ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার যুক্তরাষ্ট্রের কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। শুক্রবার ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামির সঙ্গে সাক্ষাতের সময় তিনি এই কথা বলেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। জেডি ভ্যান্স বলেন, ‘আমাদের ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার কোনো পরিকল্পনা নেই। আমার তো বুঝতেই কষ্ট হয়, ফিলিস্তিন রাষ্ট্র স্বীকৃতি দেওয়া বলতে আদৌ কী বোঝায়! কারণ সেখানে কার্যকর কোনো সরকারই নেই।’যুক্তরাজ্যের ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার সম্ভাবনা প্রসঙ্গে মার্কিন ভাইস প্রেসিডেন্ট বলেন, ‘এটা এমন একটি বিষয়, যা নিয়ে আমাদের আলোচনা করতে হবে। স্বাভাবিকভাবেই, যুক্তরাজ্য তার নিজের সিদ্ধান্ত নেবে। তবে প্রেসিডেন্ট (ট্রাম্প) যা পরিষ্কার করে বলেছেন, ইসরাইল ও গাজার বর্তমান পরিস্থিতিতে আমাদের দুটি স্পষ্ট লক্ষ্য রয়েছে— প্রথমত, আমরা নিশ্চিত করতে চাই যে, হামাস যেন আর কখনো নিরীহ ইসরাইলি নাগরিকদের ওপর হামলা চালাতে না পারে, যা হামাসকে সম্পূর্ণ ধ্বংসের মধ্য দিয়েই তা সম্ভব বলে আমরা মনে করি।  দ্বিতীয়ত, প্রেসিডেন্ট গাজায় ভয়াবহ মানবিক সংকটের চিত্র দেখে গভীরভাবে বিচলিত হয়েছেন। তাই আমরা চাইএই মানবিক সমস্যা সমাধান হোক।’এর আগে গত ২৯ জুলাই যুক্তরাজ্য ঘোষণা দেয়, ইসরাইল যদি গাজা উপত্যকায় মানবিক ত্রাণ সরবরাহে বাধা দেয় ও সেখানে তার সামরিক অভিযান বন্ধ না করে তবে তারা সেপ্টেম্বরে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। তার আগে গত ২৪ জুলাই ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁও ঘোষণা দেন, প্যারিস একই অধিবেশনে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
মালয়েশিয়ায় ঈদুল ফিতর উপলক্ষ্যে বিশেষ ঘোষণা
মালয়েশিয়ায় ঈদুল ফিতর উপলক্ষ্যে বিশেষ ঘোষণা

মালয়েশিয়ায় হরি রায়া আইদিলফিতরি শনিবার উদযাপিত হবে বলে জানিয়েছেন রুলার্স সিলের রক্ষক সাইয়েদ দানিয়াল সাইয়েদ আহমদ। বৃহস্পতিবার সন্ধ্যায় টেলিভিশনে দেওয়া Read more

রাজবাড়ীর হত্যা মামলার আসামি ফরিদপুর থেকে গ্রেফতার
রাজবাড়ীর হত্যা মামলার আসামি ফরিদপুর থেকে গ্রেফতার

রাজবাড়ীতে সদর উপজেলার মুচিদহ গ্রামের চাঞ্চল্যকর আমজাদ খান হত্যা মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-র‍্যাব ১০।মঙ্গলবার (১৯ আগস্ট) Read more

মুন্সীগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলা শুরু
মুন্সীগঞ্জে তিন দিনব্যাপী ভূমি মেলা শুরু

"নিয়মিত ভূমি উন্নয়ন কর প্রদান করি, নিজের জমি সুরক্ষিত রাখি"এ স্লোগানকে সামনে রেখে মুন্সীগঞ্জে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমি মেলা। রবিবার Read more

স্বাস্থ্য খাতে কোন প্রকার অনিয়ম সহ্য করা হবে না: স্বাস্থ্য উপদেষ্টা
স্বাস্থ্য খাতে কোন প্রকার অনিয়ম সহ্য করা হবে না: স্বাস্থ্য উপদেষ্টা

স্বাস্থ্য উপদেষ্টা নুরজাহান বলেছেন, 'স্বাস্থ্য খাতে চলমান সকল অনিয়ম অবিলম্বে দূর করা হবে। কোন প্রকার অনিয়ম সহ্য করা হবে না।'শনিবার Read more

“আমার সন্তানের বিনিময়ে দেশ আজ ফ্যাসিবাদ মুক্ত” জুলাই শহীদের পিতা
“আমার সন্তানের বিনিময়ে দেশ আজ ফ্যাসিবাদ মুক্ত” জুলাই শহীদের পিতা

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে ‘জুলাই গণঅভ্যুত্থান: আমাদের প্রত্যাশা ও সীমাবদ্ধতা’ বিষয়ক আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত Read more

স্বাধীনতা দিবসে শ্রদ্ধা জানিয়ে গাছ কাটার প্রতিবাদ
স্বাধীনতা দিবসে শ্রদ্ধা জানিয়ে গাছ কাটার প্রতিবাদ

মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে ঝালকাঠি মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পরে প্ল্যাকার্ড হাতে দুই হাজার গাছ কাটার সিদ্ধান্তের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন