জুলাই আন্দোলনের সময় ঢাকার যাত্রাবাড়ীতে আসাদুল হক বাবু হত্যা মামলায় বেসরকারি টেলিভিশন চ্যানেল মাইটিভির চেয়ারম্যান নাসির উদ্দিন সাথীর জামিন আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠিয়েছেন আদালত। শনিবার (২৩ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রাকিবুল হাসান শুনানি শেষে এ আদেশ দেন। এদিন পাঁচ দিনের রিমান্ড শেষে সাথীকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডির পুলিশ পরিদর্শক খান মো. এরফান। আবেদনে বলা হয়, মামলার এজাহারনামীয় আসামি মো. নাসির উদ্দিন সাথী মাইটিভির চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর পদে মহান সাংবাদিকতার পেশায় গুরুত্বপূর্ণ পদে থেকে আওয়ামী সরকারের আজ্ঞাবহ হয়ে বিরোধী দলমতকে প্রত্যাখ্যান করে উদ্দেশ্যমূলক হিংসাত্মক কার্যক্রম সংঘটিত করেছেন। তিনি মো. আসাদুল হক বাবু হত্যাকাণ্ডে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলন চলাকালে আন্দোলনের বিপক্ষে উসকানিমূলক বক্তব্য ও প্রচার কার্যক্রম চালিয়ে আন্দোলনবিরোধী অবস্থান নেন তিনি। জিজ্ঞাসাবাদকালে তার কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য ও উপাত্ত পাওয়া গেছে, যা যাচাই-বাছাই করা হচ্ছে। মামলার তদন্তের স্বার্থে আসামিকে জেলহাজতে আবদ্ধ করে রাখা বিশেষ প্রয়োজন। জামিনে মুক্তি পেলে পলাতক হওয়ার সম্ভাবনাসহ মামলার তদন্তকাজে বিঘ্নতার সৃষ্টি হতে পারে। গত রোববার গুলশান থেকে নাসির উদ্দিন সাথীকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরদিন তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর হয়। মামলার বিবরণ থেকে জানা যায়, জুলাই আন্দোলন চলাকালে গত বছরের ৫ আগস্ট যাত্রাবাড়ী থানাধীন পাকা রাস্তার ওপর আন্দোলনে অংশ নেন মো. আসাদুল হক বাবু। দুপুর আড়াইটার দিকে গুলিবিদ্ধ হন আসাদুল। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় গত বছরের ৩০ আগস্ট যাত্রাবাড়ী থানায় হত্যা মামলা করেন নিহতের বাবা জয়নাল আবেদীন। এ মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ ২৫ জনকে আসামি করা হয়। মামলায় নাসির উদ্দিন ২২ নাম্বার এবং তার ছেলে তৌহিদ আফ্রিদি ১১ নাম্বার এজাহারনামীয় আসামি।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
চীন সব পরিস্থিতিতে পাকিস্তানের পাশে থাকবে: কনসাল জেনারেল শিরেন
চীন সব পরিস্থিতিতে পাকিস্তানের পাশে থাকবে: কনসাল জেনারেল শিরেন

জম্মু-কাশ্মিরে সন্ত্রাসী হামলার পর ভারত ও পাকিস্তানের মধ্যে কার্যত যুদ্ধাবস্থা তৈরি হয়েছে। উত্তেজনাকর এই অবস্থায় আগেই পাকিস্তানের পাশে দাঁড়িয়েছিল বেইজিং। Read more

সাদাপাথর লুটের ঘটনায় গ্রেফতার ৫
সাদাপাথর লুটের ঘটনায় গ্রেফতার ৫

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ভোলাগঞ্জ সাদাপাথর পর্যটন কেন্দ্র থেকে পাথর লুটের ঘটনায় পাঁচ জনকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার (১৫ আগস্ট) দিবাগত Read more

সৌদিতে ১৮ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেপ্তার
সৌদিতে ১৮ হাজারের বেশি অবৈধ অভিবাসী গ্রেপ্তার

দেশের বিভিন্ন শহরে এক সপ্তাহ ধরে অভিযান চালিয়ে মোট ১৭ হাজার ৮৮০ জন নথিবিহীন অভিবাসীকে গ্রেপ্তার করেছে সৌদি পুলিশ। শনিবার (২১ Read more

হল ছাড়ার নির্দেশনাকে প্রত্যাখ্যান করে ছয় দফা দাবি বাকৃবি শিক্ষার্থীদের
হল ছাড়ার নির্দেশনাকে প্রত্যাখ্যান করে ছয় দফা দাবি বাকৃবি শিক্ষার্থীদের

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) পশুপালন ও ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীদের চলমান কম্বাইন্ড ডিগ্রির আন্দোলনে গতকাল (রোববার) আন্দোলনকারীদের ওপর হামলা চালিয়েছে কতিপয় Read more

দেবীগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে পরিকল্পিত হামলার অভিযোগ
দেবীগঞ্জে যুবলীগ নেতার বিরুদ্ধে পরিকল্পিত হামলার অভিযোগ

পঞ্চগড়ের দেবীগঞ্জে এক যুবলীগ নেতাসহ চারজনের বিরুদ্ধে এক ব্যক্তিকে মারধর, অর্থ ছিনতাই এবং হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে। অভিযোগকারী মো. মজিবর রহমান মঙ্গলবার Read more

ভোরে রাজধানীতে বৃষ্টি, যেমন থাকবে দিনের আবহাওয়া
ভোরে রাজধানীতে বৃষ্টি, যেমন থাকবে দিনের আবহাওয়া

বৃষ্টির কারণে গত দুদিন ধরে রাজধানীতে গরম অনেকটা কমই থাকছে। আজ ভোরেও নগরীর বিভিন্ন স্থানে বৃষ্টি হয়েছে। তবে আজ দিনের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন