পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার যুবনেশ্বর পাড়া এলাকার গহীন জঙ্গলে সেনাবাহিনীর অভিযানে উন্মোচিত হয়েছে ইউপিডিএফের একটি গোপন আস্তানা।সোমবার (০৬ অক্টোবর) ভোরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সেনাবাহিনীর একটি বিশেষ অভিযানিক দল এলাকাটি ঘেরাও করে তল্লাশি অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সেনাবাহিনীর উপস্থিতি টের পেয়ে ইউপিডিএফের শীর্ষস্থানীয় গ্রুপ কমান্ডার সুমেন চাকমা পালিয়ে যায়। পরবর্তীতে তল্লাশিতে উদ্ধার করা হয় একটি পিস্তল, একটি ম্যাগজিন, দুই রাউন্ড গুলি, ১৫টি ব্যানার, দুটি ওয়াকিটকি চার্জার, দুটি মোবাইল ফোন, ধারালো অস্ত্র ও বিভিন্ন সরঞ্জামাদি।সেনাসূত্রে জানা যায়, অভিযানের সময় ইউপিডিএফ সদস্যরা স্থানীয় নারী-পুরুষ, ছাত্র-ছাত্রীদের জোরপূর্বক সেনা বিরোধী স্লোগান দিতে বাধ্য করে যাতে অভিযান ব্যাহত হয়। বিগত কয়েকদিনের ঘটনাপ্রবাহ পর্যবেক্ষণে স্পষ্ট হচ্ছে, ইউপিডিএফ ও তাদের অঙ্গসংগঠনসমূহ পার্বত্য অঞ্চলে অস্থিতিশীলতা সৃষ্টির উদ্দেশ্যে নারী ও কোমলমতি শিক্ষার্থীদের নাশকতামূলক কর্মকাণ্ডে ব্যবহার করছে।সাধারণ জনগণের নিরাপত্তা নিশ্চিতে এবং পালিয়ে যাওয়া ইউপিডিএফ সশস্ত্র সদস্যদের খুঁজে বের করতে সেনা অভিযান অব্যাহত রয়েছে বলে সেনা সূত্র জানিয়েছে। সেনাবাহিনী জানায়, দেশের সার্বভৌমত্ব রক্ষা ও পার্বত্য অঞ্চলের সকল জাতিগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় যেকোনো পদক্ষেপ নিতে তারা দৃঢ়প্রতিজ্ঞ।এসআর

Source: সময়ের কন্ঠস্বর

সম্পর্কিত সংবাদ
আলফাডাঙ্গায় ওসি অপসারণ দাবির প্রস্তুতিকালে বিএনপির ৪ নেতা আটক
আলফাডাঙ্গায় ওসি অপসারণ দাবির প্রস্তুতিকালে বিএনপির ৪ নেতা আটক

ফরিদপুরের আলফাডাঙ্গায় বিএনপির ছয় নেতার বিরুদ্ধে মামলার প্রতিবাদে থানার ওসির অপসারণ চেয়ে মানববন্ধন করার প্রস্তুতিকালে এজাহারভুক্ত তিন বিএনপি ও সহযোগী Read more

সিরাজগঞ্জে হোটেল কর্মচারীকে নির্মমভাবে হত্যা
সিরাজগঞ্জে হোটেল কর্মচারীকে নির্মমভাবে হত্যা

জেলার উল্লাপাড়া উপজেলার সলঙ্গায় আরাফাত হোসেন (৪০) নামে এক হোটেল কর্মচারীকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। শুক্রবার (২৩ মে) সলঙ্গার হাটিকুমরুল গোলচত্বরে এলাকার হাইওয়ে Read more

ত্রিশাল পৌরসভায় এক রাতে ৭ গরু চুরি, আতঙ্কে খামারিরা
ত্রিশাল পৌরসভায় এক রাতে ৭ গরু চুরি, আতঙ্কে খামারিরা

ময়মনসিংহের ত্রিশাল পৌর এলাকায় আশঙ্কাজনক হারে বেড়েছে গরু চুরির উপদ্রব। পৌরসভার পৃথক দুটি ওয়ার্ড থেকে এক রাতে সাতটি গরু চুরি Read more

নিজের নামে পারফিউম বাজারে আনলেন ডোনাল্ড ট্রাম্প
নিজের নামে পারফিউম বাজারে আনলেন ডোনাল্ড ট্রাম্প

এবার প্রসাধনী ব্র্যান্ডের নতুন সুগন্ধি বাজারে আনলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 'ভিক্ট্রি' নামের এই পারফিউমকে জয়, শক্তি ও সাফল্যের প্রতীক Read more

গণঅভ্যুত্থানে শহীদ রাব্বির মরদেহ গলাচিপায় দাফন
গণঅভ্যুত্থানে শহীদ রাব্বির মরদেহ গলাচিপায় দাফন

ঢাকায় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে পুলিশের গুলিতে নিহত মাদ্রাসা ছাত্র শহীদ মো. রাব্বি মাতব্বরের (১২) মরদেহ মৃত্যুর ৯ মাস পর তার নিজ Read more

রেকর্ড তছনছ করে ১৪ বছরের বৈভবের সেঞ্চুরি
রেকর্ড তছনছ করে ১৪ বছরের বৈভবের সেঞ্চুরি

সূর্যবংশী বৈভবের বয়স নিয়ে সন্দেহ আছে। কাগজে-কলমে তার বয়স ১৪ বছর ৩২ দিন। বয়স কমালে কতই বা কমিয়েছেন তিনি? দুই Read more

আমরা নিরপেক্ষ নই ,    জনতার পক্ষে - অন্যায়ের বিপক্ষে ।    গণমাধ্যমের এ সংগ্রামে -    প্রকাশ্যে বলি ও লিখি ।   

NewsClub.in আমাদের ভারতীয় সহযোগী মাধ্যমটি দেখুন