পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পাবিপ্রবি) ‘রাহে নূর কালচারাল অ্যাসোসিয়েশন’ নামে একটি অরাজনৈতিক ও সংস্কৃতিনির্ভর সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে।বুধবার (৭ মে) বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্তরের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: আশরাফুজ্জামান প্রামাণিকসহ বিভিন্ন বিভাগের প্রায় অর্ধ শতাধিক শিক্ষার্থী।সংগঠনের নেতৃবৃন্দ জানান, ‘রাহে নূর কালচারাল অ্যাসোসিয়েশন’ ইসলামী সংস্কৃতি, আদর্শ ও নৈতিক মূল্যবোধের প্রচার ও প্রসারে কাজ করবে। সংগঠনটি ইসলামিক স্টাডি সার্কেলের মাধ্যমে কুরআন-হাদিসের আলোচনাসভা, ইসলামিক বই পর্যালোচনা এবং ধর্মীয় সেমিনারের আয়োজন করবে। এছাড়াও শিক্ষার্থীদের মধ্যে সুস্থ সাংস্কৃতিক চর্চা, সৃজনশীলতা ও নেতৃত্ব বিকাশে সহায়তা করাই এ সংগঠনের অন্যতম উদ্দেশ্য।সংগঠনটি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে রক্তদান কর্মসূচি, গরীব ও অসহায় শিক্ষার্থীদের সহায়তা, পবিত্র রমজান ও কুরবানী উপলক্ষে নানাবিধ সেবামূলক কার্যক্রম বাস্তবায়ন করার পরিকল্পনা করছে। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের পরিবেশে আন্তঃধর্মীয় সম্প্রীতি ও শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করতে নিয়মিতভাবে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হবে বলে জানানো হয়।সংগঠনটির স্লোগান হিসেবে বেছে নেওয়া হয়েছে, “নৈতিকা হোক আমাদের পরিচয়, সংস্কৃতি হোক আমাদের অস্ত্র।”উল্লেখ্য, গত ১৫ এপ্রিল (মঙ্গলবার) সংগঠনটির ৫ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠিত হয়। সংবাদ সম্মেলনে ওই আহ্বায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করে সংগঠনের পক্ষ থেকে এক সপ্তাহের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশের ঘোষণা দেওয়া হয়।বিশ্ববিদ্যালয় অঙ্গনে শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ এবং ধর্মীয় ও নৈতিক মূল্যবোধে সমৃদ্ধ একটি সাংস্কৃতিক চর্চার পরিবেশ গঠনে রাহে নূর কালচারাল অ্যাসোসিয়েশন আশাবাদী ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অহনার প্রাক্তনের নাম প্রকাশ করলেন শামীম
অহনার প্রাক্তনের নাম প্রকাশ করলেন শামীম

ছোট পর্দার অভিনেত্রী অহনা রহমান। টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী অহনা রহমান অসংখ্য নাটক উপহার দিয়েছেন। কমেডি নাটক থেকে শিক্ষনীয় অনেক নাটকে Read more

ভোটার কার্যক্রম দেখতে কানাডা যাচ্ছেন সিইসি
ভোটার কার্যক্রম দেখতে কানাডা যাচ্ছেন সিইসি

প্রবাসীদের ভোটার কার্যক্রম দেখতে ১৪ দিনের সফরে কানাডা যাচ্ছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিন। আজ বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) Read more

সরকারি চাকরিজীবীদের পে-স্কেল নিয়ে নতুন তথ্য
সরকারি চাকরিজীবীদের পে-স্কেল নিয়ে নতুন তথ্য

সরকারি কর্মচারীদের নতুন বেতন কাঠামোর জন্য কমিশন গঠন করা হয়েছে। রাজনৈতিক, আর্থিক ও সামাজিক সংকট আমলে নিয়ে কমিশন নতুন একটি Read more

ভালোবেসে বা রেগে স্বামীকে ভাই ডাকা ইসলামে নিষেধ
ভালোবেসে বা রেগে স্বামীকে ভাই ডাকা ইসলামে নিষেধ

স্বামী-স্ত্রী একে অপরের সঙ্গে পার করে দীর্ঘ একটি জীবন। সেখানে সুখে-দুঃখে, হাসি কান্না সবকিছু ভাগ করে নেয়। ভালোবেসে বা অভিমানে Read more

এক বছরে নিহত ৩৮৩ ত্রাণকর্মী: জাতিসংঘ
এক বছরে নিহত ৩৮৩ ত্রাণকর্মী: জাতিসংঘ

২০২৪ সালে বিশ্বজুড়ে ৩৮৩ জন ত্রাণকর্মী নিহত হয়েছেন। এরমধ্যে প্রায় অর্ধেকের মৃত্যু ঘটেছে গাজা উপত্যকায়। মঙ্গলবার (১৯ আগস্ট) জাতিসংঘের মানবিক কার্যক্রম Read more

সুনামগঞ্জে ২৬ লাখ টাকার ভারতীয় সিরামিক কাপ ও ফুসকা জব্দ
সুনামগঞ্জে ২৬ লাখ টাকার ভারতীয় সিরামিক কাপ ও ফুসকা জব্দ

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলা সীমান্তে ভারত থেকে চোরাই পথে এনে মজুদ করে রাখা ২৬ লাখ টাকার ভারতীয় পণ্য জব্দ করা হয়েছে। শনিবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন