যশোরে কখনো পিবিআই আবার কখনো পুলিশ পরিচয়ে মেহেদি হাসান শাহিন দম্পতি অপকর্ম চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ উঠেছে। তারা স্বামী স্ত্রী মিলে রীতিমতো প্রতারণার ফাঁদ পেতেছেন। জাল কাবিননামা তৈরি করে হাতিয়ে নিচ্ছেন লাখ লাখ টাকা। শাহিন চক্রের বিরুদ্ধে এক ভুক্তভোগী কোতোয়ালি মডেল থানায় লিখিত অভিযোগ করার পর তাদের প্রতারণা ফাঁস হয়েছে।  যশোর শহরের নীলগঞ্জ তাঁতীপাড়ার মৃত ওলিউল্লাহ’র ছেলে এমরান হোসেন অভিযোগে উল্লেখ করেছেন, আরবপুর দিঘীরপাড় এলাকার মেহেদি হাসান শাহিন ও তার দুই স্ত্রী জেসমিন আক্তার মিতা এবং রেজওয়ানা পারভীন নিজেদেরকে কখনো পুলিশ আবার কখনো পিবিআই সদস্য পরিচয় দিয়ে চাঁদাবাজিসহ নানা ধরনের অপকর্ম করছে। চাঁদাবাজি ও জাল কাবিননামা বাণিজ্যে অনেকেই অতিষ্ঠ হয়ে উঠেছেন। এই দম্পতি রীতিমতো প্রতারণার ফাঁদ পেতেছেন। তারা জাল কাবিননামা তৈরি করে সহজ সরল মানুষকে জিম্মি করে টাকা হাতিয়ে নেন। একই ভাবে এমরান হোসেনও তাদের প্রতারণার শিকার হয়েছেন। গত ২০২০ সালে ৩ আগস্ট জাল কাবিননামা তৈরি করে মিতাকে তার স্ত্রী বানিয়েছেন। এর মাধ্যমে ৪৬ লাখ ৯২ হাজার ১শ’ টাকা হাতিয়ে নিয়েছেন এ চক্রটি। এরপর টাকা ফেরত চাইলে নানা ধরনের হুমকি ধামকি দেয়া হচ্ছে। এমরান আরও জানান, অভিযুক্তরা তাকে ও তার পরিবারকে জিম্মি করে নানা সময় টাকা হাতিয়ে নিয়েছেন। তাদের কারণে এমরান এখন নিরাপত্তাহীনতায় ভুগছেন। অবশেষে ২৫ এপ্রিল থানায় লিখিত অভিযোগ করেছেন। যশোর কোতয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল হাসনাত খান জানান, অভিযোগ তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশের পর নাগরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পরিবর্তনের ছোঁয়া
সময়ের কণ্ঠস্বরে সংবাদ প্রকাশের পর নাগরপুর স্বাস্থ্য কমপ্লেক্সে পরিবর্তনের ছোঁয়া

দেশের শীর্ষস্থানীয় অনলাইন নিউজ পোর্টাল সময়ের কণ্ঠস্বরে গত ২০ এপ্রিল 'নাগরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট, ভোগান্তিতে রোগীরা' শিরোনামে একটি Read more

জীবননগরে ঘন কুয়াশায় নষ্টের পথে ধানের বীজতলা, দুশ্চিন্তায় চাষিরা
জীবননগরে ঘন কুয়াশায় নষ্টের পথে ধানের বীজতলা, দুশ্চিন্তায় চাষিরা

 পোষ মাসের শুরুতেই চুয়াডাঙ্গার জীবননগরে তীব্র শীত, হিমেল বাতাস ও ঘন কুয়াশায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। গত কয়েকদিন ধরে এখানে Read more

ইউক্রেনে রাশিয়ার রাতভর হামলা, নিহত ১৪
ইউক্রেনে রাশিয়ার রাতভর হামলা, নিহত ১৪

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতভর দফায় দফায় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া। এতে নিহত হয়েছেন অন্তত ১৪ জন এবং আহত Read more

বিক্ষোভ-সহিংসতা কমে শান্ত হচ্ছে ইরান, বাড়ছে সরকারপন্থি সমাবেশ
বিক্ষোভ-সহিংসতা কমে শান্ত হচ্ছে ইরান, বাড়ছে সরকারপন্থি সমাবেশ

কয়েক দিনের টানা বিক্ষোভ ও সহিংসতার পর ইরানের পরিস্থিতি আপাতত অনেকটাই শান্ত হয়েছে। রাস্তায় বিক্ষোভ ও সংঘর্ষের মাত্রা কমেছে, সরকারের Read more

ফুলছড়িতে ৬ ইউপি চেয়ারম্যান আটক
ফুলছড়িতে ৬ ইউপি চেয়ারম্যান আটক

উপজেলা পরিষদের আইনশৃঙ্খলা মিটিং শেষ করে বের হওয়ার সময় গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ছয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে আটক করছে পুলিশ। তারা Read more

আরও ১ হাজার কোটি টাকা সহায়তা পেল ন্যাশনাল ব্যাংক
আরও ১ হাজার কোটি টাকা সহায়তা পেল ন্যাশনাল ব্যাংক

সংকটে থাকা ন্যাশনাল ব্যাংককে আরও ১ হাজার কোটি টাকার তারল্য সহায়তা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। বেসরকারি খাতের ব্যাংকটির আবেদনের পরিপ্রেক্ষিতে ঈদের Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন