ইসরায়েলের সঙ্গে সম্পৃক্ত ৬ জন সন্ত্রাসীর মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান। শনিবার (০৪ অক্টোবর) সকালে দেশটির খুজেস্তান প্রদেশে তাদের ফাঁসি দেওয়া হয়। সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৬ জনই ইহুদিবাদী-শাসন ব্যবস্থার সঙ্গে সম্পর্কিত এক বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী নেটওয়ার্কের সদস্য ছিলেন।ইরানি কর্তৃপক্ষ জানায়, এই সন্ত্রাসীরা চারজন নিরাপত্তা সদস্যকে হত্যাসহ বেশ কয়েকটি সহিংস ঘটনার দায় স্বীকার করেছে। এর মধ্যে খোররামশাহরে একটি বোমা হামলার ঘটনাও রয়েছে। তবে বোমা হামলার ঘটনাটি সম্পর্কে এখনও বিস্তারিত তথ্য প্রকাশ করা হয়নি।এদিকে, গত সপ্তাহে ইরানের গার্ডিয়ান কাউন্সিলের মুখপাত্র হাদি তাহান নাজিফ জানান, গুপ্তচরবৃত্তির শাস্তি কঠোর করার বিল এবং অসামরিক ড্রোন ব্যবহারের নিয়ন্ত্রণবিষয়ক খসড়া আইন অনুমোদন পেয়েছে এবং এখন থেকে তা আইনের বলবৎ ক্ষমতা পাবে।হাদি তাহান নাজিফ বলেন, দুটি আইনই আগে কিছু ‘সংবিধানগত ও ধর্মীয় (শরিয়া) অস্পষ্টতার কারণে সংশোধন করে পুনরায় সংসদে উপস্থাপন করা হয়েছিল।’ পর্যালোচনার পর গার্ডিয়ান কাউন্সিল জানায়, এসব আইনে শরিয়া বা সংবিধানের কোনও বিরোধ নেই।নতুন ‘গুপ্তচরবৃত্তি আইনটি’ ইরানের জাতীয় নিরাপত্তা ও স্বার্থের বিরুদ্ধে কাজ করা, বা ‘ইহুদিবাদী শাসনব্যবস্থা ও শত্রু সরকারগুলোর সঙ্গে সহযোগিতাকারীদের বিরুদ্ধে আরও কঠোর শাস্তির বিধান’ দিয়েছে।অন্যদিকে, দ্বিতীয় আইনটি ‘অসামরিক (বেসামরিক) ড্রোন ব্যবহারের জন্য একটি আইনি কাঠামো তৈরি করেছে’, যেখানে নিরাপত্তা, লাইসেন্সিং ও তদারকি প্রক্রিয়া নির্ধারণ করা হয়েছে। সূত্র: রয়টার্স, মেহের নিউজএমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শামীম ওসমান পরিবারের দুই প্লট জব্দ, ২৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ
শামীম ওসমান পরিবারের দুই প্লট জব্দ, ২৯টি ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ

নারায়ণগঞ্জ-৪ আসনের সাবেক সংসদ সদস্য শামীম ওসমানের নামে থাকা পূর্বাচল ও উত্তরার দুটি প্লট জব্দ এবং পরিবারের ১২ কোটি টাকার Read more

বিভাগ আন্দোলনে কুমিল্লার সাথে আঞ্চলিক দাঙ্গায় না জড়ানোর আহবান
বিভাগ আন্দোলনে কুমিল্লার সাথে আঞ্চলিক দাঙ্গায় না জড়ানোর আহবান

নোয়াখালী বিভাগ বাস্তবায়ন আন্দোলনে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক কিংবা সভা-সমাবেশের কোথাও কোন ধরনের উস্কানিমূলক বক্তব্য দিয়ে কুমিল্লার সঙ্গে আঞ্চলিক দাঙ্গায় Read more

ইসরায়েলি বাহিনীর হাতে আটক শহীদুল আলম
ইসরায়েলি বাহিনীর হাতে আটক শহীদুল আলম

গাজার সামুদ্রিক অবরোধ ভাঙার চেষ্টা করা নতুন ফ্লোটিলার জাহাজ ও যাত্রীদের আটক করা হয়েছে, যার মধ্যে রয়েছেন বাংলাদেশের আলোকচিত্রী এবং Read more

হত্যা মামলায় সাবেক সিনিয়র সচিব জিয়াউল গ্রেপ্তার
হত্যা মামলায় সাবেক সিনিয়র সচিব জিয়াউল গ্রেপ্তার

রাজধানীর কাফরুল থানার হত্যা মামলায় সাবেক সিনিয়র সচিব এন এম জিয়াউল আলমকে গ্রেপ্তার দেখিয়েছেন আদালত।সোমবার (১ সেপ্টেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট Read more

ছাত্রলীগ নেতা পালানোর পর মোটরসাইকেলে আগুন
ছাত্রলীগ নেতা পালানোর পর মোটরসাইকেলে আগুন

বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতা তানজিদ মঞ্জুকে আটকানোর চেষ্টা করা হলেও তিনি দৌড়ে পালিয়ে যান। পরে তার Read more

উত্তর কোরিয়ায় বিদেশি সিনেমা দেখলেই মৃত্যুদণ্ড
উত্তর কোরিয়ায় বিদেশি সিনেমা দেখলেই মৃত্যুদণ্ড

উত্তর কোরিয়া কঠোর আইন ও নিয়ন্ত্রণের জন্য বিশ্বজুড়ে আলোচিত।  বিদেশি চলচ্চিত্র ও টিভি সিরিজ দেখার মতো ঘটনায়ও দেশটিতে মৃত্যুদণ্ডের বিধান Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন