লক্ষ্মীপুর বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) নির্বাহী প্রকৌশলী মো. নুরুল আমিন এবং উপ-সহকারী প্রকৌশলী মোকতাদিরের বিরুদ্ধে ঘুষ বাণিজ্য, দুর্নীতি ও গ্রাহক হয়রানির অভিযোগে বিক্ষোভ করেছেন ভুক্তভোগীরা। সোমবার (০৭ জুলাই) দুপুরে জেলা শহরের ঝুমুর এলাকায় পিডিবি অফিসের সামনে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়।বৃষ্টি উপেক্ষা করে শতাধিক গ্রাহক, ব্যবসায়ী ও ক্ষুদ্র শিল্প মালিকরা ব্যানার ও ফেস্টুন নিয়ে বিক্ষোভে অংশ নেন। এর আগে গত ৩ জুলাই একই দাবিতে লক্ষ্মীপুর প্রেসক্লাব প্রাঙ্গণে সমাবেশ করেন তারা।বক্তারা অভিযোগ করেন, অভিযুক্ত দুই প্রকৌশলী দায়িত্ব নেওয়ার পর থেকেই পিডিবিতে ঘুষ ও অনিয়মের সংস্কৃতি চালু হয়েছে। অভিযোগ রয়েছে, সরকারি ফ্রি সেবা, মিটার পরিবর্তন, সংযোগ, ট্রান্সফর্মার ব্যবহারের নাম করে গ্রাহকদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করা হচ্ছে। এছাড়া, অন্য ঠিকাদারদের কাজ থেকে বঞ্চিত করে নির্দিষ্ট ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়ার অভিযোগও উঠেছে।ভুক্তভোগীরা জানান, গত ২২ জুন পিডিবির প্রায় ২০০ গ্রাহকের প্রিপেইড মিটার হঠাৎ করেই লক করে দেওয়া হয়। তারা দাবি করেন, ঘুষ না দেওয়ার কারণেই এসব মিটার বন্ধ করা হয়েছে।এ বিষয়ে পিডিবির ভুক্তভোগীদের পক্ষ থেকে একটি লিখিত অভিযোগ পত্রে ১৬টি অনিয়মের বিস্তারিত বিবরণ তুলে ধরা হয়। এতে অভিযোগ রয়েছে—নিয়মিত বিল পরিশোধের পরও বকেয়া দেখানো, সরকারি মালামাল বিক্রি, অতিরিক্ত বিল আদায়, এস.টি সংযোগের ভয় দেখিয়ে টাকা আদায় ইত্যাদি।বিক্ষোভে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর বণিক সমিতির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল আজিজ, কোষাধ্যক্ষ জাহাঙ্গীর আলম, বিশিষ্ট ব্যবসায়ী আবুল কাশেমসহ অসংখ্য গ্রাহক।বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, ‘আগামী ৭২ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের অপসারণ করা না হলে, আরও কঠোর আন্দোলনের ঘোষণা দেওয়া হবে।’এদিকে অভিযুক্তদের অপসারণের দাবিতে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা বরাবর লক্ষ্মীপুরের জেলা প্রশাসক রাজীব কুমার সরকারের মাধ্যমে স্মারকলিপিও প্রদান করা হয়েছে।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাজধানীর বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে ডিএমপি
রাজধানীর বিভিন্ন এলাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করেছে ডিএমপি

রাজধানীর বিভিন্ন এলাকায় আবারও সভা সমাবেশ নিষিদ্ধ করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এর আগেও একাধিকবার এ ধরনের নিষেধাজ্ঞা দেয় ডিএমপি।বৃহস্পতিবার Read more

দেশে একদিনে ৪ জনের করোনা পরীক্ষায় শনাক্ত ৩ জনের
দেশে একদিনে ৪ জনের করোনা পরীক্ষায় শনাক্ত ৩ জনের

সারাদেশে গত ২৪ ঘণ্টায় চারজনকে পরীক্ষা করে ৩ জনের শরীরে করোনাভাইরাস পাওয়া গেছে। এ নিয়ে মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে Read more

বর্ষা আসলেই কক্সবাজারের উপকূলে বাড়ে আতঙ্ক
বর্ষা আসলেই কক্সবাজারের উপকূলে বাড়ে আতঙ্ক

আকাশে মেঘ দেখলেই এখন উপকূলের মানুষের মনে জাগে উদ্বেগ। বৃষ্টি মানেই তাদের কাছে ঘরছাড়া হবার পূর্বাভাস। প্রতিবছরের বর্ষা যেন এক Read more

এআই এর সঠিক ব্যবহার শিক্ষাকে আরও সমৃদ্ধ করবে: জবি উপাচার্য
এআই এর সঠিক ব্যবহার শিক্ষাকে আরও সমৃদ্ধ করবে: জবি উপাচার্য

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই)-এর সঠিক ও দায়িত্বশীল ব্যবহার শিক্ষা ও গবেষণাকে আরও সমৃদ্ধ ও কার্যকর করে তুলবে বলে মন্তব্য করেছেন জগন্নাথ Read more

আ.লীগ নিষিদ্ধে প্রজ্ঞাপন জারি না করায় যা বললেন সারজিস
আ.লীগ নিষিদ্ধে প্রজ্ঞাপন জারি না করায় যা বললেন সারজিস

ছাত্র-জনতার তীব্র আন্দোলনে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের বিচার না হওয়া পর্যন্ত সকল রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ করলেও এখনো এ নিয়ে কোনো প্রজ্ঞাপন Read more

কালিয়াকৈরে অজ্ঞাত ভারসাম্যহীন ব্যক্তির লাশ উদ্ধার
কালিয়াকৈরে অজ্ঞাত ভারসাম্যহীন ব্যক্তির লাশ উদ্ধার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কালামপুর দক্ষিণপাড়া এলাকার গজারি বন সংলগ্ন স্থান থেকে এক অজ্ঞাতনামা মানসিক ভারসাম্যহীন ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন