দেশজুড়ে টানা কয়েকদিন ধরে চলা বৃষ্টির মধ্যে আরও বৃষ্টিপাতের আশঙ্কার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আজও দেশের বেশ কয়েকটি অঞ্চলে বৃষ্টি কিংবা বজ্রবৃষ্টিসহ ভারী বর্ষণ অব্যাহত থাকতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে। আজ রবিবার (২৪ আগস্ট) আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে তা প্রবল অবস্থায় রয়েছে। এর প্রভাবে সোমবার (২৫ আগস্ট) এর মধ্যে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় আরও একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।পূর্বাভাস অনুযায়ী, রবিবার (২৪ আগস্ট) সন্ধ্যা ৬টার মধ্যে রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। পাশাপাশি রংপুর, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু এলাকায় অতি ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে।আগামীকাল সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে। সেই সঙ্গে দেশের কিছু এলাকায় মাঝারি ধরনের ভারি বর্ষণও হতে পারে।এ ছাড়া, মঙ্গলবার (২৬ আগস্ট) সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টি হতে পারে। এই সময়েও দেশের বিভিন্ন অঞ্চলে ভারি বর্ষণের আশঙ্কা রয়েছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শাহবাগ মোড় অবরোধ করে প্রকৌশল শিক্ষার্থীদের বিক্ষোভ
শাহবাগ মোড় অবরোধ করে প্রকৌশল শিক্ষার্থীদের বিক্ষোভ

তিন দফা দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ করছেন প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। কর্মসূচির কারণে শাহবাগমুখী ৪টি সড়কের যান Read more

চীনে ধসে পড়লো ৬শ বছরের প্রাচীন ছাদ
চীনে ধসে পড়লো ৬শ বছরের প্রাচীন ছাদ

চীনের আনহুই প্রদেশে মুহুর্তেই ধসে পড়লো ৬শ’ বছরের প্রাচীন ভবনের ছাদ। ব্যাপক ক্ষতিগ্রস্ত ঐতিহাসিক ড্রাম টাওয়ার। সোমবার (১৯ মে) স্থানীয় Read more

আট বছরে ৪৬টি শুশুকের মৃত্যু
আট বছরে ৪৬টি শুশুকের মৃত্যু

চট্টগ্রামের ঐতিহ্যবাহী হালদা নদী একসময় ছিল স্বাদু পানির প্রাণবৈচিত্র্যের এক অনন্য আশ্রয়স্থল। বাংলাদেশের একমাত্র প্রাকৃতিক প্রজনন ক্ষেত্র হিসেবে খ্যাত এই Read more

শক্তিশালী দালাল সিন্ডিকেট, ৫০ পার্সেন্ট কমিশনে ভাগানো হচ্ছে রোগী!
শক্তিশালী দালাল সিন্ডিকেট, ৫০ পার্সেন্ট কমিশনে ভাগানো হচ্ছে রোগী!

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে দালালের দৌরাত্ম্য কমছে না। যেখানে রোগী, সেখানেই দালাল হাজির হচ্ছে। দালালের খপ্পরে পড়ে বেসরকারি ক্লিনিকে Read more

শ্রীপুরে জলাবদ্ধতায় তিন শতাধিক পরিবার
শ্রীপুরে জলাবদ্ধতায় তিন শতাধিক পরিবার

গাজীপুরের শ্রীপুরে টানা বৃষ্টির ফলে সৃষ্ট জলাবদ্ধতায় চরম দুর্ভোগে পড়েছেন উপজেলার বাগমারা গ্রামের তিন শতাধিক পরিবার। বসতবাড়ি ও রাস্তাঘাটে পানি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন