রাশিয়ার বৃহত্তম ২ তেল কোম্পানি রোজনেফ্ট ও লুকঅয়েলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। ইউক্রেন যুদ্ধ অবসানে ‘শান্তি আলোচনায় যোগ দিতে অস্বীকৃতি জানানোয়’ বুধবার (২২ অক্টোবর) এই নিষেধাজ্ঞার ঘোষণা করা হয়।মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট এক বিবৃতিতে জানান, রাশিয়ার প্রধান অর্থকরী জ্বালানি খাতকে লক্ষ্য করে এই পদক্ষেপ নেয়া হয়েছে। উদ্দেশ্য হলো যুদ্ধ চালিয়ে যাওয়ার জন্য ক্রেমলিনের রাজস্ব সংগ্রহের সক্ষমতা হ্রাস করা।একই সঙ্গে ইউক্রেনে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়ে স্কট বেসেন্ট বলেন, ‘এখনই হত্যাকাণ্ড বন্ধ এবং অবিলম্বে যুদ্ধবিরতি কার্যকর করতে হবে।’ তিনি আরও বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরেকটি যুদ্ধ শেষ করার প্রচেষ্টাকে সমর্থন করতে প্রয়োজনে অর্থ মন্ত্রণালয় আরও পদক্ষেপ নিতে প্রস্তুত।’ ইউক্রেন ইস্যুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যে পরিকল্পিত দ্বিতীয় বৈঠক স্থগিত করার মাত্র একদিন পরই এই নিষেধাজ্ঞা ঘোষণা করা হলো। ইউক্রেনে অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান ক্রেমলিনের পক্ষ থেকে প্রত্যাখ্যান করার পরই এই পরিস্থিতি তৈরি হয়।   এর আগে যুক্তরাজ্যও একই পদক্ষেপ নেয়। গত ১৫ অক্টোবর রোজনেফট ও লুকওয়েলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার সরকার। রাশিয়ার পারমাণবিক অস্ত্রের মহড়া শুরুর কয়েক ঘণ্টা পরই এই নিষেধাজ্ঞা দেয়া হলো। বুধবার নতুন শক্তি প্রদর্শনের অংশ হিসেবে ক্রেমলিন একটি ভিডিও প্রকাশ করে। তাতে দেখা যায়, রাশিয়ার সেনাপ্রধান জেনারেল ভ্যালেরি গেরাসিমভ প্রেসিডেন্ট পুতিনকে মহড়ার খবরাখবর জানাচ্ছেন। রাশিয়া বলেছে, তারা স্থল, সাবমেরিন ও বিমানের লঞ্চার থেকে ক্ষেপণাস্ত্র ছুড়েছে। এসবের মধ্যে এমন পাল্লার ক্ষেপণাস্ত্রও রয়েছে, যা যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, তাদের দূরপাল্লার ‘টু-২২এম৩’ কৌশলগত বোমারু বিমান বাল্টিক সাগরে চক্কর দিয়েছে। চক্করের বিভিন্ন সময়ে বিদেশি, সম্ভবত ন্যাটোর যুদ্ধবিমান তাদের বোমারু বিমানকে অনুসরণ করেছে। এমআর-২

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
জীবননগরে আউশ ধান কাটার মহোৎসব, ফলনে অসন্তুষ্ট চাষিরা
জীবননগরে আউশ ধান কাটার মহোৎসব, ফলনে অসন্তুষ্ট চাষিরা

জীবননগরে ফসলের মাঠে আউশ ধান কাটার মহোৎসব চলছে। তবে এবার আউশ ধানের ফলনে অসন্তুষ্ট চাষিরা। এছাড়া ধানের বাজারমূল্যও কিছুটা কম।চাষিরা Read more

পল্লী বিদ্যুৎ সমিতির গণছুটি কর্মসূচি প্রত্যাহার
পল্লী বিদ্যুৎ সমিতির গণছুটি কর্মসূচি প্রত্যাহার

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ উপদেষ্টার আশ্বাসে গণছুটি কর্মসূচি প্রত্যাহার করেছেন আন্দোলনরত পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীরা।শুক্রবার (১২ সেপ্টেম্বর) এক বার্তায় Read more

ভারতের কাশ্মীর ও পাঞ্জাবে বিস্ফোরণের শব্দ
ভারতের কাশ্মীর ও পাঞ্জাবে বিস্ফোরণের শব্দ

ভারত – পাকিস্তান সীমান্তবর্তী রাজ্য পাঞ্জাবের বেশ কয়েকটি জায়গা থেকে বিস্ফোরণের খবর পাওয়া যাচ্ছে।পাঠানকোটে এখন রয়েছেন বিবিসির সংবাদদাতা জুগল পুরোহিত। Read more

স্বাস্থ্যের আলোচিত ঠিকাদার মিঠু ৫ দিনের রিমান্ডে
স্বাস্থ্যের আলোচিত ঠিকাদার মিঠু ৫ দিনের রিমান্ডে

জ্ঞাত আয়বহির্ভূত ৭৫ কোটি ৮০ লাখ টাকার সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় স্বাস্থ্য খাতের আলোচিত ঠিকাদার Read more

ফ্রি ইন্টারনেট ডে ১৮ জুলাই, যেভাবে পাবেন ১ জিবি ডেটা
ফ্রি ইন্টারনেট ডে ১৮ জুলাই, যেভাবে পাবেন ১ জিবি ডেটা

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আগামীকাল শুক্রবার (১৮ জুলাই) 'ফ্রি ইন্টারনেট ডে' পালন করতে যাচ্ছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। এ উপলক্ষে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন