যশোরে একসঙ্গে ৪ মেয়ে সন্তানের জন্ম দিয়েছেন মা সম্পা বেগম (২৫)। শনিবার (২৩ আগস্ট) বিকেলে যশোর আদ্-দ্বীন হাসপাতালে তিনি ৪ সন্তান প্রসব করেন। এর মধ্যে ১ সন্তান মারা গেছেন। রাতেই তার দাফন সম্পন্ন করা হয়। প্রসূতি সম্পা সদর উপজেলার চুড়ামনকাটি গ্রামের সিঙ্গাপুর প্রবাসী শামীম মন্ডলের স্ত্রী।স্বজনরা জানান, শনিবার দুপুরে প্রসব বেদনা শুরু হলে সম্পাকে আদ্-দ্বীন হাসপাতালে ভর্তি করা হয়। বিকেল সাড়ে ৫ টার দিকে সিজারিয়ান অস্ত্রোপচারের মাধ্যমে তিনি ৪ সন্তানের জন্ম দেন। এর মধ্যে সন্ধ্যায় একজন মারা যায়। রাতেই পারিবারিক কবরস্থানে মৃত শিশুর দাফন সম্পন্ন করা হয়েছে। বাকি ৩ জনের মধ্যে ২ শিশু সুস্থ ও ১ জনের অবস্থা গুরুতর বলে চিকিৎসক তাদের জানিয়েছেন।  এই বিষয়ে আদ্-দ্বীন হাসপাতালের ব্যবস্থাপক মুজাহিদুল ইসলাম জানান, প্রসব করা ৪ সন্তানের মধ্যে ১ কেজি ৮০০ গ্রাম ওজনের শিশুর মৃত্যু হয়েছে। ১ কেজি ৯০০ গ্রাম ওজনের আরেক শিশু ওয়ার্ডে চিকিৎসাধীন। বাকি দুই শিশুর ওজন ১ কেজি ৫০০ গ্রাম। বর্তমানে তারা সুস্থ আছে। প্রসূতি সম্পা বেগমের চিকিৎসাসেবা চলছে।এনআই

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
রাতে ঘুম না আসার পেছনে আপনার যে ৫ ভুল
রাতে ঘুম না আসার পেছনে আপনার যে ৫ ভুল

অনেকেই আছেন যারা শত চেষ্টা করেও রাতে ঠিকমতো ঘুমাতে পারেন না। বিছানায় লম্বা সময় শুয়ে থাকলেও ঘুম আসে না, অথবা Read more

আলফাডাঙ্গায় মিথ্যা মামলায় জড়িয়ে গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন
আলফাডাঙ্গায় মিথ্যা মামলায় জড়িয়ে গ্রেপ্তারের প্রতিবাদে মানববন্ধন

ফরিদপুরের আলফাডাঙ্গায় মন্দিরসহ পাঁচটি স্থানে অগ্নিসংযোগের ঘটনায় সাবেক উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এম জালালউদ্দিন আহমেদের ছেলে শাকিল আহমেদকে মিথ্যা মামলায় Read more

১২ দিনে রেমিট্যান্স এলো ১২ হাজার কোটি টাকা
১২ দিনে রেমিট্যান্স এলো ১২ হাজার কোটি টাকা

দেশে চলতি আগস্ট মাসের প্রথম ১২ দিনে ১০৫ কোটি ৪০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে Read more

হাবিপ্রবিতে লুকিয়ে মেয়েদের ভিডিও ধারণ, সেই ছাত্রীকে হল ছাড়া করলেন শিক্ষার্থীরা
হাবিপ্রবিতে লুকিয়ে মেয়েদের ভিডিও ধারণ, সেই ছাত্রীকে হল ছাড়া করলেন শিক্ষার্থীরা

হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) শেখ সায়েরা খাতুন ছাত্রী হলে লুকিয়ে রুমমেটদের ছবি নেওয়া, ভিডিও করাসহ নানা Read more

তাবলিগ জামাতের খুরুজের জোড় শুরু ২ জানুয়ারি
তাবলিগ জামাতের খুরুজের জোড় শুরু ২ জানুয়ারি

তাবলিগ জামাতের পুরোনো সাথিদের নিয়ে ৩ দিনব্যাপী খুরুজের জোড় শুরু হবে আগামী ২ জানুয়ারি। টঙ্গীতে অবস্থিত বিশ্ব ইজতেমা ময়দানে এ Read more

এবার যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা
এবার যুক্তরাষ্ট্রে ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা

যুক্তরাষ্ট্রের রাজধানীতে সেনা মোতায়েন করায় ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে মামলা করেছে ওয়াশিংটন ডিসি। স্থানীয় সময় বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ফেডারেল কোর্টে মামলাটি Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন