কিশোরগঞ্জের ভৈরবে ৩ হাজার কেজি নিষিদ্ধ পলিথিন ও কাঁচামাল জব্দসহ তিন প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার (৪ আগস্ট) শহরের নিউ টাউন ও কমলপুর আমলাপাড়া এলাকায় এই জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার শবনম শারমিন। এ সময় সহযোগিতায় ছিলেন কিশোরগঞ্জ জেলা পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক শুভ্র চন্দ্র বিশ্বশর্মা ও র‍্যাব-১৪, সিপিসি-২, ভৈরব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মো. মুহিত কবীর সের্নীয়াবাতসহ র‍্যাব ক্যাম্প সদস্যরা। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আজ ৪ আগস্ট বিকাল থেকে সন্ধ্যা সাড়ে ৬টা পর্যন্ত শহরের নিউ টাউন ও কমলপুর আমলাপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে মদিনা প্লাস্টিকের মালিক কাইয়ুম মিয়াকে ২০ হাজার টাকা, সিয়াম প্লাস্টিক ফ্যাক্টরির মালিক শাহাবুদ্দিন মিয়াকে ২০ হাজার টাকা ও শেফা প্লাস্টিকের সুমন মিয়াকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এ সময় ১৯শ কেজি নিষিদ্ধ পলিথিন শপিং ব্যাগ ও ব্যাগ তৈরির ১১শ কেজি কাঁচামাল জব্দ করা হয়েছে। নির্বাহী ম্যাজিস্ট্রেট শবনম শারমিন জানান, নিষিদ্ধ পলিথিন পরিবেশের জন্য ক্ষতিকর। সরকার কর্তৃক নিষিদ্ধ করা হয়েছে প্লাস্টিক ও পলিথিন ব্যবহার। পরিবেশ সংরক্ষণ আইনে পরিবেশের জন্য ক্ষতিকর নিষিদ্ধ পলিথিন উৎপাদনের দায়ে ৩ প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তিনি আরো জানান, জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
গোপালগঞ্জ কারাগারে হাজতির মৃত্যু
গোপালগঞ্জ কারাগারে হাজতির মৃত্যু

গোপালগঞ্জ জেলা কারাগারে মো. রতন মোল্লার (৪৫) নামে ডাকাতি মামলার এক হাজতির মৃত্যু হয়েছে। বুধবার দুপুরে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল Read more

ইরানে ৮ পাকিস্তানি হত্যা নিয়ে যা বললেন শেহবাজ শরিফ
ইরানে ৮ পাকিস্তানি হত্যা নিয়ে যা বললেন শেহবাজ শরিফ

চলতি মাসের ১২ এপ্রিল ইরানে আট পাকিস্তানি নাগরিককে গুলি করে হত্যা করা হয়েছে। আফগানিস্তান সীমান্তের কাছে মেহরেস্তান জেলায় একটি ওয়ার্কশপে Read more

সখীপুরে অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত
সখীপুরে অটোরিকশা চুরির অভিযোগে গণপিটুনিতে যুবক নিহত

টাঙ্গাইলের সখীপুরে ব্যাটারিচালিত অটোরিকশা চুরির অভিযোগে সংঘবদ্ধ পিটুনিতে এক যুবক নিহত হয়েছেন। আজ শুক্রবার (১৯ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে উপজেলার Read more

রাফাল বিতর্কে ভারত-ফ্রান্স দ্বন্দ্ব
রাফাল বিতর্কে ভারত-ফ্রান্স দ্বন্দ্ব

সম্প্রতি ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের পেহেলগাঁও এলাকায় সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা ছড়িয়ে পড়ে। দুই Read more

জামালপুরে জেলা মহিলা আ.লীগের সহ-সভাপতি কাকলি গ্রেপ্তার
জামালপুরে জেলা মহিলা আ.লীগের সহ-সভাপতি কাকলি গ্রেপ্তার

জামালপুর জেলা মহিলা আওয়ামী লীগের সহ-সভাপতি কাকলি কবীরকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৩ জুলাই) সকালে শহরের স্টেশন রোড়স্থ নিজ বাসা থেকে Read more

গাজার পথে ত্রাণবাহী জাহাজ নিয়ে মানবাধিকার সংস্থা ফ্রিডম ফ্লোটিলা
গাজার পথে ত্রাণবাহী জাহাজ নিয়ে মানবাধিকার সংস্থা ফ্রিডম ফ্লোটিলা

গাজার উদ্দেশে আজ ত্রাণবাহী জাহাজ নিয়ে যাত্রা করতে যাচ্ছে মানবাধিকার সংস্থা ফ্রিডম ফ্লোটিলা। নৌযানটির সাথে পরিবেশ অধিকারকর্মী গ্রেটা থুনবার্গ, অভিনেতা Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন