সিলেটের গোলাপগঞ্জে ফেসবুকে পরকিয়ার পোস্টের জেরে ছাত্রদল নেতার হাতে রনি হোসাইন নামের এক যুবদল কর্মী খুন হওয়ার খবর পাওয়া গেছে। শনিবার রাত ১২টার দিকে গোলাপগঞ্জ পৌর শহরের কদম গাছের তলে এ ঘটনাটি ঘটে। এ হত্যার সঙ্গে গোলাপগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শেখ রাজু নামের এক নেতার জড়িত থাকার অভিযোগ উঠেছে।জানা যায়, এ ঘটনার কয়েক ঘণ্টা আগে রনি হোসাইন তার ফেসবুক আইডিতে নারীঘটিত বিষয়ে রাজুর বিরুদ্ধে কয়েকটি পোস্ট করেছেন। এরই জের ধরে হত্যাকাণ্ডটি হতে পারে বলে স্থানীয়রা জানান।এ ঘটনার পর গুরুতর আহত রনিকে তার স্বজনরা সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে তারা জরুরি বিভাগের গেট তালাবদ্ধ দেখতে পান। আধা ঘণ্টারও বেশি সময় ডাকাডাকির পরও কেউ না খুললে ক্ষুব্ধ স্বজনরা গেটের তালা ভাঙতে চেষ্টা করেন। পরে একজন গেট খুলে দিলে রনির দেহ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যান স্বজনরা। এ সময় কর্তব্যরত চিকিৎসক রনিকে মৃত ঘোষণা করেন।নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন গোলাপগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ মনিরুজ্জামান মোল্যা। তিনি জানান, হত্যার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে পুলিশ অভিযান অব্যাহত রেখেছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কবে শুরু ইউরোপের শীর্ষ লিগগুলো
কবে শুরু ইউরোপের শীর্ষ লিগগুলো

গত মে মাসে শেষ হয়েছিল ইউরোপীয় ফুটবলে ২০২৪–২৫ মৌসুমের লিগের খেলা। এরপর উয়েফা চ্যাম্পিয়নস লিগসহ মহাদেশীয় টুর্নামেন্টগুলোর পর্দা নামার পর Read more

পাবনায় নদীর ঘাটের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ-গোলাগুলি, বিএনপির অফিসে আগুন
পাবনায় নদীর ঘাটের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ-গোলাগুলি, বিএনপির অফিসে আগুন

পাবনার বেড়া পৌর এলাকার নদীর ঘাটের নিয়ন্ত্রণ ও দখল নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ ও গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে বেশ Read more

শ্রীনগর স্টেশনে প্রথমবার থামল ট্রেন
শ্রীনগর স্টেশনে প্রথমবার থামল ট্রেন

মুন্সিগঞ্জের শ্রীনগর রেলওয়ে স্টেশনে প্রথমবারের মত যাত্রীবাহী ট্রেন যাত্রাবিরতি শুরু করেছে। রবিবার (২৮ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৩ টার দিকে রাজশাহী Read more

উল্লাপাড়ায় বিএনপি নেতার অসামাজিক কার্যকলাপ, জনতার হাতে আটক
উল্লাপাড়ায় বিএনপি নেতার অসামাজিক কার্যকলাপ, জনতার হাতে আটক

উল্লাপাড়ায় বিএনপি নেতা ও ইউপি সদস্যের অপকর্মের একটি ভিডিও  সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ব্যাপক ভাইরাল হয়েছে । ভিডিওটি শনিবার (৫ Read more

রাজবাড়ীতে মরদেহে অগ্নিসংযোগের ঘটনায় অন্তর্বর্তী সরকারের নিন্দা
রাজবাড়ীতে মরদেহে অগ্নিসংযোগের ঘটনায় অন্তর্বর্তী সরকারের নিন্দা

রাজবাড়ীর গোয়ালন্দে মরদেহে অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে অন্তর্বর্তী সরকার। আজ (শুক্রবার, ৫ আগস্ট) রাতে প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন