লন্ডনের হোয়াইট সিটিতে অবস্থিত বিবিসির সাবেক হেডকোয়ার্টারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (০৬ সেপ্টেম্বর) ভোররাত প্রায় ৩টার দিকে নয়তলা হেলিওস ভবনের ওপরের অংশে আগুন ছড়িয়ে পড়ে। বর্তমানে ভবনটি ফ্ল্যাট, রেস্তোরাঁ, হোটেল ও জিমনেসিয়াম হিসেবে ব্যবহৃত হচ্ছে।লন্ডন ফায়ার ব্রিগেড জানায়, আগুন নিয়ন্ত্রণে আনতে ১৫টি ফায়ার ইঞ্জিন ও প্রায় ১০০ দমকলকর্মী কাজ করছে। হ্যামারস্মিথ, নর্থ কেনসিংটন, কেনসিংটন ও চিসউইক স্টেশন থেকে বিশেষায়িত দমকল দল ঘটনাস্থলে পৌঁছায়। আগুনের তীব্রতা মোকাবিলায় দুটি ৩২ মিটার উচ্চতার টার্নটেবল ল্যাডারকে পানির টাওয়ার হিসেবে ব্যবহার করে ভবনের উপরের অংশে পানি ছিটানো হচ্ছে।দমকল কর্তৃপক্ষের বিবৃতিতে বলা হয়, আগুন মূলত ভবনের উপরের তলায় ছড়িয়ে পড়ে বেশ কয়েকটি ফ্ল্যাট, একটি রেস্তোরাঁ, বহিরাগত ডেকিং ও ডাক্টিং ক্ষতিগ্রস্ত হয়েছে। ক্ষতির পূর্ণ চিত্র এখনো জানা যায়নি।প্রতিরোধমূলক ব্যবস্থা হিসেবে আশপাশের ভবনগুলো থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে। ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য একটি রেস্ট সেন্টার খোলা হয়েছে।লন্ডন অ্যাম্বুলেন্স সার্ভিস জানায়, ঘটনাস্থলে অ্যাম্বুলেন্স, একজন ইনসিডেন্ট রেসপন্স অফিসার এবং হ্যাজার্ডাস এরিয়া রেসপন্স টিম কাজ করছে। এ পর্যন্ত একজন ব্যক্তি ঘটনাস্থলেই প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।মেট্রোপলিটন পুলিশ জানিয়েছে, আগুন এখনো পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। পরিস্থিতি সামাল দিতে দমকলকর্মীরা আরও কয়েক ঘণ্টা সেখানে কাজ করবেন। এ সময় এলাকাজুড়ে একাধিক সড়ক বন্ধ রাখা হয়েছে এবং জরুরি সেবাদানকারীরা পুরো দিন ঘটনাস্থলে অবস্থান করবেন বলে ধারণা করা হচ্ছে।হেলিওস ভবনের ওয়েবসাইট অনুযায়ী, এখানে ১৬২টি ফ্ল্যাট, একটি জিম ও ৪৭ শয্যার একটি হোটেল রয়েছে। ভবনটি বিবিসির টেলিভিশন সেন্টারের অংশ ছিল, যা ২০১৩ সাল পর্যন্ত বিবিসির প্রধান কার্যালয় হিসেবে ব্যবহৃত হতো।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভৈরবে ৫ নারী মানব পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ
ভৈরবে ৫ নারী মানব পাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ

কিশোরগঞ্জের ভৈরবে ওয়ারেন্টভুক্ত ৫ নারী মানব পাচারকারীকে গ্রেপ্তার করেছে ভৈরব থানা পুলিশ। এক নারীর সঙ্গে রয়েছে ৪ মাস বয়সী এক Read more

ভরা মৌসুমেও মিলছে না ইলিশ, হতাশায় জেলেরা
ভরা মৌসুমেও মিলছে না ইলিশ, হতাশায় জেলেরা

গেল দুই মাস ধরে ইলিশের দেখা নেই ভোলার মেঘনা ও তেতুলিয়া নদীতে। ভরা মৌসুমেও কাঙ্ক্ষিত ইলিশ না পেয়ে হতাশায় দিন Read more

টাকা ফেরত চাইলে কাউকেই খুঁজে পাওয়া যায় না: উপদেষ্টা মাহমুদ
টাকা ফেরত চাইলে কাউকেই খুঁজে পাওয়া যায় না: উপদেষ্টা মাহমুদ

টাকা ফেরত চাইলে কাউকেই খুঁজে পাওয়া যায় না—এ বিষয়ে বন্ধু-বান্ধব আর সরকারপ্রধানের মধ্যে কোনো পার্থক্য নেই বলে জানিয়েছেন যুব ও Read more

ভারতের ওপর আরও শুল্কের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের
ভারতের ওপর আরও শুল্কের হুঁশিয়ারি যুক্তরাষ্ট্রের

ছয় বছরের মধ্যে প্রথমবারের মতো বৈঠক করতে যাচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। আলাস্কার অ্যাঙ্কোরেজে শুক্রবার Read more

ইসরায়েল জলদস্যুতা করেছে: এরদোয়ান
ইসরায়েল জলদস্যুতা করেছে: এরদোয়ান

ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা অভিমুখী ত্রাণবাহী নৌযানের বহর আটকের ঘটনাকে ইসরায়েলের ‘জলদস্যুর কাজ’ বলে অভিহিত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন