পাবনার ঈশ্বরদীতে রাস্তা দখল করে রিসোর্টের গ্যারেজ স্থাপন ও অশ্লীল কর্মকাণ্ডের অভিযোগ তুলে রিসোর্টে হামলা ও ভাঙচুর চালিয়েছে উৎসুক জনতা ও এলাকাবাসী।এ ঘটনায় স্থানীয় আলামিন হোসেন নামে একজন গুরুতর আহত হয়েছেন।সোমবার (৯ জুন) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে উপজেলার জয়নগর স্বপ্নদ্বীপ রিসোর্টে এ ঘটনা ঘটেছে।স্থানীয় সূত্রে জানা যায়, রিসোর্টের সামনে যাতায়াতের রাস্তা দখল করে রিসোর্টের গ্যারেজ স্থাপন করায় এলাকাবাসীর চলাচলের ব্যাপক দুর্ভোগ সৃষ্টি হয়েছিল। স্থানীয় আলামিন হোসেন নামে এক ব্যক্তি সেই গ্যারেজ সরিয়ে নিতে বললে রিসোর্টে দায়িত্বরত সিকিউরিটির লোকজনের সঙ্গে তার বাকবিতণ্ডা শুরু হয়। বাকবিতণ্ডার এক পর্যায়ে তাকে বেধড়ক পিটিয়ে আহত করা হয়। পরে এলাকাবাসী ক্ষুব্ধ হয়ে এই রিসোর্টে অশ্লীল কর্মকাণ্ডের অভিযোগ তুলে ব্যাপক ভাঙচুর চালান। পরে পুলিশ ও সেনাবাহিনী উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।বিক্ষুব্ধ এলাকাবাসীর কয়েকজন অভিযোগ করে বলেন, অন্যের জায়গা দখল ও যাতায়াতের রাস্তার উপর রিসোর্টের গ্যারেজ নির্মাণ করে দুর্ভোগ সৃষ্টি করেছিল তারা। এর প্রতিবাদ করায় একজনকে পিটিয়ে আহত করেন তারা। পরে এলাকার লোকজন এ রিসোর্টে অশ্লীল কর্মকাণ্ড হয় বলে ক্ষুব্ধ হয়ে হামলা ও ভাঙচুর করেছে।এ ব্যাপারে স্বপ্নদ্বীপ রিসোর্টের মালিক মোঃ খাইরুল ইসলাম বলেন, ‘ষড়যন্ত্রমূলকভাবে আমার প্রতিষ্ঠানে হামলা করেছে। আমি এ ঘটনার প্রেক্ষিতে সংবাদ সম্মেলন করে বিস্তারিত বলতে চাই।’ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ আব্দুন নূর বলেন, ‘ঘটনার খবর পেয়ে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে। এখনও কোনো লিখিত অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে আইনি পদক্ষেপ নেওয়া হবে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মাদারীপুরে ঠিকাদার তুহিনের লাশ উত্তোলন, পরিবারের দাবি হত্যা
মাদারীপুরে ঠিকাদার তুহিনের লাশ উত্তোলন, পরিবারের দাবি হত্যা

মাদারীপুরে আদালতের নির্দেশে দেড় মাস পর ঠিকাদার তুহিন হাসানের লাশ উত্তোলন করেছে প্রশাসন। বৃহস্পতিবার সকালে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুমের উপস্থিতিতে Read more

নিয়ামতপুরে গাছ কাটাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, নিহত ২
নিয়ামতপুরে গাছ কাটাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষ, নিহত ২

নওগাঁর নিয়ামতপুরে গাছ কাটাকে কেন্দ্র করে দু’পক্ষের সংঘর্ষে দু’জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছে অন্তত ৮/১০জন।বৃহস্পতিবার (১০ এপ্রিল) সকাল Read more

রাফিনিয়া-ইয়ামাল ঝলকে মায়োর্কাকে উড়িয়ে বার্সার উড়ন্ত শুরু
রাফিনিয়া-ইয়ামাল ঝলকে মায়োর্কাকে উড়িয়ে বার্সার উড়ন্ত শুরু

লা লিগার নতুন মৌসুমে জয় দিয়ে যাত্রা শুরু করেছে বর্তমান চ্যাম্পিয়ন বার্সেলোনা। হ্যান্সি ফ্লিকের অধীনে খেলতে নামা কাতালান ক্লাবটি ৯ Read more

‘মহানবী (সা.) শিখিয়েছেন ন্যায়বিচার সমগ্র মানবজাতির মৌলিক অধিকার’
‘মহানবী (সা.) শিখিয়েছেন ন্যায়বিচার সমগ্র মানবজাতির মৌলিক অধিকার’

প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ বলেছেন, ‘মহানবী (সা.) মানবতার মুক্তি, সাম্য ও ন্যায় প্রতিষ্ঠার যে মহৎ দৃষ্টান্ত স্থাপন করেছেন, Read more

মাইলস্টোন ট্র্যাজেডি: আরও একজনের মৃত্যু, নিহত বেড়ে ৩৫
মাইলস্টোন ট্র্যাজেডি: আরও একজনের মৃত্যু, নিহত বেড়ে ৩৫

রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনায় দগ্ধ মাসুমা নামে আরও একজনের মৃত্যু হয়েছে। তিনি জাতীয় Read more

খালেদা জিয়ার ৩ আসনে কারা বিএনপির প্রার্থী হবেন, জানালেন সালাহউদ্দিন
খালেদা জিয়ার ৩ আসনে কারা বিএনপির প্রার্থী হবেন, জানালেন সালাহউদ্দিন

প্রয়াত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার ৩টি আসনে, তার বিকল্প হিসেবে যারা মনোনয়নপত্র জমা দিয়েছেন, তারাই দলের প্রার্থী হবেন বলে জানিয়েছেন Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন