শেরপুরের নালিতাবাড়ী উপজেলায় জামায়াতে ইসলামীর নেতা মাওলানা মো. আব্দুল্লাহ বাদশা ‘আমার বাংলাদেশ পার্টি’ (এবি পার্টি) যোগ দেওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। সোমবার রাতে নালিতাবাড়ী উপজেলা জামায়াতে ইসলামীর সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। মঙ্গলবার (১২ আগস্ট) বিষয়টি নিশ্চিত করেছেন নালিতাবাড়ী পৌর জামায়াতের সেক্রেটারি মো. আব্দুল মোমেন।এদিকে, এবি পার্টিতে যোগ দেওয়ার পর সোমবার রাতেই জাতীয় নির্বাচনে শেরপুর-২ আসনে নিজের প্রার্থিতা ঘোষণা করেছেন মাওলানা মো. আব্দুল্লাহ বাদশা।জামায়াতে ইসলামীর সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নালিতাবাড়ী পৌরসভার ৯ নম্বর ওয়ার্ড জামায়াতে ইসলামীর সভাপতি মাওলানা মো. আব্দুল্লাহ বাদশাকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সোমবার এক জরুরি বৈঠকে তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়।জামায়াতে ইসলামী নালিতাবাড়ী পৌর শাখার সেক্রেটারি আব্দুল মোমেন বলেছেন, ‘অন‌্য দলে যোগ দেওয়ায় শৃঙ্খলাভঙ্গের অভিযোগে মো. আবদুল্লাহ বাদশাকে ব‌হিষ্কার করা হয়েছে।’এ বিষয়ে মো. আব্দুল্লাহ বাদশা বলেছেন, ‘আমি এবি পা‌র্টিতে যোগ দিয়ে‌ছি। দল (এবি পার্টি) আমাকে আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য শেরপুর-২ (নকলা-নালিতাবাড়ী) আসনে প্রার্থী ঘোষণা করেছে। যেহেতু, আমি এবি পা‌র্টির প্রার্থী, সেক্ষেত্রে জামায়াতে ইসলামী থেকে ব‌হিষ্কার করতেই পারে।’এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অর্থের অভাবে চিকিৎসা হচ্ছে না দিনমজুর জাকিরের
অর্থের অভাবে চিকিৎসা হচ্ছে না দিনমজুর জাকিরের

বরিশাল শহরের বাসিন্দা জাকির। অর্থের অভাবে হৃদযন্ত্রের জটিল রোগে আক্রান্ত এক মধ্যবয়সী ব্যক্তির চিকিৎসায় অনিশ্চয়তা দেখা দিয়েছে। অসুস্থ ব্যক্তি জাকির Read more

বাধা পেরিয়ে ব্যালটের পথে চট্টগ্রাম বার, ভোট গ্রহণ ১৬ এপ্রিল
বাধা পেরিয়ে ব্যালটের পথে চট্টগ্রাম বার, ভোট গ্রহণ ১৬ এপ্রিল

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির ১৩২ বছরের দীর্ঘ ইতিহাসে এবারই প্রথমবারের মতো একটি এডহক কমিটির অধীনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বার কাউন্সিল Read more

সাবেক যুগ্ম সচিবসহ ১৫ বিচারকের সম্পদ বিবরণী তলব দুদকের
সাবেক যুগ্ম সচিবসহ ১৫ বিচারকের সম্পদ বিবরণী তলব দুদকের

আইন মন্ত্রণালয়ের সাবেক যুগ্ম সচিব (প্রশাসন) বিকাশ কুমার সাহাসহ ১৫ বিচারকের ব্যক্তিগত নথিসহ সম্পদের বিবরণী তলব করেছে দুর্নীতি দমন কমিশন Read more

ইসরাইলি পরমাণু স্থাপনা ও বিজ্ঞানীদের তথ্য ফাঁস করল ইরান
ইসরাইলি পরমাণু স্থাপনা ও বিজ্ঞানীদের তথ্য ফাঁস করল ইরান

ইসরাইলের পারমাণবিক স্থাপনা ও বিজ্ঞানীদের সঙ্গে সম্পর্কিত কৌশলগত ও সংবেদনশীল নথি সংগ্রহ করেছে ইরানের গোয়েন্দা মন্ত্রণালয়। বুধবার (২৪ সেপ্টেম্বর) রাতে Read more

চট্টগ্রামে র‍্যাব ক্যাম্পে পুলিশ কর্মকর্তার গুলিবিদ্ধ মরদেহ, পাশে চিরকুট  
চট্টগ্রামে র‍্যাব ক্যাম্পে পুলিশ কর্মকর্তার গুলিবিদ্ধ মরদেহ, পাশে চিরকুট  

চট্টগ্রাম নগরের চান্দগাঁও র‍্যাব-৭ ক্যাম্প থেকে পলাশ সাহা (৩৭) নামের এক সিনিয়র সহকারী পুলিশ সুপারের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করা হয়েছে। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন