গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় গরু চুরির অভিযোগে চোর সন্দেহে গণপিটুনিতে তিনজনের মৃত্যু হয়েছে। আজ শনিবার (১ নভেম্বর) গভীর রাতে উপজেলার কাটাবাড়ি ইউনিয়নের নাসিরাবাদ গ্রামে এ ঘটনাটি ঘটে।গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বুলবুল ইসলাম বলেন, রাত আনুমানিক আড়াইটার দিকে নাসিরাবাদ গ্রামের এক ব্যক্তির গোয়ালঘর থেকে ৩টি গরু চুরি করে নিয়ে যাচ্ছিল ৩জন। বিষয়টি টের পেয়ে এলাকাবাসী ধাওয়া করলে তারা প্রাণ বাঁচাতে রাস্তার পাশের একটি পুকুরে লাফ দেয়। পরে স্থানীয়রা তাদের ধরে বেধড়ক মারধর করে। এতে ঘটনাস্থলেই ২জন মারা যান।খবর পেয়ে সকালে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে গুরুতর আহত অবস্থায় আরেকজনকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।স্থানীয়দের দাবি, নিহতরা সবাই পার্শ্ববর্তী বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার একটি সংঘবদ্ধ গরুচোর চক্রের সদস্য।ওসি আরও বলেন, মরদেহ বর্তমানে গোবিন্দগঞ্জ থানায় রাখা হয়েছে। তাদের নাম পরিচয় পাওয়া যায়নি। তাদের পরিচয় নিশ্চিত হওয়ার পর ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে। ঘটনাটি সঠিকভাবে তদন্ত করে আইনি ব্যবস্থা নেওয়া হবে।এইচএ 

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ব্যাটিং ব্যর্থতায় হারল বাংলাদেশ
ব্যাটিং ব্যর্থতায় হারল বাংলাদেশ

প্রথম দুই ম্যাচেই রান পেয়েছিলেন টপ অর্ডার ব্যাটাররা। তবে আজ পার্থ স্কচার্সের বিপক্ষে ব্যর্থ বাংলাদেশ 'এ' দলের টপ অর্ডার। এদিন Read more

তিন বছরের মেয়েকে হত্যা করে খালে ফেলে দিলেন পাষণ্ড বাবা
তিন বছরের মেয়েকে হত্যা করে খালে ফেলে দিলেন পাষণ্ড বাবা

কক্সবাজারের উখিয়ায় ঘটে গেল এক হৃদয়বিদারক ঘটনা। মাত্র তিন বছরের নিষ্পাপ শিশুকে নৃশংসভাবে হত্যা করেছে তারই জন্মদাতা পিতা। শনিবার (০৫ জুলাই) Read more

বাউফলে ইউপি সচিবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ
বাউফলে ইউপি সচিবের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ

ইউনিয়ন পরিষদ সচিব নাজমুলের স্বেচ্ছাচারিতায় দুর্নীতির আখড়া ১নং ভদ্রঘাট ইউনিয়নসিরাজগঞ্জের কামারখন্দ উপজেলার ১নং ভদ্রঘাট ইউনিয়ন পরিষদে জন্ম নিবন্ধন, মৃত্যু সনদ Read more

নারায়ণগঞ্জে ১৫ জনের উপস্থিতিতে ‘মার্চ ফর ড. ইউনুস’ কর্মসূচি
নারায়ণগঞ্জে ১৫ জনের উপস্থিতিতে ‘মার্চ ফর ড. ইউনুস’ কর্মসূচি

নারায়ণগঞ্জে পূর্ব ঘোষণা অনুযায়ী পালিত হলো 'মার্চ ফর ইউনুস' কর্মসূচি পালিত হয়েছে৷ 'আগে সংস্কার, পরে নির্বাচন' স্লোগানে শহরের নারায়ণগঞ্জ প্রেস Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন