুপের সংঘর্ষ, আহত ২৫
বরিশালে ছাত্রদল-শিবির দু’গ্রুপের সংঘর্ষ, আহত ২৫

বরিশালের মুলাদী উপজেলায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্র শিবির ও ছাত্রদলের মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ২৫ Read more

আজকের মুদ্রা বিনিময় হার (২৯ আগস্ট)
আজকের মুদ্রা বিনিময় হার (২৯ আগস্ট)

আন্তর্জাতিক প্রেক্ষাপটে বিশ্বের বিভিন্ন দেশের সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্য দিনদিন সম্প্রসারিত হচ্ছে। ব্যবসায়িক লেনদেন ঠিক রাখার জন্য তাই মুদ্রা বিনিময়ের পরিমাণও Read more

তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত
তাইওয়ানে শক্তিশালী ভূমিকম্পের আঘাত

তাইওয়ানের উত্তর-পূর্ব উপকূলীয় এলাকার সমুদ্রে রিখটার স্কোলে ৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। বুধবার তাইওয়ানের আবহাওয়া দপ্তর এই ভূমিকম্পের তথ্য Read more

ধামইরহাটে কৃষককে কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন
ধামইরহাটে কৃষককে কুপিয়ে হত্যা চেষ্টার প্রতিবাদে মানববন্ধন

নওগাঁর ধামইরহাটে বরেন্দ্র ডিপ টিউবওয়েল এর অবৈধ অপারেটর কর্তৃক কৃষক আতোয়ার রহমানকে কুপিয়ে জখম ও হত্যা চেষ্টার পাশাপাশি বরেন্দ্র প্রকৌশলীর Read more

ফরিদপুরে মোটরসাইকেল চোর চক্রের ৭ সদস্য গ্রেপ্তার
ফরিদপুরে মোটরসাইকেল চোর চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

ফরিদপুর সদর উপজেলার বিভিন্ন এলাকায় রাতভর অভিযান চালিয়ে একটি সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে কোতোয়ালি থানা পুলিশ। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন