ঢাকঢোল পিটিয়ে ও মাইকে ঘোষণা দিয়ে সাত পরিবারকে করা হয়েছে সমাজচ্যুত। জামালপুর শহরের দাপুনিয়া এলাকায় ‘মাতব্বরদের’ এই সিদ্ধান্তের কারণে পরিবারগুলো চরম বিপাকে পড়েছে। নিরাপত্তাহীনতায় তারা ঘরের বাইরে বের হতে পারছে না। প্রশাসন বলছে, অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। গত শুক্রবার রাতে মাইকিং করে ঘোষণা দেওয়া হয়, ‘আজ থেকে মরহুম আজিজুল হক, ইসমাইল হোসেন মৌলভি, মনসুর মিয়া, মানিক, জানিক, মজিবর ও নান্নুর পরিবার সমাজচ্যুত। তাদের সঙ্গে কেউ মেলামেশা, লেনদেন কিংবা ওঠবস করতে পারবে না। কেউ নিয়ম ভাঙলে তাকেও একঘরে করা হবে।’ এ ঘোষণার পর থেকে অতি প্রয়োজনেও ঘরের বাইরে বের হতে পারছেন না পরিবারগুলোর সদস্যরা। স্থানীয়রা জানান, এলাকার মুনসুর মিয়ার পরিবারের সঙ্গে কিছু ‘প্রভাবশালী’ ব্যক্তির বিরোধ চলে আসছিল। গত শুক্রবার জুমার নামাজের পর মুনসুরের সঙ্গে প্রতিবেশী মন্টু মিয়ার মারামারি হয়। এ ঘটনায় মাতব্বররা সালিশ করে মুনসুরের পরিবারকে ৫০ হাজার টাকা জরিমানা করেন। এই সিদ্ধান্ত মেনে না নেওয়ায় মুনসুরের পরিবারসহ সাত পরিবারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়। ভুক্তভোগী ইসমাইল হোসেন মৌলভি বলেন, ‘আমরা কোনো অপরাধ করিনি। শুধু পারিবারিক একটি বিষয়ে মতবিরোধ ছিল।’ আরেক ভুক্তভোগী ফারুক হোসেন জানান, তারা মসজিদেও যেতে পারছেন না। দোকান থেকে কিছু কিনতে পারছেন না। করুণ অবস্থা হুসনা বেগমের পরিবারেও। তিনি বলেন, ‘ছোট বাচ্চারা কান্নাকাটি করছে। ওদের কিছু কিনে দিতে পারি না। আমাদের দোষ কী।’মাইকিং করা নাজমুল হাসান স্বীকার করেন, এটা ভুল হয়েছে। প্রথমে তিনি মাইকিং করতে রাজি হননি। কিন্তু গণ্যমান্যদের চাপে বাধ্য হন। অভিযুক্ত ‘মাতব্বর’ শামীম আহমেদ দাবি করেন, এলাকার প্রায় ৫০০ লোকের উপস্থিতিতে এ সিদ্ধান্ত হয়েছে। তার একক কোনো সিদ্ধান্ত ছিল না। জামালপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াহিয়া আল মামুন বলেন, ‘এ নিয়ে অভিযোগ পেয়েছি ও তদন্ত করছি। জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’এফএস

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
হবিগঞ্জে বড় ভাইয়ের চাপাতির কোপে ছোট ভাই খুন
হবিগঞ্জে বড় ভাইয়ের চাপাতির কোপে ছোট ভাই খুন

হবিগঞ্জ শহরের যশেরআব্দা এলাকায় বড় ভাইয়ের চাপাতির কোপে মনির হোসেন (২২) নামে ছোট ভাই খুন হয়েছেন। সোমবার (১৩ অক্টোবর) রাত ১০টার Read more

ফুলবাড়ীতে ঘনকুয়াশা আর শীতে নাকাল জনজীবন, তাপমাত্রা ১১.৪ ডিগ্রি
ফুলবাড়ীতে ঘনকুয়াশা আর শীতে নাকাল জনজীবন, তাপমাত্রা ১১.৪ ডিগ্রি

কুড়িগ্রামের ফুলবাড়ীতে গত ৬ দিন ধরে ঘন কুয়াশা,আর হিমশীতল হাওয়ায় জনজীবন স্থবির হয়ে পড়েছে। ঘন কুয়াশার কারণে দিনের বেলায় হেডলাইট Read more

টাঙ্গাইলে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা
টাঙ্গাইলে এসএসসি পরীক্ষার্থীর আত্মহত্যা

টাঙ্গাইলের মির্জাপুরে প্রেমে ব্যর্থ হয়ে সিয়াম (১৭) নামের এক এসএসসি পরীক্ষার্থী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। বুধবার (৯ এপ্রিল) দুপুরে উপজেলার Read more

পাকুন্দিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই যুবকের
পাকুন্দিয়ায় পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই যুবকের

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় মো. ইসমাইল হোসেন (২৫) ও টুটুল মিয়া (৩২) নামে দুই যুবকের মৃত্যু হয়েছেন। শনিবার (১৩ Read more

থানার সামনে সালিশ বৈঠকে প্রতিপক্ষের ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের
থানার সামনে সালিশ বৈঠকে প্রতিপক্ষের ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

কিশোরগঞ্জের করিমগঞ্জ থানার সামনে জমি নিয়ে বিরোধের জেরে সালিশ বৈঠকে প্রতিপক্ষের ছুরিকাঘাতে মোহাম্মদ মজনু মিয়া (৩২) নামে এক যুবক নিহত Read more

পে স্কেল কার্যকর চলতি মাসেই, কার বেতন কত বাড়ছে?
পে স্কেল কার্যকর চলতি মাসেই, কার বেতন কত বাড়ছে?

অবশেষে সরকারি চাকরিজীবীদের জন্য নতুন বেতন কাঠামোর প্রস্তাব চূড়ান্ত করেছে বেতন কমিশন। কমিশনের সুপারিশ অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন