নাটোরের লালপুরে রাতের আঁধারে এক কৃষকের কলা বাগানের ও লাউ গাছের গোড়া কেটে সাবাড় করেছে দুর্বৃত্তরা। এতে ওই কৃষকের প্রায় ৯ লক্ষাধিক টাকা ক্ষতি হয়েছে বলে জানান।বুধবার দিবাগত রাতে যে কোনো সময় উপজেলার বিলমাড়ীয়া ইউনিয়নে কাজিপাড়া এলাকার ওই কলা বাগানে দুর্বৃত্তরা এ ঘটনা ঘটিয়েছে। ক্ষতিগ্রস্ত কৃষকের নাম মো. মাসুদ রানা। তিনি একই গ্রামের মো. সুব্বাস আলী ছেলে৷বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, ১৮০০ টি কলাগাছের কর্তনকৃত কাঁদিগুলো মাটিতে পড়ে আছে এবং পাশে আরেক জমিতে লাউ গাছের গোড়া কাটা ও লাউ মাটিতে পড়ে আছে। যেগুলো আর কিছুদিন পরে বিক্রির উপযুক্ত হতো।এ সময় ক্ষতিগ্রস্ত কৃষকের ক্ষেতে কাজ করে একজন শ্রমিক নুরু বলেন, ‘আমি দীর্ঘদিন থেকে মাসুদ রানার কলা বাগানের দেখাশুনা ও পরিচর্যার কাজ করছেন। বৃহস্পতিবার সকালে গিয়ে দেখি সমস্ত কলা গাছের কাঁদিগুলো কেটে মাটিতে ফেলে রাখা হয়েছে। শুধু কলাই নয় সেখানে পাশে লাউ গাছ ছিল সেগুলোও দুর্বৃত্তরা কেটে নষ্ট করেছে।’স্থানীয়রা জানান, মাসুদ রানা  দীর্ঘদিন কলা ও বিভিন্ন সবজির চাষ করে আসছে। তার সঙ্গে কারও শত্রুতার কথা তারা শোনেননি। তবে ঘটনা দেখে মনে হচ্ছে এটা শত্রুতামূলক করা হয়েছে। যারা তার এই ক্ষতি করেছেন তারা অত্যন্ত ন্যাক্কারজনক কাজ করেছেন। তারা এই ঘটনার তীব্র নিন্দা জানান।তারা আরও বলেন, মানুষের সঙ্গে মানুষের শত্রুতা থাকতেই পারে। তাই বলে গাছের সঙ্গে শত্রুতা। যারা এই অন্যায় করেছে তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। যাতে করে ভবিষ্যতে কেউ এ ধরনের কাজ করার সাহস না পায়।লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, ‘এ বিষয়ে অভিযোগ পেয়েছি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।’ইখা

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কালিয়াকৈরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন
কালিয়াকৈরে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর পশ্চিম পাড়া এলাকায় সোমবার (১৮ আগস্ট) সকালে আবাসিক বাড়িতে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে অভিযান চালিয়েছে ভ্রাম্যমাণ Read more

ইতালিতে ব্যাগ থেকে বাংলাদেশি যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধার
ইতালিতে ব্যাগ থেকে বাংলাদেশি যুবকের খণ্ডিত মরদেহ উদ্ধার

ইতালিতে বাংলাদেশি যুবকের খণ্ড-বিখণ্ড মরদেহ উদ্ধার করেছে দেশটির পুলিশ। এই খবর পাওয়ার পর থেকেই নিহত অভির দেশের বাড়ি মাদারীপুরের রাজৈর Read more

দুচোখে নেই আলো, তবুও স্বপ্ন লেখাপড়া করে ফ্রিল্যান্সার হবার
দুচোখে নেই আলো, তবুও স্বপ্ন লেখাপড়া করে ফ্রিল্যান্সার হবার

ঠাকুরগাঁও সদর উপজেলা পূর্ব শুখানপুকুরী ইউনিয়নের কৃষক মিলন হোসেনের ছেলে মহির উদ্দিন মাত্র তিন মাস বয়সে দৃষ্টি হারালেও মনোবল হারায়নি Read more

টানা তিন দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা নিকলীতে
টানা তিন দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা নিকলীতে

টানা তৃতীয় দিনের মতো কিশোরগঞ্জের নিকলীতে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। উত্তরের হিমেল বাতাসে শীতের তীব্রতা বাড়ছেে এ অঞ্চলে। Read more

টিভিতে আজকের খেলা
টিভিতে আজকের খেলা

Source: রাইজিং বিডি

পুলিশের ওপর হামলা: চিন্ময়কে কারাফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি
পুলিশের ওপর হামলা: চিন্ময়কে কারাফটকে জিজ্ঞাসাবাদের অনুমতি

পুলিশের ওপর হামলা ও কর্তব্য কাজে বাধাদানের অভিযোগে করা এক মামলায় ইসকনের সাবেক সংগঠক ও সনাতনী জাগরণ জোটের মুখপত্র চিন্ময় Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন