সাগরে লঘুচাপ আর মৌসুমি বায়ুর প্রভাবে দেশজুড়ে বৃষ্টি হচ্ছে। বিশেষ করে উপকূলীয় এলাকায় হচ্ছে ভারী বর্ষণ। টানা পাঁচ দিন ধরে ভারী বৃষ্টির কারণে ভোলার বিভিন্ন স্থানে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। একইসাথে মেঘনা নদীর পানিও বেড়ে গেছে। এতে চরফ্যাশন উপজেলার পৌর শহর, আসলামপুর, মাদ্রাজ, আহম্মদপুর, হামিদপুর, হাজারিগঞ্জ, চর মনিকা, নজরুল নগরসহ পঁচিশটি এলাকা জোয়ারের পানিতে ডুবে গেছে। এতে আউশধান, আমন ধানের বিজতলা, সবজি খামার, মাছের ঘের, পুকুর, কাঁচা রাস্তা ব্যাপক ক্ষতির আশঙ্কা দেখা দিয়েছে।বুধবার সকালে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, কৃষিজমি, পাকা ও কাঁচা রাস্তায় হাঁটুপানি জমে আছে। শতাধিক সবজি খামার ও মাছের ঘের, পুকুর ডুবে গেছে।আবহাওয়া অধিদপ্তরের তথ্যমতে, মৌসুমি বায়ুর প্রভাবে দেশের দক্ষিণাঞ্চলে বৃষ্টিপাতের পরিমাণ বেড়েছে। গত ৪৮ ঘণ্টায় ভোলায় ভারী বৃষ্টি হয়েছে।চরফ্যাশন পৌরসভা ৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দা মো. রুবেল বলেন, ‘আমার পুকুরের ৫০ হাজার টাকার মাছ ভেসে গেছে। কিছুদিন আগে ছেড়েছিলাম। সারারাত বৃষ্টি হওয়ায় বহু মানুষের মাছের ঘের, পুকুর ডুবে গেছে।’আসলামপুর ইউনিয়নের কৃষক আলাউদ্দিন বলেন, ‘আমি এক একর জমিতে আমন ধানের বীজ বুনেছি। চারাও গজিয়েছে। গত পাঁচদিন ধরে জোয়ারের পানিতে ডুবছে। ভাটায় কিছুটা কমলেও বাতাসের চাপে পানি জমা থাকে। পানি না কমলে চারার গোড়ায় পচন ধরতে পারে।’মাদ্রাজ ইউনিয়নের কৃষক মিজানুর রহমান বলেন, ‘টানা বৃষ্টিতে ইতোমধ্যে আবাদি জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। পানির কারণে জমি চাষ দিতে পারিনি। আমার দেড় একর জমির বীজতলা পানির নিচে ডুবে আছে। বৃষ্টি ও জোয়ারের পানি এভাবে থাকলে বীজতলার ব্যাপক ক্ষতি হতে হবে।’ভোলা আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষক মনিরুল ইসলাম বলেন, এ মৌসুমে সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আগামী ১২ জুলাই পর্যন্ত এ অবস্থা অব্যাহত থাকতে পারে।উপজেলা কৃষি কর্মকর্তা নাজমুল হুদা বলেন, ‘গত কয়েকদিনের টানা বৃষ্টিতে কৃষি জমিতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। প্রাথমিকভাবে ৭ হাজার ৮০০ হেক্টর আউশধান পানিতে নিমজ্জিত রয়েছে। আমন ধানের বীজতলা ৮৭০ হেক্টর এবং ১ হাজার ১২০ হেক্টর জমির বর্ষাকালীন সবজি (খরিপ-২) আক্রান্ত হয়েছে। পানি নেমে গেলে পুরো ক্ষতির পরিমাণ নির্ধারণ করা যাবে।’উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু বলেন, ‘মাছের ঘের ডুবে গেছে ১০৭টি, যার আয়তন ৪৩ দশমিক ৩১ হেক্টর। পুকুর ও দীঘি ২ হাজার ২০৫টি ক্ষতিগ্রস্থ হয়েছে, যার আয়তন ৮৯ দশমিক ২৭ হেক্টর। সাদা মাছ ১৯৬ দশমিক ৪৮ মেট্রিক টন, চিংড়ি ২ দশমিক ৩ মেট্রিক টন ভেসে গেছে। আনুমানিক ক্ষতি পরিমাণ ৭২৯ দশমিক ২২ লক্ষ টাকা।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাটোরে যুবদল নেতার অর্ধগলিত লাশ উদ্ধার
নাটোরে যুবদল নেতার অর্ধগলিত লাশ উদ্ধার

নাটোরের বড়াইগ্রামে নিজ বাড়ি থেকে যুবদল নেতা আয়নাল হক (৪২) এর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৯ এপ্রিল) সকালে লাশের Read more

ফুলপুরে বোরো ধানের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি
ফুলপুরে বোরো ধানের বাম্পার ফলন, কৃষকের মুখে হাসি

বোরো ধানের বাম্পার ফলনের আশা করছেন ফুলপুর উপজেলার কৃষকেরা। এবছর কোন রোগবালাই বা প্রাকৃতিক দুর্যোগ না হওয়ায় ভালো ফলন পেয়েছেন Read more

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪২২ মামলা
রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১৪২২ মামলা

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১৪২২টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ট্রাফিক বিভাগ। এছাড়াও Read more

প্রাণ ফিরছে পেহেলগামে, জঙ্গি হামলার ৬ মাস পর ফের শুরু হল শুটিং
প্রাণ ফিরছে পেহেলগামে, জঙ্গি হামলার ৬ মাস পর ফের শুরু হল শুটিং

ভারতের জম্মু-কাশ্মির রাজ্যের দক্ষিণ কাশ্মিরের অনন্তনাগ জেলার পেহেলগাম। গত এপ্রিল মাসে এখানেই জঙ্গি হামলা প্রাণ গিয়েছিল ২৬ জনের। এত দিনে Read more

গাজায় ত্রাণপ্রার্থীদের ‘অমানবিকভাবে হত্যার’ ঘটনায় ইসরায়েলের প্রতি ২৮ দেশের নিন্দা
গাজায় ত্রাণপ্রার্থীদের ‘অমানবিকভাবে হত্যার’ ঘটনায় ইসরায়েলের প্রতি ২৮ দেশের নিন্দা

এই বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে যুক্তরাজ্য এবং আরও ২৭টি দেশের পররাষ্ট্রমন্ত্রীরা রয়েছেন। এদের মধ্যে রয়েছে অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স, ইতালি, জাপান, নিউজিল্যান্ড Read more

যুক্তরাষ্ট্র নাইজেরিয়ায় ‘শক্তিশালী হামলা’ শুরু করেছে জানালেন ট্রাম্প, লক্ষ্য ইসলামিক স্টেট
যুক্তরাষ্ট্র নাইজেরিয়ায়  ‘শক্তিশালী হামলা’ শুরু করেছে জানালেন ট্রাম্প, লক্ষ্য ইসলামিক স্টেট

মার্কিন প্রেসিডেন্ট বলেছেন উত্তর-পশ্চিম নাইজেরিয়ায় আইএসের লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। তার দাবি, এই দলটি খ্রিস্টানদের হত্যার জন্য দায়ী।

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন