লক্ষ্মীপুরে এক সাংবাদিক কে প্রাণনাশের হুমকি দিচ্ছে জামাল উদ্দিন নামে এক জামায়াত কর্মী।বৃহস্পতিবার (১ মে) দুপুরে বিষয়টি গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেন লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ। বুধবার (৩০ এপ্রিল) রাতে ভুক্তভোগী সাংবাদিক আ হ ম মোশতাকুর রহমান লক্ষ্মীপুর সদর মডেল থানায় সাধারণ ডায়েরি করেন।  অভিযোগ সূত্রে জানা যায়, ভুক্তভোগী সাংবাদিক আ হ ম মোশতাকুর রহমান  লক্ষ্মীপুর প্রেসক্লাবের সাবেক নির্বাচিত সভাপতি। বর্তমানে দৈনিক নয়া দিগন্তের জেলা প্রতিনিধি ও সাপ্তাহিক লক্ষ্মীপুর দিগন্ত নামক পত্রিকার সম্পাদক। অভিযুক্ত জামায়াত কর্মী জামাল উদ্দিন পৌর ১৩নং ওয়ার্ড়ের বাসিন্দা মাওলানা মহিব উল্যাহর ছেলে।গত ২১ ফেব্রুয়ারি’ রাত সাড়ে ৯ টার দিকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডাঃ শফিকুর সাহেব লক্ষ্মীপুর সার্কিট হাউসে আগমন করেন। এ সময় তিনি কয়েকজন সাংবাদিক সহ  পেশাগত দায়িত্ব পালনের উদ্দেশ্যে সার্কিট হাউস এলাকায় যান। সেখানে গিয়ে  জানতে পারেন সাংবাদিকদের ভিতরে প্রবেশ নিষেধ। তখন সাংবাদিকগণ সার্বিক অবস্থা পর্যবেক্ষণ এর জন্য সার্কিট হাউসের বাহিরে রাস্তার পাশে দাঁড়াবার চেষ্টা করেন। এতেও দলীয় কর্মীরা বাধা দেয় এবং হাত দিয়ে ব্যারিকেড সৃস্টি করে। এ নিয়ে সাংবাদিকদের সাথে কিছুটা কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে অভিযুক্ত জামায়াত কর্মী জামাল উদ্দিন হঠাৎ এসে সাংবাদিক মোশতাকুর রহমান এর উপর উত্তেজিত হয়ে গালাগালি করে করতে থাকে। শত শত মানুষের সামনে সাংবাদিকদের অপমান অপদস্তু করে। বার বার হামলা করার জন্য তাঁর দিকে তেড়ে আসে। উপস্থিত লোকদের হস্তক্ষেপে সে সময় তিনি হামলা থেকে রক্ষা পান। পরবর্তীতে গত ২২ এপ্রিল রাতে শহরের দক্ষিণ তেমুহানী এলাকায় আমাদের জুনিয়র এক সাংবাদিককে মারধর করে পুলিশে দেয়। এবং তার ব্যবহৃত মোটরসাইকেলটি কে বা কারা নিয়ে গেছে। তিনি জানান, আমি একজন সিনিয়র সাংবাদিক ও প্রেস ক্লাবের সাবেক নির্বাচিত সভাপতি হওয়ায় আমার সহকর্মীদের পক্ষ থেকে আমার উপর ক্রমাগত চাপ সৃস্টি করতে থাকে থানায় এসে তাকে ছাড়িয়ে আনতে সহায়তা করার জন্য অনুরোধ করে। ইতিমধ্যে আমি নিজে খোঁজ নিয়ে এবং বিশ্বস্ত সূত্রে জানতে পারি ঐ সাংবাদিক একটি মামলার এজহারভুক্ত আসামি। তাই আমি এ ব্যাপারে কোন চেষ্টা না করে তাকে মারধর করা এবং তার মোটর সাইকেল ফেরত পাওয়ার উদ্দেশ্য নিয়ে আমার ফেসবুক আইডিতে ক্ষুদ্র একটি পোস্ট করি। যাতে কাহারো নাম উল্লেখ করা হয়নি কিংবা কাউকে দায়ী করা হয়নি।এর পর থেকেই অভিযুক্ত জামাল উদ্দিন আমাকে বিভিন্ন সময়ে বিভিন্ন ভাবে অজ্ঞাত কারণে হুমকি ধমকি দিয়ে যাচ্ছে। এমনকি আমাকে হামলা করবে, অপমান করবে এ জন্য আমাকে হন্যে হয়ে খুঁজে বেড়াচ্ছে। আমার অবস্থান নির্নয় করার জন্য ঘটনার দিন ২২ এপ্রিল থেকে ২৭এপ্রিল পর্যন্ত তার ব্যবহৃত মোবাইল নম্বর থেকে অন্তত ১০ বার এবং অজ্ঞাত নম্বর থেকে অসংখ্য বার ফোন দেয়া অব্যাহত রাখে। এমতাবস্থায় আমি জীবনের নিরাপত্তা হীনতা ও আতংক নিয়ে দিনাতিপাত করছি। এ বিষয়ে আমি লক্ষ্মীপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি করেছি।এ বিষয়ে পৌর জামায়তের আমির আবুল ফারাহ নিশান  জানান জামাল হোসেন জামায়তের সক্রিয় কর্মী, সাংবাদিককে হুমকির বিষয়ে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। লক্ষ্মীপুর সদর থানার অফিসার ইনচার্জ আব্দুল মন্নাফ সময়ের কন্ঠস্বরকে জানান, এ বিষয়ে একটি সাধারণ ডায়েরি করা হয়েছে। তদন্ত করে ব্যাবস্থা নেওয়া হবে।এমআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঠিকাদারের টাকার অভাবে থেমে রাস্তার কাজ, দুর্ভোগে জনসাধারণ
ঠিকাদারের টাকার অভাবে থেমে রাস্তার কাজ, দুর্ভোগে জনসাধারণ

দুই কিলোমিটার পাকা রাস্তা নির্মাণের জন্য প্রায় এক বছর আগে রাস্তার মাটি কুড়ে রাখা হয়েছে। কার্যাদেশ অনুযায়ী তিন মাস আগে Read more

শত্রুতার জেরে রোপনকৃত ধানের চারা নষ্ট, হুমকি
শত্রুতার জেরে রোপনকৃত ধানের চারা নষ্ট, হুমকি

সিরাজগঞ্জের কাজীপুরে পূর্বশত্রুতার জেরে রোপনকৃত আমন ধানের চারা নষ্ট করার অভিযোগ উঠেছে। রোপনের ৪ দিন পরেই ধানের চারাগুলো টেনে তুলে Read more

আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন: প্রধান উপদেষ্টা
আগামী বছরের জুনের মধ্যে নির্বাচন: প্রধান উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, বর্তমান সরকার গৃহীত সংস্কার কার্যক্রম সামনে এগিয়ে নিয়ে আগামী বছরের জুনের Read more

হবিগঞ্জের ২৩ লাখ মানুষের জন্য টিকেট বরাদ্দ মাত্র ২৬০টি
হবিগঞ্জের ২৩ লাখ মানুষের জন্য টিকেট বরাদ্দ মাত্র ২৬০টি

মঈনুল হাসান রতন শায়েস্তাগঞ্জ হবিগঞ্জ প্রতিনিধিহবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে জংশন। যেখানে প্রতিদিন ভীড় করেন জেলার শত শত যাত্রী। এর মধ্যে ঢাকা Read more

চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ
চট্টগ্রাম-১৫ আসনে বিএনপি’র প্রার্থীকে জরিমানার পর শোকজ

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের দায়ে জরিমানার পর এবার চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া–লোহাগাড়া) আসনের বিএনপি মনোনীত প্রার্থী নাজমুল মোস্তফা আমিনকে শোকজ করা হয়েছে। আগামী Read more

শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলার শেষ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ আজ
শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলার শেষ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ আজ

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিনজনের বিরুদ্ধে জুলাই-আগস্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সর্বশেষ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শুরু হবে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন