তানজিদ শাহ জালাল ইমন,  ববি প্রতিনিধি শিক্ষার্থীদের বিরুদ্ধে করা হয়রানিমূলক ও মিথ্যা মামলার প্রতিবাদ এবং ৪ দফা দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) মশাল মিছিল ও প্রতীকী সড়ক অবরোধ কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।মঙ্গলবার (২৯ এপ্রিল) সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে ‘ফ্যাসিবাদীবিরোধী মঞ্চ’-এর ব্যানারে মিছিলটি বিশ্ববিদ্যালয়ের গ্রাউন্ড ফ্লোর থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে রাত সাড়ে আটটা থেকে বরিশাল-কুয়াকটা মহাসড়কে প্রতীকী অবরোধের মাধ্যমে শেষ হয়। এই কর্মসূচি চলে রাত ১০টা ৩০ মিনিট পর্যন্ত।এ সময় অ্যাম্বুলেন্স ও জরুরি যানবাহন ছাড়া সব ধরনের যান চলাচল বন্ধ থাকায় সাধারণ পথযাত্রীরা চরম দুর্ভোগে পড়েন। সাধারণ ডায়েরিতে (জিডি) নাম থাকা শিক্ষার্থীরা দড়ি বেঁধে প্রতীকী প্রতিবাদে অংশগ্রহণ করেন।আন্দোলনকারীদের দাবি, জুলাই বিপ্লবের পর তারা ভেবেছিলেন একটি ভিন্নধর্মী, মুক্ত চিন্তার বিশ্ববিদ্যালয় দেখতে পাবেন। কিন্তু বাস্তবে তার কোনো প্রতিফলন ঘটেনি। বরং আগের মতোই ফ্যাসিবাদী আচরণ ও বৈষম্য অব্যাহত রয়েছে।সাধারণ ডায়েরিতে ২ নম্বরে নাম থাকা শিক্ষার্থী নাজমুল ঢালী বলেন, “আমরা যৌক্তিক দাবি নিয়ে আন্দোলন করেছি। অথচ আমাদের ভয় দেখিয়ে দমন করার চেষ্টা চলছে, যা সম্পূর্ণ ভিত্তিহীন। এজন্যই আজ আমরা রাস্তায় নেমেছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।”বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব ইফতেখার রহমান বলেন, “বিশ্ববিদ্যালয়কে ফ্যাসিবাদমুক্ত করতে দ্রুত পদক্ষেপ নিতে হবে। যারা জুলাই আন্দোলনের বিরোধিতা করেছে, তাদের প্রশাসনিক পদে রাখা যাবে না। উপাচার্য প্রতিটি যৌক্তিক আন্দোলনের জবাবে মামলা করছেন, যা ইতিহাসে বিরল।”উপাচার্য অধ্যাপক ড. শুচিতা শরমিনের সঙ্গে এ বিষয়ে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।শিক্ষার্থীদের ৪ দফা দাবি হলো: জুলাই বিপ্লবের অন্যতম সহযোদ্ধা ড. মুহসিন উদ্দিনের বিরুদ্ধে করা মিথ্যা ও অপমানজনক অভিযোগ অবিলম্বে প্রত্যাহার করতে হবে এবং তাকে আগের দায়িত্বে পুনর্বহাল করতে হবে। নারী কেলেঙ্কারির অভিযোগে দণ্ডপ্রাপ্ত, মেয়াদোত্তীর্ণ এবং রাজনৈতিকভাবে বিতর্কিত ব্যক্তিকে রেজিস্ট্রার পদ থেকে অবিলম্বে অপসারণ করতে হবে। ফ্যাসিবাদ, স্বৈরাচার এবং জুলাই গণহত্যার সমর্থক চাটুকার শিক্ষক-কর্মচারীদের প্রশাসনিক ও লাভজনক পদ থেকে অপসারণ নিশ্চিত করতে হবে। দায়িত্ব গ্রহণের পর উপাচার্য দৃশ্যমান কোনো উন্নয়ন না করে বরং বিতর্কিত সিদ্ধান্ত ও আওয়ামী ফ্যাসিবাদের দোসরদের পুনর্বাসন করেছেন। এজন্য তাকে প্রকাশ্যে দায় স্বীকার করে ক্ষমা চাইতে হবে।বিশ্ববিদ্যালয় প্রশাসনের কেউ সময়মতো আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা না বলায় এবং দাবি না মানায় আন্দোলনকারীরা দাবি আদায়ে ১২ ঘন্টার আল্টিমেটাম দিয়ে মহাসড়ক অবরোধ উঠিয়ে নেন।এআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ভোটার প্রতি সর্বোচ্চ ১০ টাকা খরচ করতে পারবেন প্রার্থী
ভোটার প্রতি সর্বোচ্চ ১০ টাকা খরচ করতে পারবেন প্রার্থী

একজন সংসদ সদস্য প্রার্থী তার নির্বাচনি এলাকায় একজন ভোটারের জন্য সর্বোচ্চ ১০ টাকা খরচ করতে পারবেন। এর থেকে বেশি খরচ Read more

উপদেষ্টারা আগামী নির্বাচনে প্রার্থী হতে পারবেন না: জাতীয় নাগরিক জোট
উপদেষ্টারা আগামী নির্বাচনে প্রার্থী হতে পারবেন না: জাতীয় নাগরিক জোট

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে উপদেষ্টাদের প্রার্থী হওয়ার বিরোধিতা করে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে জাতীয় নাগরিক জোট।মঙ্গলবার (২৮ অক্টোবর) Read more

আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি ইস্যুতে আন্তর্জাতিক আদালতে যেতে পারে সরকার
আদানির সঙ্গে বিদ্যুৎ চুক্তি ইস্যুতে আন্তর্জাতিক আদালতে যেতে পারে সরকার

ভারতের আদানি পাওয়ারের সঙ্গে সম্পাদিত আলোচিত বিদ্যুৎ ক্রয় চুক্তি নিয়ে নতুন করে ভাবছে সরকার। অস্বাভাবিক উচ্চমূল্য ও অসম শর্তের তথ্য Read more

হত্যাচেষ্টা মামলায় ডাকসু ভিপি প্রার্থী জালাল আহমদ গ্রেপ্তার
হত্যাচেষ্টা মামলায় ডাকসু ভিপি প্রার্থী জালাল আহমদ গ্রেপ্তার

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি প্রার্থী জালাল আহমদ জালালের বিরুদ্ধে রুমমেটকে ছুরিকাঘাতের অভিযোগে মামলা হয়েছে। শাহবাগ থানায় Read more

গলাচিপায় রাবনাবাদ নদীর ভাঙনে বিলীন হচ্ছে সড়ক ও ঘরবাড়ি
গলাচিপায় রাবনাবাদ নদীর ভাঙনে বিলীন হচ্ছে সড়ক ও ঘরবাড়ি

পটুয়াখালীর গলাচিপা উপজেলার ডাকুয়া ইউনিয়নের রাবনাবাদ নদী তীরবর্তী আটখালী এলাকায় টেকসই বেড়িবাঁধের অভাবে ভয়াবহ নদীভাঙনের মুখে পড়েছে শিক্ষা প্রতিষ্ঠান, ধর্মীয় Read more

চরফ্যাশনের লঞ্চঘাটে নৌবাহিনীর অভিযান
চরফ্যাশনের লঞ্চঘাটে নৌবাহিনীর অভিযান

ভোলার চরফ্যাশনের বেতুয়া লঞ্চঘাটে আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে যাত্রী হয়রানি, অতিরিক্ত ভাড়া আদায় ও চাঁদাবাজি রোধে বাংলাদেশ নৌবাহিনী বিশেষ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন