কুড়িগ্রামের ফুলবাড়ীতে মশা তাড়ানোর কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়ে অগ্নিকাণ্ডে এক গরীব কৃষকের গোয়ালঘর পুড়ে গেছে। এতে গোয়াল ঘরে থাকা ওই কৃষকের ৩টি গরু ও ১টি ছাগল ভস্মীভূত হয়েছে।ঘটনাটি ঘটেছে রবিবার (২৪ আগস্ট) ভোরে উপজেলার ভাঙ্গামোড় ইউনিয়নের রামরাম সেন গ্রামের কৃষক শামসুল হকের গোয়াল ঘরে। এতে গোয়াল ঘর ও গবাদিপশুসহ ওই কৃষকের প্রায় তিন লাখ টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে।জানা গেছে, মশা তাড়ানোর কয়েল থেকে আগুনের সূত্রপাত হয়ে মুহূর্তের মধ্যে আগুন গোটা গোয়াল ঘরে ছড়িয়ে পড়ে। এ সময় গবাদিপশু গুলোর চিৎকারে বাড়ির ঘুমন্ত লোকজন জেগে ওঠে। তারা প্রতিবেশীদের সহায়তায় আগুন নেভানোর চেষ্টা করে। কিন্তু ততক্ষণে গবাদিপশু গুলো পুড়ে মারা যায়। পরে খবর পেয়ে ফুলবাড়ী ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে গিয়ে আগুন নিভিয়ে ওই কৃষকের বসতঘরগুলো রক্ষা করে।ভাঙ্গামোড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ আলী শেখ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘শামসুল হক একজন গরীব কৃষক। তাকে প্রয়োজনীয় সহযোগিতা প্রদানের ব্যবস্থা করা হবে।’এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
শহীদ ওসমানের রক্তের ঋণ শোধ করতে ইনসাফের রাষ্ট্র গড়তে হবে: ওমর বিন হাদি
শহীদ ওসমানের রক্তের ঋণ শোধ করতে ইনসাফের রাষ্ট্র গড়তে হবে: ওমর বিন হাদি

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই গণ-অভ্যুত্থানের অন্যতম অগ্রনায়ক শহীদ ওসমানের রক্তের ঋণ শোধ করতে হলে বাংলাদেশকে ইনসাফের রাষ্ট্র হিসেবে গড়তে Read more

রংপুরের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ
রংপুরের ৮ জেলায় জ্বালানি তেল সরবরাহ বন্ধ

জ্বালানি তেল পরিবহণের কাজে নিয়োজিত ট্যাংকলরি চালকসহ তিনজন শ্রমিককে ভ্রাম্যমাণ আদালতে জেল-জরিমানা করার প্রতিবাদে রংপুর বিভাগের ৮ জেলায় অনির্দিষ্টকালের জন্য Read more

উপাচার্যের কাছে কারচুপির অভিযোগ জানাল ছাত্রদল
উপাচার্যের কাছে কারচুপির অভিযোগ জানাল ছাত্রদল

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে নানা অনিয়মের অভিযোগ তুলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে প্রতিবাদ জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল। মঙ্গলবার (৯ Read more

‘নির্বাচনের প্রতিশ্রুতি ভাঙলে ড. ইউনূসকেই দায় নিতে হবে’
‘নির্বাচনের প্রতিশ্রুতি ভাঙলে ড. ইউনূসকেই দায় নিতে হবে’

জনগণের কাছে নির্বাচন নিয়ে প্রধান উপদেষ্টা প্রতিশ্রুতিবদ্ধ, সেই প্রতিশ্রুতির ব্যত্যয় ঘটলে এর দায়ভার ড. ইউনূসকেই নিতে হবে জানিয়েছেন বিএনপি মহাসচিব Read more

পুলিশ শত্রু নয়, পুলিশকে সহযোগীতা করুন: পুলিশ সুপার
পুলিশ শত্রু নয়, পুলিশকে সহযোগীতা করুন: পুলিশ সুপার

মাদক, জুয়া, চুরি, ছিনতাই, বাল্যবিবাহ, চাঁদাবাজি ও সন্ত্রাস মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে জামালপুরের পুলিশ সুপার সৈয়দ মো. রফিকুল ইসলাম (পিপিএম Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন