ফ্যাসিস্ট আওয়ামী সরকার ও সন্ত্রাসীদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে নীলফামারীতে মানববন্ধন করেছেন শহীদ ও নির্যাতিত পরিবারের সদস্যরা। রোববার (২২ জুন) সকাল থেকে দুপুর পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন জেলার বিশিষ্ট আইনজীবী, রাজনৈতিক নেতা ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ। মানববন্ধনের পুরোটা সময়জুড়ে ছিল শোক, ক্ষোভ আর প্রতিশোধের আকুতি। অংশগ্রহণকারীদের চোখেমুখে ফুটে উঠেছিল প্রিয়জন হারানোর বেদনা, বুকের ভেতর জমে থাকা দীর্ঘশ্বাস। মানববন্ধনে শহীদ পরিবারের সদস্যরা বলেন, ‘আমরা আমাদের প্রিয়জনদের হারিয়েছি। যারা আমাদের ভাইদের হত্যা করেছে, আজও তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। শহীদের পরিবারগুলো আজও বিচার পায়নি, বরং ভয় আর শঙ্কার মধ্যে দিন কাটাচ্ছে।’ শহীদ আতিকের ছোট ভাই আব্দুল ওয়াদুদ কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘২০১৩ সালে রামগঞ্জের ট্রাজেডির ঘটনায় আসাদুজ্জামান নূর সত্য-মিথ্যা যাচাই না করেই বিনা অপরাধে আমার দুইটি ভাইকে শহীদ আতিক ও শহীদ মুহিদুল ভাইকে তারা হত্যা করেছে। আমার দুই ভাইয়ের বিরুদ্ধে তো কোনো মামলা ছিল না, তারা তো কোনো আসামি ছিল না। তার পরেও কেন তাদের ধরে নিয়ে গুম করে হত্যা করা হলো?’ বিচার ব্যবস্থা নিয়ে তিনি আরও বলেন, ‘আজও তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। শহীদের পরিবারগুলো আজও বিচার পায়নি। এই কি আমাদের রাষ্ট্রের বিচার ব্যবস্থা? আমরা বিচার চাই, প্রতিশোধ নয়। কিন্তু বিচার না পেলে প্রতিরোধ গড়ে তুলতে হবে।’ এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন নীলফামারী জেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট আল ফারুক আব্দুল লতিফ, সেক্রেটারি এডভোকেট আল মাসুদ চৌধুরী, জেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারি মাওলানা আন্তাজুল ইসলাম, এডভোকেট মামুনুর রশীদ পাটোয়ারী, এডভোকেট আনিছুর রহমান আজাদসহ শহীদ পরিবারের সদস্যরা এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা। বক্তারা অভিযোগ করে বলেন, ‘নির্যাতিত পরিবারগুলো ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছে। আইনের শাসন ভেঙে পড়েছে। যারা নির্যাতন চালাচ্ছে, তারা আজও বিচারের বাইরে। এ সময় বক্তারা সকল নির্যাতনের বিচার এবং দোষীদের শাস্তির দাবি জানায়।’এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
কোরআনে যাদের সঙ্গে বন্ধুত্ব করতে নিষেধ করা হয়েছে
কোরআনে যাদের সঙ্গে বন্ধুত্ব করতে নিষেধ করা হয়েছে

বন্ধু মানুষের জীবনে বিশেষ গুরুত্ব বহন করে। বন্ধুর আচার-আচরণের মাধ্যমে একজন মানুষকে বিবেচনা করা হয়। একজন মানুষের রুচি, প্রকৃতি তার Read more

প্রশাসনের গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে: রিজওয়ানা হাসান
প্রশাসনের গাফিলতি থাকলে ব্যবস্থা নেওয়া হবে: রিজওয়ানা হাসান

‘গোপালগঞ্জে এনসিপি নেতাকর্মীদের ওপর হামলার ঘটনায় যদি প্রশাসনের কোনো গাফিলতি থাকে, তবে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে’ - এমন Read more

জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা
জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার (০৬ জুন) সন্ধ্যা ৭টার দিকে তিনি ভাষণ Read more

কিশোরগঞ্জের হাওরে ধান কাটার ধুম, দাম নিয়ে দুশ্চিন্তায় কৃষক
কিশোরগঞ্জের হাওরে ধান কাটার ধুম, দাম নিয়ে দুশ্চিন্তায় কৃষক

কিশোরগঞ্জের হাওরাঞ্চলসহ পুরো জেলায় শুরু হয়েছে ধানকাটা উৎসব। হাওরের পাড়ে পাড়ে কিষান-কিষানীর যুথবদ্ধ কর্মচাঞ্চল্যে সরব ও মুখরিত হয়ে উঠেছে প্রতিটি Read more

টি-টোয়েন্টিতে অনন্য রেকর্ড গড়লেন রশিদ খান
টি-টোয়েন্টিতে অনন্য রেকর্ড গড়লেন রশিদ খান

বর্তমানে ক্রিকেটের অন্যতম জনপ্রিয় ফরম্যাট টি-টোয়েন্টি। যেখানে প্রতিটি বলেই বদলে যেতে পারে ম্যাচের গতিপথ। আর এই গতিময় ফরম্যাটে ধারাবাহিকতা ধরে Read more

চট্টগ্রামে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে মারধর, গ্রেপ্তার ৩
চট্টগ্রামে চাঁদা না দেওয়ায় ব্যবসায়ীকে মারধর, গ্রেপ্তার ৩

চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় চাঁদা না দেওয়ায় সেলিম (৩৮) নামে এক বালু ব্যবসায়ীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। শনিবার (২৪ মে) বিকেল সাড়ে Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন