লক্ষ্মীপুরে পৃথক স্থানে এক কিশোরীকে ধর্ষণ ও এক নারীকে ধর্ষণের চেষ্টার ঘটনায় অভিযুক্ত ২জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (৬ মে) রাতে সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের সোনাপুর ও ভবানীগঞ্জ ইউনিয়নের চরউভুতি এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। লক্ষ্মীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মোন্নাফ বুধবার দুপুরে বিষয়টি গণমাধ্যম কর্মীদের নিশ্চিত করেন। গ্রেপ্তারকৃতরা হলে- কমলনগর উপজেলার দক্ষিণ চরমার্টিন এলাকার আবদুল মালেকের ছেলে রুবেল (১৯) ও সদর উপজেলার পার্বতীনগর ইউনিয়নের সোনাপুর এলাকার ফজল শেখের ছেলে আবু ছিদ্দিক (৫৫)।  কিশোরী ধর্ষণের ঘটনায় ভিকটিমের মা আয়েশা বেগম ও ধর্ষণের চেষ্টার ঘটনায় ভিকটিম (লিপি আক্তার) নিজেই বাদী হয়ে মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে লক্ষ্মীপুর সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে অভিযুক্তদের বিরুদ্ধে পৃথক দুইটি  মামলা দায়ের করেন। পুলিশ ও ভুক্তভোগী সূত্রে জানা যায়, গত দুই মাস যাবত কমলনগর উপজেলার দক্ষিণ চরমার্টিন মাদ্রাসা পড়ুয়া ১৫ বছর বয়সী মেয়েকে প্রেমের প্রস্তাব দিয়ে উত্যক্ত করে আসছিলো একই এলাকার রুবেল নামের এক অটেরিকসা চালক। বিষয়টি ভিকটিমের মা (আয়েশা বেগম) স্থানীয় লোকজনদের জানালে রুবেল ওই কিশোরীকে অপহরণের হুমকি দেয়। সোমবার (৫ মে) বিকেল ৩টার দিকে ভিকটিম ওই কিশোরী স্থানীয় চরমার্টিন মহিলা মাদ্রাসা থেকে বাড়ী ফেরার পথে রুবেল কৌশলে ভিকটিম কিশোরীকে তার অটোরিকসায় তুলে সদর উপজেলার ভবানীগঞ্জ ইউনিয়নের চরভুতা এলাকার মোসল্লা বেপারী বাড়ীতে নিয়ে যায়। সেখানে রাতে জোরপূর্বক ওই কিশোরীকে ধর্ষণ করে রুবেল। এসময় তার শোর- চিৎকারে বাড়ীর লোকজন এগিয়ে এলে পালিয়ে যায় রুবেল। খবর পেয়ে ভিকটিমের মা ঘটনাস্থল থেকে কিশোরীকে উদ্ধার করে।এদিকে মঙ্গলবার বিকেলে সদর উপজেলার বশিকপুর ইউনিয়নের ফতেহধর্মপুর এলাকার এক গৃহবধূ কবিরাজি চিকিৎসা নিতে পার্শ্ববর্তী পার্বতীনগর ইউনিয়নের সোনাপুর এলাকায় আবু ছিদ্দিক কবিরাজ এর বাড়ীতে যায়। এ সময় আবু ছিদ্দিক তাকে একা পেয়ে তার শ্লীলতাহানির চেষ্টা করে। পরে তার চিৎকার আশপাশের লোকজন এগিয়ে এলে সম্মান বাঁচে তার।    লক্ষ্মীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আবদুল মোন্নাফ সময়ের কন্ঠস্বরকে জানান, ধর্ষণ ও ধর্ষণের চেষ্টার ঘটনায় অভিযুক্ত ২ জনকেই গ্রেপ্তার করা হয়েছে। তাদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে পৃথক দুইটি মামলা দায়ের হয়েছে।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
বরিশালে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা আটক
বরিশালে নিষিদ্ধ আ.লীগের ৪ নেতা আটক

আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফুফাতো ভাই বরিশাল-১ আসনের সাবেক সংসদ সদস্য আবুল হাসানাত আবদুল্লাহ’র আস্থাভাজন বরিশালের Read more

মাদকের টাকা না পেয়ে বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে
মাদকের টাকা না পেয়ে বাবাকে কুপিয়ে হত্যা করল ছেলে

চট্টগ্রামের বাঁশখালীতে মাদকের টাকার জন্য বাবাকে কুপিয়ে হত্যা করেছে ছেলে। এ ঘটনায় অভিযুক্ত ছেলে তপন রুদ্র (২০) কে আটক করে Read more

বাঁশখালীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
বাঁশখালীতে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

চট্টগ্রামের বাঁশখালীতে ধর্ষণ মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (৩১ অক্টোবর) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার Read more

টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে ইমনের জায়গায় শান্ত
টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে ইমনের জায়গায় শান্ত

তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছে সংযুক্ত আরব আমিরাত। এতে প্রথম ম্যাচের মতো আজও আগে ব্যাটিং Read more

সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন
সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন

কক্সবাজারের নুনিয়াছড়া বিআইডব্লিউটিএ ঘাট সংলগ্ন বাঁকখালী নদীতে সেন্ট মার্টিনগামী জাহাজে আগুন লেগেছে। জাহাজটির নাম  ‘দ্যা আটলান্টিক ক্রুজ’।শনিবার (২৭ ডিসেম্বর) সকাল Read more

পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ
পল্টনে বিএনপি কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণ

রাজধানীর নয়াপল্টনের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার রাত ৯টা ৫৫ মিনিটে কার্যালয়ের সামনের সড়কে ককটেল বিস্ফোরণ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন