গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া ইউনিয়নের দক্ষিণ পাড়া ছুলুর চালা এলাকায় ছুনিয়া আক্তার (২২) নামে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহত ছুনিয়া ভোলা জেলার রামদাসপুর গ্রামের মোশারফ মৃধার মেয়ে, ছুলুর চালা এলাকার মৃত আ. সামাদের ছেলে শরীফ আহমেদের স্ত্রী।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার (৬ মে) রাত ১০টার দিকে নিজ বাড়িতে ছুনিয়ার মৃত্যু হয়। স্বামীর পরিবারের দাবি, তিনি আত্মহত্যা করেছেন। তবে নিহতের পরিবারের অভিযোগ এটি আত্মহত্যা নয়, পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড।ছুনিয়ার বাবা মোশারফ মৃধা জানান, প্রেমের সম্পর্কের মাধ্যমে প্রায় পাঁচ বছর আগে শরীফ আহমেদের সঙ্গে ছুনিয়ার বিয়ে হয়। বিয়ের পর থেকেই পারিবারিক কলহ ও শারীরিক নির্যাতনের শিকার হতেন তার মেয়ে। আমার মেয়ে কখনো আত্মহত্যা করতে পারে না। তাকে হত্যা করে আত্মহত্যার নাটক সাজানো হয়েছে বলেন তিনি।খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে (৭ মে) দুপুরে গাজীপুর সদর হাসপাতালের মর্গে পাঠায় ময়নাতদন্তের জন্য। কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, ঘটনার পর নিহতের স্বামী শরীফ আহমেদকে আটক করা হয়েছে, তাকে আদালতের মাধ্যমে গাজীপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও তিনি জানান।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সম্পর্ক আরও ‘দৃঢ়’ করতে ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী
সম্পর্ক আরও ‘দৃঢ়’ করতে ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী

দ্বিপক্ষীয় সফরে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার আগস্টের তৃতীয় সপ্তাহে ঢাকায় আসছেন। এ সফরে কয়েকটি চুক্তি সই হওয়ার সম্ভাবনা Read more

১০ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে রাজি হয়েছে হামাস
১০ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে রাজি হয়েছে হামাস

গাজা উপত্যকায় ইসরায়েলি ডিফেন্স ফোর্সেসের (আইডিএফ) বোমাবর্ষণের মধ্যে যুদ্ধবিরতি চুক্তির প্রচেষ্টা অব্যাহত রাখতে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠন হামাস ১০ জন ইসরায়েলি Read more

সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি ৭ নির্দেশনা
সরকারি চাকরিজীবীদের জন্য জরুরি ৭ নির্দেশনা

সরকারি চাকরিজীবীদের প্রতারণামূলক ফাঁদ থেকে সুরক্ষা দিতে এবং অধিকতর সতর্কতা নিশ্চিত করতে মন্ত্রিপরিষদ বিভাগ জরুরি সাতটি নির্দেশনা জারি করেছে। এ Read more

উল্লাপাড়ায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান
উল্লাপাড়ায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান

মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) সরকারি আকবর আলী কলেজ Read more

আজ ১৯ জুন, রাশিফলে কী আছে জেনে নিন
আজ ১৯ জুন, রাশিফলে কী আছে জেনে নিন

প্রতিটি রাশির নিজস্ব স্বভাব এবং গুণ-ধর্ম থাকে, তাই প্রতিদিন গ্রহের স্থিতি অনুসারে তাদের সঙ্গে যুক্ত জাতকের জীবনে নানা ধরনের ঘটনা Read more

তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে চলছে দ্বিতীয় দিনের আপিল শুনানি
তত্ত্বাবধায়ক সরকার ফেরাতে চলছে দ্বিতীয় দিনের আপিল শুনানি

নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে আপিলের দ্বিতীয় দিনের শুনানি শুরু হয়েছে। আজ বুধবার (২২ অক্টোবর) সকাল ৯টা ৩৫ মিনিট থেকে প্রধান বিচারপতি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন