ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে উত্তেজনাপূর্ণ দ্বৈরথগুলোর একটি ম্যানচেস্টার ডার্বি। আজ মুখোমুখি হচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটি। ইতিহাদ স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৯টা ৩০ মিনিটে।এর আগে সন্ধ্যা ৭টায় বার্নলির বিপক্ষে খেলবে লিভারপুল। অন্যদিকে, সিরি আ-তে মুখোমুখি হচ্ছে এসি মিলান ও এএস রোমা, আর স্প্যানিশ লা লিগায় রাত ১টায় কাতালান ক্লাব বার্সেলোনা আতিথ্য দেবে ভ্যালেন্সিয়াকে।বছরের পর বছর ধরে ম্যানচেস্টার ডার্বি ফুটবল সমর্থকদের কাছে বিশেষ এক লড়াই। লিগ টেবিল বা সাম্প্রতিক পরিসংখ্যান নয়, এই ম্যাচ ঘিরে পুরো শহর যেন ভাগ হয়ে যায় দুই রঙে।চলতি মৌসুমে প্রথম ম্যাচে জয় পেলেও টানা দুই হারে কিছুটা চাপে রয়েছে ম্যানচেস্টার সিটি। ২০০৪-০৫ মৌসুমের পর এই প্রথম তারা প্রথম তিন ম্যাচের দুটিতে হারের মুখ দেখলো। যদিও শেষ আট ডার্বির মধ্যে পাঁচটিতে জয় পাওয়ায় কিছুটা এগিয়ে রয়েছে সিটি।দলের নতুন গোলরক্ষক জিয়ানলুইজি দোনারুম্মার ওপর ভরসা রাখছেন কোচ পেপ গার্দিওলা। তবে গার্দিওলার জন্য চিন্তার কারণ হলো, ইনজুরির কারণে এই ম্যাচে অনুপস্থিত থাকবেন ওমার মারমুউশ ও রায়ান শের্কি। এছাড়া জন স্টোনসকে মাঠে নামানো যাবে কিনা সেবিষয়েও যথেষ্ট শঙ্কা রয়েছে। অন্যদিকে, কোচ রুবেন আমোরিমের অধীনে ম্যানচেস্টার ইউনাইটেড কিছুটা আত্মবিশ্বাস ফিরে পেয়েছে বার্নলির বিপক্ষে শেষ জয় থেকে। তবে এই ম্যাচে চোটের কারণে দলে থাকছেন না ম্যাথেউস কুনিয়া, ম্যাসন মাউন্ট ও দিওগো দালোত। গোলবারের নিচে ভরসা থাকছে আলতাই বেইন্দিরে। অফেন্সিভ লাইনেও ইউনাইটেডকে নিতে হবে বাড়তি দায়িত্ব। ব্রুনো ফার্নান্দেস, ব্রায়ান এমবুয়েমো এবং বেনইয়ামিন সেসকোর ওপর থাকবে গোলের দায়িত্ব।তিন ম্যাচ শেষে ম্যানচেস্টার ইউনাইটেড রয়েছে পয়েন্ট তালিকার ১১তম স্থানে, আর ম্যানচেস্টার সিটি অবস্থান করছে ১৬তম স্থানে।আরডি

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
ঘন কুয়াশায় ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু!
ঘন কুয়াশায় ট্রেনের ধাক্কায় ৭ হাতির মৃত্যু!

ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য আসামে রেললাইন পার হওয়ার সময় একটি দ্রুতগতির ট্রেনের ধাক্কায় ৭টি বন্য এশীয় হাতি নিহত হয়েছে। শনিবার (২০ ডিসেম্বর) Read more

ফিলিপাইনে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামির সতর্কতা
ফিলিপাইনে ৭.৬ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, সুনামির সতর্কতা

ফিলিপাইনে ৭ দশমিক ৬ এবং ৭ দশমিক ২ মাত্রার ভূমিকম্প হয়েছে। ইতোমধ্যে দেশটি সুনামি সতর্কতা জারি করেছে।শুক্রবার (১০ অক্টোবর) স্থানীয় Read more

ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার
ঝটিকা মিছিলে অংশগ্রহণকারী আ.লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ৬ নেতাকর্মী গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তারা ঝটিকা Read more

বরিশালে এসএসসিতে ফেল, হতাশ হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা
বরিশালে এসএসসিতে ফেল, হতাশ হয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

এসএসসি পরীক্ষার ফল প্রকাশের পর বিকালে হিজলা উপজেলার খুন্না গোবিন্দপুর গ্রামে এক শিক্ষার্থী অর্পিতা মাতব্বর (১৭) তার নিজ বাসায় গলায় Read more

রোববার বন্ধ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়
রোববার বন্ধ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়

আগামীকাল রোববার (১৪ সেপ্টেম্বর) জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধ থাকবে। এদিন বিশ্ববিদ্যালয়ের সব ক্লাস ও অফিস বন্ধ থাকবে এবং পূর্বনির্ধারিত সব পরীক্ষা Read more

ফরিদপুরে গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ, বিচার না পেলে আত্মহত্যার হুমকি
ফরিদপুরে গৃহবধূকে শ্লীলতাহানির অভিযোগ, বিচার না পেলে আত্মহত্যার হুমকি

ফরিদপুরের বোয়ালমারীতে এক চা দোকানির স্ত্রী শ্লীলতাহানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী পরিবার। Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন