শ্রমিকদের বেতন বাড়ানোর দাবিকে কেন্দ্র করে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী ও নাটোর থেকে ঢাকাগামী যাত্রীবাহী বাস চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ। গতকাল বৃহস্পতিবার রাত ১০টা থেকে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল থেকে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।এতে শত শত যাত্রী টিকিট কাউন্টারে এসে গন্তব্যে যেতে না পেরে ফিরে যাচ্ছেন। কাউন্টার থেকে টিকিটের টাকা ফেরত দেয়া হলেও যাতায়াতে হয়রানির স্বীকার হচ্ছেন তারা। সামনে ছুটির দিন থাকায় যাত্রীর চাপ বৃদ্ধি পেলেও পর্যাপ্ত পরিবহন পাচ্ছেন না যাত্রীরা।সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমানে রাজশাহী-ঢাকা রুটে চালক প্রতিটি ট্রিপে ১ হাজার ২৫০ টাকা, সুপারভাইজার ৫০০ টাকা এবং সহকারী ৪০০ টাকা পান। শ্রমিকদের আন্দোলনের পর গত ২৩ সেপ্টেম্বর ঢাকায় মালিক-শ্রমিক বৈঠকে সিদ্ধান্ত হয়, শুক্রবার থেকে চালককে ১ হাজার ৭৫০ টাকা, সুপারভাইজারকে ৭৫০ টাকা ও সহকারীকে ৭০০ টাকা দেওয়া হবে। কিন্তু নির্ধারিত দিন বাস্তবায়নের আগে মালিকপক্ষ বেশি টাকা দেওয়া সম্ভব নয় জানিয়ে হঠাৎ বাস চলাচল বন্ধ করে দেয়।মালিকপক্ষের দাবি, শ্রমিকদের দাবি মেনে নেওয়া হয়েছে। এরপরও তারা অযৌক্তিক দাবি সামনে আনছেন যা মেনে নেওয়া সম্ভব না। শ্রমিকদের সঙ্গে না পেরে তারা নিজেরাই এবার বাস বন্ধ করে দিতে বাধ্য হয়েছেন।উল্লেখ্য, এর আগে গত ৭ সেপ্টেম্বর রাতে বেতন-ভাতা বৃদ্ধির দাবিতে ঐ তিন জেলা থেকে দূরপাল্লার বাস চালানো বন্ধ করে দেন শ্রমিকরা। দুদিন পর মালিকপক্ষের আশ্বাসে তারা ফের বাস চালানো শুরু করেন। আশ্বাস অনুযায়ী, বেতন-ভাতা বৃদ্ধি করা না হলে ২২ সেপ্টেম্বর সকাল থেকে ফের কর্মবিরতি শুরু করেন তারা। ২৩ সেপ্টেম্বর বিকেল পর্যন্ত একতা ছাড়া বাকি সব বাস চলাচল বন্ধ ছিল।এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
‘তরুণদের মাধ্যমে আইসিটি খাতে বাংলাদেশ ভালো অবস্থান তৈরি করবে’
‘তরুণদের মাধ্যমে আইসিটি খাতে বাংলাদেশ ভালো অবস্থান তৈরি করবে’

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বলেছেন, বাংলাদেশের সাথে বিশ্বের বিভিন্ন দেশের সম্পর্ক উন্নয়নে তথ্য ও Read more

ইন্দোনেশিয়ায় ভয়াবহ বিস্ফোরণে নিহত ১৩
ইন্দোনেশিয়ায় ভয়াবহ বিস্ফোরণে নিহত ১৩

পুরনো গোলাবারুদ ধ্বংসের সময় ভয়াবহ বিস্ফোরণে অন্তত ১৩ জনের প্রাণহানি ঘটেছে। ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে সোমবারের এ দুর্ঘটনায় নিহতদের মধ্যে Read more

আজাদ কাশ্মিরে ভয়াবহ বিক্ষোভ-সহিংসতা, নিহত ৮
আজাদ কাশ্মিরে ভয়াবহ বিক্ষোভ-সহিংসতা, নিহত ৮

পাকিস্তান অধিকৃত আজাদ কাশ্মিরে সহিংস বিক্ষোভে অন্তত ৮ জন নিহত হয়েছেন। পুলিশের সঙ্গে সংঘর্ষে আরও বহু মানুষ আহত হয়েছেন বলে Read more

বিলুপ্তির পথে হাতে বোনা ঝাঁকি জাল, বিপাকে কারিগররা
বিলুপ্তির পথে হাতে বোনা ঝাঁকি জাল, বিপাকে কারিগররা

একটা সময় পটুয়াখালীর বাউফল উপজেলার গ্রামাঞ্চলের প্রায় প্রতিটি পরিবারের কাছে হাতে বোনা ঝাঁকি জাল ছিল নিত্য প্রয়োজনীয়। কারণ, জাল দিয়ে Read more

হিলিতে মুদি দোকানে অভিযান, দেড় লাখ টাকা জরিমানা
হিলিতে মুদি দোকানে অভিযান, দেড় লাখ টাকা জরিমানা

দিনাজপুরের হিলিতে মানবদেহের জন্য ক্ষতিকর নিষিদ্ধ সিরাপ বিক্রির দায়ে দুটি মুদি দোকানীকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার (২৭ Read more

কোরিয়ান ইপিজেডে শ্রমিকবাহী বাস উল্টে আহত অন্তত ১০
কোরিয়ান ইপিজেডে শ্রমিকবাহী বাস উল্টে আহত অন্তত ১০

চট্টগ্রামের আনোয়ারায় অবস্থিত কোরিয়ান এক্সপোর্ট প্রসেসিং জোন (কেইপিজেড)-এর ভেতরে শ্রমিকবাহী একটি বাস উল্টে অন্তত ১০ জন শ্রমিক আহত হয়েছেন। বৃহস্পতিবার (৩১ Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন