বিএনপির এক কর্মীর ওপর হামলার জেরধরে বরিশালের গৌরনদী উপজেলার মাহিলাড়া ইউনিয়ন পরিষদে হামলা চালিয়ে ভাংচুর করার অভিযোগ উঠেছে ইউনিযন বিএনপির কতিপয় নেতাকর্মীর বিরুদ্ধে। শনিবার (৩ মে )সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার বেঁজহার গ্রামস্থ ইউনিয়ন পরিষদে এ ঘটনা ঘটে।  গুরুতর আহত বিএনপি কর্মী সবুজ শিকদারকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন বিএনপি কর্মী সবুজ শিকদার অভিযোগ করে বলেন, আমি ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর কাছ থেকে চেয়ারম্যান সাটিফিকেট আনার জন্য গত বৃহস্পতিবার দুপুরে ইউনিয়ন পরিষদে গিয়ে চেয়ারম্যানকে পাই নাই। শনিবার  সন্ধ্যায় খবর পাই চেয়ারম্যান পিকলু ইউনিয়ন পরিষদে   আছেন, এ খবর পেয়ে আমি ও আমার ভাতিজা শনিবার সন্ধ্যা ৭টার দিকে মাহিলাড়া ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান সার্টিফিকেট আনতে যাই। চেয়ারম্যান পিকলু ও তার মোটর সাইকেল চালক পলাশ  হাওলাদারকে  ডাকাডাকি করি।  তারা  দোতলা থেকে নেমে অসময়ে ডাকাডাকি করার কারণে আমার উপর চড়াও হয়।  এক পর্যায়ে পিকলু চাকু  বের করে আমাকে কোপ দেয়।  আমি আত্মরক্ষার্থে ডান হাত দিয়ে কোপ ফিরালে কোপ ডান হাতের বৃদ্ধা আঙ্গুলে লেগে মারাত্মক জখম হয়।প্রত্যক্ষদর্শীরা জানায়,  বিএনপি কর্মী সবুজ শিকদারের ওপর হামলার খবর ছড়িয়ে পড়লে বিএনপির ২৫/৩০ নেতাকর্মী  সন্ধ্যা সোয়া ৭টার দিকে ওই ইউনিয়ন পরিষদে হামলা চালিয়ে  দোতলার একটি কক্ষের থাই গ্লাসের একটি জানালা ভাংচুর করেছে। এ সময় চেয়ারম্যান ও তার মোটর সাইকেল চালক পলাশ হাওলাদার পালিয়ে যায়।উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রাজীব হোসেন বলেন,  খবর পেয়ে আমি ঘটনাস্থলে পৌছে মাহিলাড়া ইউনিয়ন পরিষদের দোতলার একটি জানালা ভাংচুর দেখতে পাই। ওই কক্ষের ভেতরে চেয়ারম্যানের ২টি মোবাইল ফোন পাওয়া গেছে। শোনা যাচ্চে চেয়ারম্যান পালিয়ে গেছে।  সরকারি ভবন ভাংচুরের ঘটনায়  থানায় লিখিত অভিযোগ দায়ের করলে  ওসি আইনি ব্যবস্থা গ্রহন করবে।গৌরনদী থানার ওসি মো. ইউনুস মিয়া জানান, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনি ব্যবস্থা নেওযা হবে।এ ব্যাপারে বক্তব্যের জন্য ইউপি চেয়ারম্যান সৈকত গুহ পিকলুর সঙ্গে যোগাযোগের চেষ্টা করে তাকে  পাওয়া যায়নি।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আইসিসির কার্যক্রম বন্ধ করতে বললেন পাকিস্তানের সাবেক তারকা স্পিনার
আইসিসির কার্যক্রম বন্ধ করতে বললেন পাকিস্তানের সাবেক তারকা স্পিনার

ক্রিকেটের বৈশ্বিক নিয়ন্ত্রক সংস্থা আইসিসি এখন কার্যত ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআইয়ের সামনে অসহায় বলে মন্তব্য করেছেন পাকিস্তানের সাবেক অফস্পিনার সাঈদ Read more

ভোটার কার্যক্রম দেখতে কানাডা যাচ্ছেন সিইসি
ভোটার কার্যক্রম দেখতে কানাডা যাচ্ছেন সিইসি

প্রবাসীদের ভোটার কার্যক্রম দেখতে ১৪ দিনের সফরে কানাডা যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) Read more

জাতীয় সনদ ও নির্বাচন দাবিতে ফটিকছড়িতে জামায়াতের বিক্ষোভ
জাতীয় সনদ ও নির্বাচন দাবিতে ফটিকছড়িতে জামায়াতের বিক্ষোভ

জুলাই জাতীয় সনদের ভিত্তিতে ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচনসহ পাঁচ দফা দাবিতে বিক্ষোভ কর্মসূচি পালন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রামের ফটিকছড়ি থানা Read more

টাঙ্গাইলে ৭৮ লাখ টাকা ডাকাতির ঘটনায় পিস্তলসহ গ্রেপ্তার ১
টাঙ্গাইলে ৭৮ লাখ টাকা ডাকাতির ঘটনায় পিস্তলসহ গ্রেপ্তার ১

টাঙ্গাইলে প্রাইভেটকারে গুলি করে ৭৮ লাখ টাকা ডাকাতির ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের সদস্য সাগর বাড়ই নামে একজনকে গ্রেপ্তার করেছে জেলা Read more

রাজধানীতে নিষিদ্ধ ছাত্রলীগসহ আওয়ামী লীগের ৮ সদস্য গ্রেফতার
রাজধানীতে নিষিদ্ধ ছাত্রলীগসহ আওয়ামী লীগের ৮ সদস্য গ্রেফতার

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী নিষিদ্ধ ছাত্রলীগ ও আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের আরও ৮ সদস্যকে গ্রেফতার করেছে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন