ভোলা-৪ (চরফ্যাশন-মনপুরা) আসনের বিএনপি মনোনয়নপ্রত্যাশী ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন বলেছেন, ‘বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রতিটি নাগরিকের কাছে রাষ্ট্রসেবা কীভাবে পৌঁছে দেওয়া যায়, তা নিশ্চিত করার লক্ষ্যে নিবিড়ভাবে কাজ করে যাচ্ছেন এবং তিনি এ বিষয়ে সম্পূর্ণভাবে প্রতিশ্রুতিবদ্ধ।’বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুর ২টায় চরফ্যাশন উপজেলা সদর ফ্যাশন স্কয়ারে বিএনপি হেল্প সেলের উদ্যোগে দুস্থ, অসহায় ও ছিন্নমূল ৩০০ মানুষের মধ্যে শাড়ি, লুঙ্গি ও খাবার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।নুরুল ইসলাম নয়ন আরও বলেন, ‘আপনারা আমাদের জন্য দোয়া করবেন যাতে আমরা সবসময় আপনার পাশে থাকতে পারি, মাঝে মাঝে নয়। যারা প্রতিদিন খেতে, প্রতিদিন কাপড় পরতে এবং অসুস্থ হলে ওষুধ খেতে সমস্যায় পড়েন, তাদের জন্য আমরা নিয়মিতভাবে সহযোগিতা করতে চাই। এজন্য নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থীকে ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে।’এসময় চরফ্যাশন উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বিতরণ কার্যক্রমের পরে নুরুল ইসলাম নয়ন জাহানপুর ইউনিয়নের বিভিন্ন বাজারে গণসংযোগ করেন, সাধারণ জনগণের সঙ্গে সরাসরি যোগাযোগ স্থাপন করেন এবং তাদের সমস্যার কথা শোনেন।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
অনির্দিষ্টকালের ছুটি ঘোষণা পবিস কর্মীদের, বিদ্যুৎ বিপর্যয়ের শঙ্কা
অনির্দিষ্টকালের ছুটি ঘোষণা পবিস কর্মীদের, বিদ্যুৎ বিপর্যয়ের শঙ্কা

পল্লী বিদ্যুতের সংস্কার, চাকরি বৈষম্য দূরীকরণ ও হয়রানিমূলক পদক্ষেপ বন্ধের চার দফা দাবিতে আগামীকাল রোববার (০৭ সেপ্টেম্বর) থেকে সারাদেশে অনির্দিষ্টকালের Read more

বান্দরবানে বাড়িতে ঢুকে আট মাসের অন্তঃসত্ত্বা নারীকে গণধর্ষণ, আটক দুই
বান্দরবানে বাড়িতে ঢুকে আট মাসের অন্তঃসত্ত্বা নারীকে গণধর্ষণ, আটক দুই

পার্বত্য বান্দরবানের লামায় আট মাসের অন্তঃসত্ত্বা এক নারীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ভুক্তভোগীর দেওয়া তথ্যমতে সোমবার (০১ সেপ্টেম্বর) সকালে Read more

শসা চুরির জেরে সংঘর্ষ, আহত ২৭
শসা চুরির জেরে সংঘর্ষ, আহত ২৭

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে জমি থেকে শসা চুরিকে কেন্দ্র করে প্রায় তিন ঘণ্টাব্যাপী সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় উভয় পক্ষের অন্তত ২০ জন Read more

কালিয়াকৈরে ৮৪৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার
কালিয়াকৈরে ৮৪৫ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় ৮৪৫ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ।এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, মঙ্গলবার (০৭ অক্টোবর) Read more

নওগাঁয় দুই শিশুকে ধর্ষণ চেষ্টা, আসামির ১০ বছর কারাদন্ড
নওগাঁয় দুই শিশুকে ধর্ষণ চেষ্টা, আসামির ১০ বছর কারাদন্ড

নওগাঁর সাপাহারে টিভি দেখার প্রলোভন দেখিয়ে দুই শিশুকে ধর্ষণ চেষ্টা মামলায় আজিমুদ্দিন (৫৫) নামের এক আসামিকে ১০ বছর সশ্রম কারাদণ্ডের Read more

সিদ্ধিরগঞ্জে ট্যাঙ্কলরী শ্রমিকদের কর্মবিরতি, স্বাভাবিক জ্বালানি সরবরাহ
সিদ্ধিরগঞ্জে ট্যাঙ্কলরী শ্রমিকদের কর্মবিরতি, স্বাভাবিক জ্বালানি সরবরাহ

বিএনপির এক নেতার মুক্তির দাবিতে সিদ্ধিরগঞ্জে কয়েক ঘণ্টা কর্মবিরতি পালন করেছেন ট্যাঙ্কলরী মালিক-শ্রমিকরা। আজ রবিবার (২৪ আগস্ট) সকাল ৬টা থেকে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন