দেশীয় চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। অভিনয় দক্ষতা, রুপ লাবন্য দিয়ে আগেই দর্শকদের মনজয় করেছেন তিনি। এ চিত্রনায়িকাকে ভক্তরা ভালোবেসে ‘ঢালিউড কুইন’ নামে ডাকেন। প্রিয় এই নায়িকা আবারও ভক্তদের মন জয় করলেন তার নতুন কিছু ছবিতে। সম্প্রতি তিনি ছুটি কাটাতে গেছেন লন্ডনে। সেখানকার বিখ্যাত টাওয়ার ব্রিজের সামনে বসে বেশ কিছু সুন্দর ছবি তুলেছেন তিনি।অবকাশ যাপনে লন্ডনে গিয়ে একগুচ্ছ ছবি ভক্ত-অনুরাগীদের মাঝে শেয়ার করেছেন। ছবিতে তাকে দেখা গেছে বিখ্যাত লন্ডন টাওয়ার ব্রিজের পাশে ক্যামেরাবন্দী হতে।শেয়ার করা ছবিতে অপু বিশ্বাসকে দেখা যায় বেশ ফুরফুরে মেজাজে। পরনে ছিল সাদা কোর্ট, চোখে মানানসই রোদ চশমা এবং খোলা চুল। তার মিষ্টি হাসি মন কেড়েছে নেটিজেনদের।ছবিগুলো নিজের শেয়ার করে অপু বিশ্বাস একটি চমকপ্রদ ক্যাপশনও জুড়ে দিয়েছেন। তিনি লিখেছেন, লন্ডন ব্রিজও যেন আমার ছবিগুলোর প্রেমে পড়ছে। ছবিতে অপুকে দেখা গেছে সাদা কোর্ট, স্টাইলিশ সানগ্লাস আর খোলা চুলে একেবারে স্বতঃস্ফূর্ত ভঙ্গিতে। মুখে ছিল তার পরিচিত মিষ্টি হাসি।নেটিজেনরাও দারুণভাবে সাড়া দিয়েছেন এই ছবিগুলিতে। অনেকে কমেন্টে লিখেছেন প্রশংসাসূচক কথা— মাশা-আল্লাহ, অনেক সুন্দর লাগছে আপনাকে আপু!অপু বিশ্বাসের এই ভ্রমণ মুহূর্ত আর হাসিমাখা ছবিগুলো দেখে মনে হয়, লন্ডনের ব্রিজই নয়, ভক্তরাও যেন নতুন করে তার প্রেমে পড়েছেন।এইচএ

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
নাজমুল ইসলামকে বিসিবির কারণ দর্শানোর নোটিশ
নাজমুল ইসলামকে বিসিবির কারণ দর্শানোর নোটিশ

ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করায় বোর্ড পরিচালক নাজমুল ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এদিকে বর্জনের সিদ্ধান্ত Read more

২৭ জুলাই: নামাজের সময়সূচি
২৭ জুলাই: নামাজের সময়সূচি

আজ রোববার, ২৭ জুলাই ২০২৫ ইংরেজি, ১২ শ্রাবণ ১৪৩২ বাংলা, ১ সফর ১৪৪৭ হিজরি। ঢাকা ও তার পার্শ্ববর্তী এলাকার নামাজের Read more

দেশের ৩ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
দেশের ৩ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস

আগামী ৫ দিন সারাদেশের বেশ কিছু অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। যেসব অঞ্চলের উপর দিয়ে মৃদু Read more

ঘোড়াঘাটে বাস-ট্রাক্টর মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত
ঘোড়াঘাটে বাস-ট্রাক্টর মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় যাত্রীবাহী বাস ও ট্রাক্টরের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন।শনিবার (২৭ ডিসেম্বর) বেলা ১২টার দিকে উপজেলার বিরাহিমপুর গুচ্ছগ্রাম Read more

ছাত্র-জনতার জন্য ৮ জোড়া ট্রেন ভাড়া করল সরকার
ছাত্র-জনতার জন্য ৮ জোড়া ট্রেন ভাড়া করল সরকার

আগামী ৫ আগস্ট রাজধানীর জাতীয় সংসদের সামনে মানিক মিয়া অ্যাভিনিউয়ে জুলাই ঘোষণাপত্র পাঠ করা হবে। এই অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য Read more

খাস জমি দখল করে দোকান নির্মাণের অভিযোগ
খাস জমি দখল করে দোকান নির্মাণের অভিযোগ

সরকারি খাস জমি ও ব্যক্তি মালিকানাধীন রেকর্ডীয় সম্পত্তি দখল করে অবৈধভাবে দোকানঘর নির্মাণ করে ব্যবসা পরিচালনা করার অভিযোগ উঠেছে একদল Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন