খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাকে জেলা পরিষদের সকল প্রকার কার্যক্রম থেকে নির্দেশক্রমে বিরত থাকতে অনুরোধ করা হয়েছে।সোমবার (৭ জুলাই) পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব তাসলিমা বেগম’র স্বাক্ষরিত (স্মারক নং- ২৯.০০০০.০০.২১৪.১৮.০০২২.২৪ (খন্ড)-৪৪) প্রজ্ঞাপনে এ তথ্য নিশ্চিত করা হয়।পরিপত্রে বলা হয়, খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার বিরুদ্ধে জেলা পরিষদের ১৪ জন সদস্য কর্তৃক সদস্যদের অবমূল্যায়ন, খারাপ আচরণ, হস্তান্তরিত বিভাগের প্রধান ও কর্মচারীদের সাথে অসদাচরণ, স্বেচ্ছাচারিতা, স্বজনপ্রীতিসহ শিক্ষকবদলি বাণিজ্য, ঠিকাদার বিলের ফাইল আটকিয়ে রেখে ঘুষ বাণিজ্য এবং চরম দুর্নীতির অভিযোগ দাখিল করা হয়।অভিযোগটি বর্তমানে তদন্তাধীন রয়েছে। বর্ণিতাবস্তায়, অভিযোগের বিষয়টি নিষ্পত্তি না হওয়া পর্যন্ত খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরাকে পরিষদের সকল প্রকার কার্যক্রম হতে  বিরত থাকার নিদের্শক্রমে অনুরোধ করা হলো।উল্লেখ্য, ২০২৪ সালের ৭ নভেম্বর রাষ্ট্রপতির আদেশক্রমে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের জারিকৃত প্রজ্ঞাপনে (স্মারক নং- ২৯.০০.০০০০.০০০.২১৪.১৮.০০২২.২৪-১২০) মাধ্যমে তিনি ১০ম অন্তর্বর্তীকালীন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান হিসেবে নিয়োগ পান। ১৯৮৯ সালের পর খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ গঠনের পর থেকে প্রথমবারের মতো কোনো নারী চেয়ারম্যান হিসেবে এই পদে অধিষ্ঠিত হন।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় এরদোয়ানের প্রশংসায় ইরান
ইসরায়েলের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় এরদোয়ানের প্রশংসায় ইরান

ইরানের বিরুদ্ধে ইসরায়েলি হামলার কঠোর নিন্দা জানানোয় তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোয়ানের দৃঢ় অবস্থানের প্রশংসা করেছেন দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। Read more

গরমে হরমোনের ভারসাম্য বজায় রাখবে যেসব খাবার
গরমে হরমোনের ভারসাম্য বজায় রাখবে যেসব খাবার

হরমোন আমাদের মেজাজ থেকে শুরু করে বিপাক পর্যন্ত সবকিছুকে কীভাবে প্রভাবিত করে। হরমোন বার্তাবাহকের মতো যা আমাদের শরীরকে সুচারুভাবে পরিচালনা Read more

বরগুনায় বিএনপি অফিসে হামলা, মামলায় আসামি রাখাইনসহ দলীয় নেতাকর্মীরা
বরগুনায় বিএনপি অফিসে হামলা, মামলায় আসামি রাখাইনসহ দলীয় নেতাকর্মীরা

বরগুনায় বিএনপির অফিস ভাঙচুর-অগ্নিসংযোগ মামলা, রাখাইনসহ বিএনপি নেতাকর্মী আসামিবরগুনার তালতলী উপজেলায় দুই বছর আগে বিএনপির কর্মসূচি চলাকালে হামলা, অফিস ভাঙচুর Read more

মেঘনা নদীপথে ত্রাসের রাজত্ব: অবশেষে গ্রেপ্তার সোহাগ
মেঘনা নদীপথে ত্রাসের রাজত্ব: অবশেষে গ্রেপ্তার সোহাগ

কুমিল্লার মেঘনা উপজেলার চাঁদপুর রিজিওনের অধীনস্থ চালিভাঙ্গা নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. আজমগীর হোসাইন জানিয়েছেন, নদীপথের কুখ্যাত জলদস্যু ও চাঁদাবাজ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন