ঢাকার ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে নিজের সন্তানকে বুকে নিয়ে কাঁদছেন এক অসহায় মা। আল্লাহকে ডাকছেন আর বলছেন, ‘হে আল্লাহ, আমার অবুঝ সন্তানকে বাঁচাতে উছিলা হিসেবে কাউকে পাঠান।’এ পরিস্থিতি দেখে ভুক্তভোগী ওই নারীর সঙ্গে কথা বললে তিনি বলেন, ‘নিজের অবুঝ সন্তান হাসিবুল্লাহ যখন বুকের তীব্র ব্যথায় জ্ঞান হারায়, তখন আর দুনিয়াতে থাক না ‘মা’ হাসনা বেগম। একমাত্র ছেলেকে বাঁচানোর আশায় ’মা’ হাসনা বেগম পাগলপ্রায়।’প্রথমে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে ডাক্তার দুই দিন পরীক্ষা নিরীক্ষা করে জানান শিশুটির অবস্থা জটিল থেকে মহা জটিলতর হয়েছে, যা প্রায় নিয়ন্ত্রণের বাইরে।জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের ডাক্তার দ্রুত বাচ্চাটিকে ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে রেফার করেন। নিয়ে যাওয়া হয় ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনে। সেখানে ভর্তি করে টানা ৮ দিন পর্যবেক্ষণে রাখার পর ডাক্তার জানান, বাচ্চাটির অবস্থা খুব খারাপ, দ্রুত করতে হবে অপারেশন। ওপেন হার্ট করে একসাথে দুটো অপারেশন করতে হবে। প্রয়োজন হবে সাড়ে ৩ লক্ষ টাকার। টাকার পরিমাণ শুনে হাসপাতালে জ্ঞান হারান বাচ্চাটির মা হাসনা বেগম।এরপর সময়ের কণ্ঠস্বরের একটি প্রতিবেদন প্রকাশ হলে কাকতালীয়ভাবে ১ লক্ষ টাকা যোগাড় হয়। আরো বাকি রয়েছে আড়াই লক্ষ টাকা। সময়ের কণ্ঠস্বরের এ প্রতিবেদক নিজে ৫০ হাজার যোগাড় করে দেবেন বলে আশ্বাস দেন। শিশুটির অপারেশনের জন্য এখনও দরকার ২ লক্ষ টাকা।বর্তমানে শিশুটির অবস্থা খুবই করুণ। শুকিয়ে কাট হয়ে যাচ্ছে। মাথায় হাজারো ফোড়া উঠেছে, যার যন্ত্রণা শিশুটি সহ্য করতে পারছে না। হঠাৎ প্রচণ্ড চিৎকার করে বুক চেপে ধরে অজ্ঞান হয়ে যাচ্ছে। ঠোঁট ও হাতের নখ মাঝে মাঝে কালো, মাঝে মাঝে নীল হয়ে যাচ্ছে। হৃদকম্পন এতটা কঠিনভাবে হচ্ছে, যা কল্পনা করার মতো নয়। আল্লাহপাক কাউকে উছিলা হিসেবে পাঠাবেন এই আশায় ঢাকা ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সামনের রাস্তায় ঘুরছেন সেই অবুঝ শিশুর মা হাসনা বেগম।শিশু হাসিবুল্লাহ বাড়ি কুড়িগ্রাম জেলার নাগেশ্বরী উপজেলার কালিগঞ্জ ইউনিয়নের পুসকুনির পাড় এলাকায়। অবুঝ শিশু হাসিবুল্লাহর হার্ট ফুটো ৮% ও হার্টের রক্তনালী চিকন হয়ে গেছে। এখন শিশুটি জীবন-মরণের দারপ্রান্তে। দ্রুত অপারেশন না হলে হয়তো ঘটে যেতে পারে বিপত্তি।এ বিষয়ে শিশু হাসিবুল্লাহর মা হাসনা বেগম সময়ের কণ্ঠস্বরের এ প্রতিবেদককে বলেন, ‘আমার বাচ্চাটাকে বাঁচাতে আপনারা সাহায্য করুন। আমার বাচ্চাটা বিনা চিকিৎসায় মরি গেলে আমারও মরা ছাড়া কোন উপায় থাকবে না।’ বাচ্চাটা খুব কষ্টে আছে। কখন কী হয় আল্লাহ জানে। বাচ্চাটার কিছু হলে আমি বাঁচবো না। এই একটাই সন্তান আমার। তোমরা মোর বাচ্চাটাকে বাঁচাতে সাহায্য করেন সবাই।শিশু হাসিবুল্লাহর পাশে দাঁড়াতে তার মায়ের একাউন্ট নম্বর: ২০৫০৭৭৭০২২৭৬১৭৭৫৭, একাউন্টের নাম: হাসনা বেগম। ব্যাংকের নাম: ইসলামী ব্যাংক লি: কুড়িগ্রাম।এছাড়া শিশু হাসিবুল্লাহর পাশে দাঁড়াতে মা হাসনা বেগমের মোবাইল: ০১৩৪০৯২০৭৮১ (বিকাশ ও নগদ)।ভিডিও কলে শিশুটিকে দেখতে: ০১৭১৩২০০০৯১ (হোয়াটসঅ্যাপ নম্বর), সময়ের কণ্ঠস্বরের প্রতিবেদক।এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নওগাঁয় পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি
নওগাঁয় পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি

ডিপ্লোমা প্রকৌশলীদের প্রতি প্রকাশ্য অবমূল্যায়ন এবং সমস্যা নিরসনের লক্ষ্যে গঠিত অসম কমিটির প্রত্যাখ্যান ও ডিগ্রি প্রকৌশলীদের অযৌক্তিক তিন দফা দাবি Read more

ভাবীকে গলাকেটে হত্যার পর এবার ভাতিজিকে পিটিয়ে হত্যা
ভাবীকে গলাকেটে হত্যার পর এবার ভাতিজিকে পিটিয়ে হত্যা

বরগুনার তালতলী উপজেলায় ভাবী তানিয়া বেগমকে গলাকেটে হত্যার ১০ বছর পর এবার ছয় বছর বয়সী ভাতিজি নাহিল আক্তারকে পিটিয়ে হত্যা Read more

২৯ মে: নামাজের সময়সূচি
২৯ মে: নামাজের সময়সূচি

প্রত্যেক প্রাপ্তবয়স্ক নারী ও পুরুষের জন্য ৫ ওয়াক্ত নামাজ পড়া ফরজ।ইসলামের ৫টি রুকনের মধ্যে নামাজ অন্যতম। পঞ্চস্তম্ভের মধ্যে এটি দ্বিতীয়। Read more

বিজি-২০২ ফ্লাইটে তারেক রহমানের জন্য সংরক্ষিত এ-১ সিট
বিজি-২০২ ফ্লাইটে তারেক রহমানের জন্য সংরক্ষিত এ-১ সিট

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট বিজি ২০২-এ বিশেষভাবে এ-১ সিট বরাদ্দ করা হয়েছে। বুধবার সন্ধ্যায় (লন্ডন Read more

বাকি না দেওয়ায় গুলি চালালেন সাবেক এমপির পিএস, আহত ২
বাকি না দেওয়ায় গুলি চালালেন সাবেক এমপির পিএস, আহত ২

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার পল্লীতে বাকী না দেওয়ায় হোটেল মালিকের ছেলেকে গুলি করেছেন সাবেক এমপির পিএস গোলাপ প্রামানিক। এসময় বাধা দিতে Read more

ধলেশ্বরীতে অবৈধ বালু উত্তোলনে ক্ষোভ, সৈয়দপুরে ড্রেজার ভাঙচুর
ধলেশ্বরীতে অবৈধ বালু উত্তোলনে ক্ষোভ, সৈয়দপুরে ড্রেজার ভাঙচুর

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ধলেশ্বরী নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে ক্ষুব্ধ এলাকাবাসী একটি ড্রেজার ভাঙচুর করেছেন। মঙ্গলবার (০৮ জুলাই) দুপুর আড়াইটার দিকে উপজেলার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন